RKMVAC Purulia Admission: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ ভর্তি! আবেদন দেখে নিন

Anjan Mahata

Updated on:

RKMVAC Purulia BSc Agriculture Admission 2026

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছে কৃষি বিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য একটি অত্যন্ত জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ নাম হলো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ, পুরুলিয়া (RKMVAC Purulia)। এটি নদীয়ার বিখ্যাত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের (BCKV) অধিভুক্ত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের 4 Year’s (8 Semesters) B.Sc. (Hons.) in Agriculture কোর্সে ভর্তির অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে আমরা সমস্ত তথ্য – কোর্স, যোগ্যতা এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।

— Advertisement —

RKMVAC Purulia Admission: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ ভর্তি ২০২৬

রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ, পুরুলিয়া-য় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে B.Sc. (Hons.) Agriculture ডিগ্রি কোর্সে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। বেলুড় মঠের এই শাখা কেন্দ্রটি মূলত গ্রামীণ ও কৃষিভিত্তিক শিক্ষার প্রসারে এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এখানে ছাত্র ভর্তি নেওয়া হয়।

আসন সংখ্যা (Seat Availability)

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভিন্ন ভিন্ন বোর্ড এবং ক্যাটাগরি অনুযায়ী এই কলেজে মোট ৬০টি আসন রয়েছে। নিচে আসন সংখ্যার বিবরণ ছকের মাধ্যমে দেওয়া হলো:

বোর্ডের নামU.R.S.C.S.T.OBCPwDEWSTotal
WBCHSE২৮১১০৩০৪০২০৪৫২
Other Board (CBSE, ICSE ইত্যাদি)০২০১০১০০০০০১০৫
WBSCT&VE&SD (ভোকেশনাল)০১০১০০০০০০০১০৩
সর্বমোট আসন (Total)৩১১৩০৪০৪০২০৬৬০

যোগ্যতা (Course wise Eligibility)

— Advertisement —

এই কলেজে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা বাধ্যতামূলক:

  • কেবল যারা ২০২৫ অথবা ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তারাই আবেদন করতে পারবে। এর আগে পাস করা ছাত্ররা আবেদনের যোগ্য নয়।
  • ৩১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স ১৬ বছরের বেশি হতে হবে
  • প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা (Permanent Domicile) হতে হবে। ভর্তির সময় DM বা SDO স্তরের ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়া আবশ্যক।
  • প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং ফিল্ডে (মাঠে) কাজ করার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে। ভর্তির সময় মেডিকেল পরীক্ষা করা হবে

বোর্ড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় নম্বরের শতাংশ নিচে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে উচ্চমাধ্যমিকে কোন কোন বিষয় থাকা আবশ্যক এবং কত শতাংশ নাম্বার থাকা প্রয়োজন দেখে নেওয়া যাক-

বোর্ডের নামপ্রয়োজনীয় বিষয়সমূহ (Essential Subjects)ক্যাটাগরি অনুযায়ী ন্যূনতম নম্বর (%)
WBCHSE & Other Boards
(CBSE, ICSE/ISC ইত্যাদি)
ইংরেজি, পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry) এবং জীববিদ্যা (Biology)। (দ্রষ্টব্য: ইংরেজির পূর্ণমান ১০০ হতে হবে)General / OBC / EWS: ৬৫%

SC / ST / PwD: ৫৫%
WBSCT&VE&SD
(Vocational Stream)
ইংরেজি (১০০ নম্বরের), জীববিদ্যা, পদার্থবিদ্যা বা রসায়ন এবং কৃষি ও উদ্যানপালন সম্পর্কিত যেকোনো ২টি ভোকেশনাল বিষয়। (Subject Code: FVPR/FRGR/VGGR/PNMP/SMAG/CRNM/SPPR/JPPE/FMOP/FCPR)General / OBC / EWS: ৬৫%

SC / ST / PwD: ৫৫%

জেনে নাও! BSc/BTech Agriculture after 12th: এগ্রিকালচার নিয়ে পড়াশোনা! যোগ্যতা, পরীক্ষা, চাকরির সুযোগ দেখে নাও

ভর্তি প্রক্রিয়া (Admission Procedure)

রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজের ভর্তি প্রক্রিয়াটি রাজ্যের সেন্ট্রালাইজড পোর্টালের অন্তর্ভুক্ত নয়, এটি কলেজের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সম্পন্ন করতে হবে।

  • যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত নথিপত্র আপলোড করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ABC ID / APAAR ID দেওয়া বাধ্যতামূলক।
  • এই কোর্সে ভর্তির জন্য কোনো আলাদা প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা (Merit List) তৈরি করা হবে।
  • মেধা তালিকায় নাম আসার পর প্রার্থীদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সশরীরে উপস্থিত হয়ে ভেরিফিকেশন ও কাউন্সেলিং করাতে হবে।
  • কাউন্সেলিং-এর পর নির্বাচিত ছাত্রদের বাধ্যতামূলকভাবে নিজের রক্তের Thalassemia (Blood Electrophoresis) টেস্ট রিপোর্ট কলেজের মেডিকেল অফিসারের কাছে জমা দিতে হবে।

কোর্স ফি বা সেমিস্টার ফি-এর কাঠামো (Fee Structure)

কলেজ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রথম বর্ষের (১ম ও ২য় সেমিস্টার) ফি-এর বিবরণ নিচে দেওয়া হলো:

ফি-এর বিবরণ ১ম সেমিস্টার২য় সেমিস্টার
Admission & Registration Fee১১,০০০.০০
Tuition Fees৩৬,০০০.০০৩৬,০০০.০০
Library & Laboratory Fee৩,০০০.০০৩,০০০.০০
Deposits (Library, Lab, Caution – Refundable)৯,০০০.০০
Field Trips & Other Charges৩,৪৫০.০০৩,০০০.০০
মোট সেমিস্টার ফি (Total Fee)৬২,৪৫০.০০৪২,০০০.০০

বিশেষ দ্রষ্টব্য (Residence): রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ ক্যাম্পাসে ছাত্রদের জন্য কোনো নিজস্ব হোস্টেল সুবিধা নেই। নির্বাচিত ছাত্রদের কলেজ ক্যাম্পাস থেকে ৫ কিমি দূরত্বের মধ্যে নিজেদের থাকার ব্যবস্থা (মেস বা রেন্ট রুম) নিজেদের দায়িত্বেই করে নিতে হবে।

আবেদন চলছে! RKMVCC Rahara Admission: রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে ভর্তি! যোগ্যতা দেখে নাও

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক (Important Dates)

বিবরণতথ্য
আবেদন ফি (Application Fee)General/OBC/EWS: ₹১,৫০০/-
SC/ST/PwD: ₹৭৫০/- (অনলাইন পেমেন্ট)
অনলাইন আবেদন শুরু২৯ মে, ২০২৬ (সকাল ১১:০০ টা)
আবেদনের শেষ তারিখ১৭ জুন, ২০২৬ (মধ্যরাত পর্যন্ত)
আবেদনপত্র সংশোধন (Correction Window)১৯ জুন, ২০২৬ (সকাল ১১:০০ টা থেকে মধ্যরাত)
RKMVAC Purulia B.Sc. Agriculture ভর্তির অফিসিয়াল নোটিশDownload PDF↓
কলেজের অফিসিয়াল ওয়েবসাইটhttps://rkmvac.org
হেল্পলাইন নম্বর (১১:৩০ AM – ৪:০০ PM)8167421102 / 9609535336
ইমেইল: [email protected]

আবেদন প্রক্রিয়াটি ২৯ মে থেকে শুরু হয়ে যাচ্ছে, তাই যারা কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আগ্রহী তারা সময় থাকতে অবশ্যই আবেদন করে নাও। রাজ্যের অন্যান্য সেরা কলেজ ও ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সবার আগে আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করো।

Join Group

Telegram

Share