পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছে বিজ্ঞান শাখায় উচ্চশিক্ষার জন্য একটি অত্যন্ত জনপ্রিয়, কলেজ হলো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া (RKMVCC Rahara)। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে NAAC স্বীকৃত Grade-A++ এবং ২০২৪ সালের NIRF র্যাঙ্কিংয়ে ৩য় স্থান অধিকার।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের আন্ডারগ্রাজুয়েট (UG) B.Sc. কোর্সে ভর্তির অফিশিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ করেছে। এই আর্টিকেলে আমরা সমস্ত তথ্য — ক্যাম্পাস, কোর্স, যোগ্যতা এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।
RKMVCC Rahara Admission: রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ ভর্তি ২০২৬
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া-তে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চমাধ্যমিকের পর বিজ্ঞান নিয়ে যারা একটি কঠোর শৃঙ্খলাবদ্ধ, উন্নত পঠনপাঠন এবং গবেষণামূলক পরিবেশে ক্যারিয়ার গড়তে চাও, তাদের জন্য রহড়া রামকৃষ্ণ মিশন কলেজ একটি সেরা প্রতিষ্ঠান।
RKMVCC Courses: কোর্স অনুযায়ী আসন সংখ্যা
NEP 2020 মেনে সেমিস্টার সিস্টেমে এখানে মোট ৭টি বিষয়ে অনার্স (Hons.) কোর্স অফার করা হচ্ছে । সংরক্ষিত ক্যাটাগরি সহ প্রতিটির আসন সংখ্যা নিচে দেওয়া হলো-
| কোর্সের নাম | মোট আসন সংখ্যা (সংরক্ষিত আসন সহ) |
|---|---|
| কেমিস্ট্রি (Chemistry Hons.) | ৬০ |
| ম্যাথমেটিক্স (Mathematics Hons.) | ৬০ |
| ফিজিক্স (Physics Hons.) | ৬০ |
| বোটানি (Botany Hons.) | ৪০ |
| জুওলজি (Zoology Hons.) | ৬০ |
| মাইক্রোবায়োলজি (Microbiology Hons.) | ৩০ |
| কম্পিউটার সায়েন্স (Computer Science Hons.) | ৩০ |
যোগ্যতা (Course wise Eligibility)
এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি কেবলমাত্র নিয়মিত পুরুষ প্রার্থীরা (Boy’s) আবেদন করতে পারবে।এছাড়াও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে ভর্তির জন্য নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন–
- যারা ২০২৪, ২০২৫ অথবা ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তারা এই কলেজটিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
- উচ্চমাধ্যমিকে ৪টি স্বীকৃত বিষয়ে পাশ করতে হবে এবং অনার্সের জন্য নির্বাচিত কম্বিনেশনের প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাশ থাকা বাধ্যতামূলক।
- SC / ST / OBC-A / OBC-B প্রার্থীদের জন্য ন্যূনতম যোগ্যতা: সমস্ত অনার্স কোর্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪০% নম্বর থাকতে হবে।
জেনারেল বিভাগের ছাত্রদের কলেজে নির্দিষ্ট কোন বিষয়ে অনার্স কোর্সে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল্য অন্যান্য বোর্ড পরীক্ষায় নিম্নলিখিত নম্বর প্রয়োজন-
| কোর্সের নাম | উচ্চমাধ্যমিক কাউন্সিল (W.B Council) | অন্যান্য বোর্ড (Other Board) |
|---|---|---|
| Chemistry (Hons.) | কেমিস্ট্রি = ৬০%, ম্যাথ = ৫০% | কেমিস্ট্রি = ৬০%, ম্যাথ = ৫০% |
| Physics (Hons.) | ফিজিক্স = ৬৫%, ম্যাথ = ৬০% | ফিজিক্স = ৬৫%, ম্যাথ = ৬০% |
| Mathematics (Hons.) | ম্যাথ = ৬০% | ম্যাথ = ৬০% |
| Zoology (Hons.) | বায়োলজি = ৫৫% | বায়োলজি = ৫৫% |
| Botany (Hons.) | বায়োলজি = ৫০% | বায়োলজি = ৫০% |
| Microbiology (Hons.) | বায়োলজি = ৫৫%, কেমিস্ট্রি = ৫৫% | বায়োলজি = ৫৫%, কেমিস্ট্রি = ৫৫% |
| Computer Science (Hons.) | ম্যাথ / কম্পিউটার সায়েন্স = ৬০%, ফিজিক্স = ৫৫% | ম্যাথ / কম্পিউটার সায়েন্স = ৬০%, ফিজিক্স = ৫৫% |
মিস করবেন না: উচ্চ মাধ্যমিক পাশের পর কি কি স্কলারশিপ আছে? দেখে নিন
ভর্তি প্রক্রিয়া (RKMVCC Rahara Admission Procedure)
রহড়া রামকৃষ্ণ মিশন কলেজের ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং কয়েকটি ধাপে সম্পন্ন হয়:
- অনলাইন আবেদন: যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে আবেদন করতে পারবে। একবার কোর্স সিলেক্ট করলে পরবর্তীতে কোনো পরিবর্তন করা যাবে না।
- প্রবেশিকা পরীক্ষা (Admission Test): আবেদনকারী সমস্ত প্রার্থীকে বাধ্যতামূলকভাবে লিখিত প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে।
- মেধাতালিকা (Merit List) প্রকাশ: উচ্চমাধ্যমিকের নির্দিষ্ট বিষয়ের নম্বর এবং প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশের (Weightage) ভিত্তিতে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- ডকুমেন্ট ভেরিফিকেশন ও ভর্তি: কাউন্সেলিং-এর দিন নির্বাচিত ছাত্রকে তার বাবা অথবা আইনি অভিভাবকের সাথে সশরীরে কলেজে এসে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন সফল হলে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
RKMVCC Admission Test: প্রবেশিকা পরীক্ষা
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে ভর্তির জন্য যে প্রবেশিকা ভর্তি পরীক্ষাটি দিতে হবে তার সম্পূর্ণ বিবরণ নিচে দেওয়া হল:
- পরীক্ষার ধরণ: সমস্ত বিষয়ের প্রবেশিকা পরীক্ষা ২৫টি MCQ ভিত্তিক প্রশ্নের উপর হবে।
- সময়সীমা: পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা।
- সিলেবাস: একাদশ (XI) এবং দ্বাদশ (XII) শ্রেণীর সিলেবাসের ওপর ভিত্তি করে প্রশ্ন হবে।
| বিষয় | পরীক্ষার বিষয় | তারিখ | সময় |
|---|---|---|---|
| Physics | Physics | ১৮-০৬-২০২৬ | সকাল ১১.০০ টা থেকে দুপুর ১২.০০ টা |
| Chemistry | Chemistry | ১৮-০৬-২০২৬ | দুপুর ১.০০ টা থেকে দুপুর ২.০০ টা |
| Mathematics | Mathematics | ১৮-০৬-২০২৬ | দুপুর ৩.০০ টা থেকে বিকেল ৪.০০ টা |
| Zoology | Biology | ১৯-০৬-২০২৬ | সকাল ১১.০০ টা থেকে দুপুর ১২.০০ টা |
| Microbiology | Biology & Chemistry | ১৯-০৬-২০২৬ | দুপুর ১.০০ টা থেকে দুপুর ২.০০ টা |
| Computer Science | Physics & Mathematics | ১৯-০৬-২০২৬ | দুপুর ১.০০ টা থেকে দুপুর ২.০০ টা |
| Botany | Biology | ১৯-০৬-২০২৬ | দুপুর ৩.০০ টা থেকে বিকেল ৪.০০ টা |
আরো দেখুন: Aliah University Admission: আলিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি, যোগ্যতা, কোর্স সমস্ত তথ্য জেনে নাও
গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক
উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের পর গত ১৪ই মে ২০২৬ তারিখ থেকে রামকৃষ্ণ মিশন রহড়া কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১৪ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত।
| বিবরণ | তথ্য |
|---|---|
| আবেদন ফি (Application Fee) | ₹৪০০/- (অনলাইন পেমেন্ট + অতিরিক্ত ব্যাঙ্ক চার্জ) |
| অনলাইন আবেদন শুরু | ১৪ মে, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৪ জুন, ২০২৬ |
| কাউন্সেলিং ও ভর্তির প্রথম তালিকা প্রকাশ | ২৩ জুন, ২০২৬ (দুপুর ২.০০ টায়) |
| রামকৃষ্ণ মিশন রহড়া কলেজ অফিসিয়াল ওয়েবসাইট | https://rkmvccrahara.org/ |
| RKMVCC – ভর্তি পরীক্ষার সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

