Visva-Bharati UG Admission: বিশ্বভারতী শান্তিনিকেতনে স্নাতকে ভর্তি! যোগ্যতা দেখে নাও

Anjan Mahata

Published on:

Visva-Bharati University UG Admission

বিশ্বভারতী, শান্তিনিকেতন (Visva-Bharati University) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের আন্ডারগ্রাজুয়েট (UG) তথা ৪ বছরের স্নাতক (Honours/Major) কোর্সে ভর্তির অফিশিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এই আর্টিকেলে আমরা সমস্ত তথ্য — ক্যাম্পাস ভবন, আসন সংখ্যা, যোগ্যতা এবং সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।

— Advertisement —

Visva-Bharati UG Admission: বিশ্বভারতী স্নাতক ভর্তি ২০২৬

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের প্রথম বর্ষের ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় শিক্ষানীতি (NEP 2020) মেনে এখানে ৪ বছরের স্নাতক (Honours with Research) এবং কিছু ক্ষেত্রে বিশেষ প্রফেশনাল কোর্স অফার করা হচ্ছে। এই বছর সমস্ত সাধারণ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে CUET UG 2026 প্রবেশিকা পরীক্ষার স্কোরের ভিত্তিতে।

Bhavana Wise Courses: ভবন অনুযায়ী মেজর কোর্স ও আসন সংখ্যা

বিশ্বভারতীর বিভিন্ন বিভাগ বা ইনস্টিটিউটগুলি বিভিন্ন ‘ভবন’-এর অধীনে বিন্যস্ত। স্নাতক (UG) স্তরের প্রধান ভবন, কোর্স এবং বহিরাগত (External) ও অভ্যন্তরীণ (Integrated) ছাত্রছাত্রীদের জন্য আসন সংখ্যা নিচে দেওয়া হলো:

১. ভাষা ভবন (Bhasha Bhavana – Institute of Languages, Literature & Culture)

কোর্সের নামবহিরাগত আসন (Ext)অভ্যন্তরীণ আসন (Int)মোট আসন সংখ্যা
বাংলা (Bengali)২৭২৮৫৫
ইংরেজি (English)২৭২৮৫৫
সংস্কৃত (Sanskrit)২০২০৪০
হিন্দি (Hindi)১৫১৫৩০
জাপানিজ (Japanese)৩০৩০৬০
চাইনিজ (Chinese)২৭২৮৫৫
সাঁওতালি (Santali)২০২০
ফ্রেঞ্চ / জার্মান / রাশিয়ান১৫ (প্রতিটি)১৫ (প্রতিটি)৩০ (প্রতিটি)

২. বিদ্যা ভবন (Vidya Bhavana – Institute of Humanities & Social Sciences)

কোর্সের নামবহিরাগত আসন (Ext)অভ্যন্তরীণ আসন (Int)মোট আসন সংখ্যা
ভূগোল (Geography)৩২৩৩৬৫
ইতিহাস (History)২৫২৫৫০
অর্থনীতি (Economics)২৫২৫৫০
দর্শন (Philosophy)১২১২২৪
প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি (AIHC&A)২৫২৫৫০

৩. শিক্ষা ভবন (Siksha Bhavana – Institute of Science)

কোর্সের নামবহিরাগত আসন (Ext)অভ্যন্তরীণ আসন (Int)মোট আসন সংখ্যা
কেমিস্ট্রি (Chemistry)৩২৩৩৬৫
ফিজিক্স (Physics)২৭২৮৫৫
ম্যাথমেটিক্স (Mathematics)৩২৩৩৬৫
জুওলজি (Zoology)২৩২৪৪৭
বোটানি (Botany)২৩২৪৪৭
কম্পিউটার সায়েন্স (Computer Science)১৭১৮৩৫
স্ট্যাটিস্টিকস (Statistics)১৫১৫৩০

৫. অন্যান্য বিশেষ ভবন (শিল্প, সঙ্গীত ও সমাজকর্ম)

  • কলা ভবন (Kala Bhavana – Fine Arts): পেইন্টিং, স্কাল্পচার, গ্রাফিক আর্ট, টেক্সটাইল ডিজাইন মিলিয়ে মোট আসন ৭৪টি
  • সঙ্গীত ভবন (Sangit Bhavana – Performing Arts): রবীন্দ্র সঙ্গীত, কত্থকলি, মণিপুরী নৃত্য, নাটক ও হিন্দুস্থানী ক্লাসিক্যাল মিউজিক মিলিয়ে মোট আসন ১৬৯টি
  • পল্লী সংগঠন বিভাগ (PSV): সমাজকর্ম বা BSW (Hons) কোর্সে মোট আসন ৫৫টি এবং গ্রামীণ শিক্ষা বা BRS (Hons) কোর্সে মোট আসন ৫০টি
  • বিনয় ভবন (Vinaya Bhavana): শারীরিক শিক্ষা বা BPES (৪ বছরের কোর্স) মোট আসন ৫০টি
  • পল্লী শিক্ষা ভবন (Palli Siksha Bhavana): বি.এসসি অনার্স ইন এগ্রিকালচার (B.Sc. Hons. Agriculture), মোট আসন ৫০টি

যোগ্যতা (Eligibility Criteria)

— Advertisement —

বিশ্বভারতী, শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় নিয়মিত ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে। স্নাতক কোর্সে ভর্তির জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলো প্রয়োজন-

  1. যেকোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। পূর্ববর্তী কোনো কোনো ইনফরমেশন বুলেটিনে ন্যূনতম ৫০% নম্বরের কথা উল্লেখ থাকলেও, অফিশিয়াল গাইডলাইন অনুযায়ী স্ট্রিম নির্বিশেষে ১০+২ পাস যেকোনো ছাত্রছাত্রীই আবেদনের যোগ্য।
  2. বিশ্বভারতীর স্নাতক স্তরে ভর্তির জন্য কোনো ইয়ার গ্যাপের সীমাবদ্ধতা বা কড়াকড়ি নেই। তবে প্রার্থীকে অন্যান্য সমস্ত শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে।

অবশ্যই দেখুন: WB ITI & Polytechnic Admission 2026: আইটিআই এবং পলিটেকনিক ভর্তির রেজিস্ট্রেশন শুরু!

ভর্তি প্রক্রিয়া (Visva-Bharati Admission Procedure)

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে কয়েকটি ধাপে সম্পন্ন হয়:

  • CUET UG পরীক্ষা: সর্বপ্রথমে ছাত্রছাত্রীদের NTA আয়োজিত CUET UG ২০২৬ পরীক্ষায় সফলভাবে বসতে হবে।
  • বিশ্বভারতী পোর্টালে রেজিস্ট্রেশন: CUET পরীক্ষা দেওয়ার পর সমস্ত প্রার্থীকে (বহিরাগত এবং বিশ্বভারতীর নিজস্ব স্কুলের অভ্যন্তরীণ ছাত্র উভয়কেই) বাধ্যতামূলকভাবে বিশ্বভারতীর নিজস্ব ভর্তি পোর্টালে (www.vbadmission.in) এসে নিজেদের নাম রেজিস্টার করতে হবে।
  • অনলাইন কাউন্সিলিং: মেধাতালিকা প্রকাশের পর round-wise অনলাইন কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। নির্বাচিত ছাত্রছাত্রীদের ইমেল ও এসএমএস (SMS)-এর মাধ্যমে কাউন্সেলিং-এর নোটিশ পাঠানো হবে।
  • নথিপত্র ভেরিফিকেশন: শারীরিক ক্লাসের প্রথম দিন বা বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ে সমস্ত অরিজাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে DigiLocker ফরম্যাটের ডকুমেন্টও গ্রহণযোগ্য।
  • ভর্তি ফি প্রদান: ভেরিফিকেশন প্যানেল সবুজ সংকেত দিলে পরীক্ষার্থীর নিজস্ব প্রোফাইলে পেমেন্ট লিঙ্ক অ্যাক্টিভেট হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

আবেদন ফি (Registration Fees)

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (UG) স্তরের বিভিন্ন মেজর কোর্সে অনলাইনে নাম নথিভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করেছে। Non-Refundable এবং প্রার্থীরা নেট ব্যাঙ্কিং, ইউপিআই (UPI) কিংবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে এটি সরাসরি অনলাইন পোর্টালে জমা দিতে পারবেন।

CategoryRegistration ফি
GEN, EWS, OBC₹২৫০/-
SC, ST, PWD₹১০০/-

আবেদন চলছে: BCKV BSc Agriculture Admission: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ভর্তি!

গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে আবেদনের অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং ওয়েবসাইটের বিবরণ নিচের তালিকাতে হলো:

তথ্যবিবরণ
ভর্তি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF↓
বিশ্বভারতীর মূল প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটvisvabharati.ac.in
যোগাযোগ তথ্য (Admission Desk Contact) ঠিকানা: বিশ্বভারতী, পোস্ট: শান্তিনিকেতন, পিন: ৭৩১২৩৫, পশ্চিমবঙ্গ, ভারত
হেল্পলাইন নম্বর: +৯১ (৩৪৬৩) ২৬২৭৫১
অফিসিয়াল ইমেল: [email protected]

Join Group

Telegram

Share