রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে বড় পরিবর্তন আসছে। এতদিন ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেওয়া হত। এবার সেই নগদ অর্থ বন্ধ করে সরকার নিজেই ট্যাব কিনে পড়ুয়াদের হাতে তুলে দেবে। ১৯ নভেম্বর বিকাশ ভবনে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
Taruner Swapna Tab: নগদ টাকা নয়, এবার সরাসরি ট্যাব
২০২০ সালে কোভিডের সময় অনলাইন ক্লাসে জোর দিতে তরুণের স্বপ্ন প্রকল্প চালু হয়। পড়ুয়ারা মোবাইল বা ট্যাবলেট কেনার জন্য এককালীন ১০,০০০ টাকা পেত। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে ওই টাকার পরিবর্তে যোগ্য পড়ুয়াদের নতুন ট্যাব দেওয়া হবে।
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রকল্প | তরুণের স্বপ্ন |
| কাদের জন্য | একাদশ শ্রেণির পড়ুয়া |
| আগের ব্যবস্থা | ট্যাব/স্মার্টফোন কেনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা |
| নতুন ব্যবস্থা | সরকারের কেনা নতুন ট্যাব সরাসরি পড়ুয়ার হাতে |
| ঘোষণা করেন | স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন |
| ঘোষণার তারিখ | ১৯ নভেম্বর ২০২৬, বিকাশ ভবন |
| কবে থেকে | আগামী শিক্ষাবর্ষ থেকে |
| ট্যাবের বিশেষত্ব | পড়াশোনার সুবিধার জন্য সফটওয়্যারে কিছু বিশেষ ব্যবস্থা থাকবে |
WB Taruner Swapna Scheme: কেন বদলাচ্ছে ব্যবস্থা?
কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষকদের একাংশ প্রকল্পটি বন্ধ করার দাবি তুলেছিলেন। অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও উঠেছিল। অভিযোগ ছিল, অনেকে ওই টাকায় ট্যাব না কিনে অন্য কাজে খরচ করছেন।
এই কারণেই নতুন সরকার নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা বন্ধের সিদ্ধান্ত নেয়। এবার ট্যাব সরাসরি হাতে দিলে স্বচ্ছতা বজায় থাকবে এবং পড়ুয়ারা ডিভাইসটি সত্যিই পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবে, এমনটাই সরকারের বক্তব্য।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একইভাবে মিটিং থেকে বলেছিলেন যে, “ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি কমাতে হবে, সরকার ট্যাব ধরিয়ে দিচ্ছে সেক্ষেত্রে পড়াশোনায় অবনমন হচ্ছে! আমরা বিকল্প ব্যবস্থা নেব। তিনি স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য ট্যাব কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হতে পারে।“
ট্যাবের সফটওয়্যারে থাকবে বিশেষত্ব
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পড়ুয়ারা যেন ভালো করে পড়াশোনা করতে পারে, সেই জন্য ট্যাবের সফটওয়্যারে কিছু বিশেষত্ব রাখা হবে। যাতে শুধুমাত্র পড়াশোনা ভালোভাবে করতে পারে। প্রকল্পের অফিসিয়াল নোটিস প্রকাশিত হলে বিস্তারিত জানা যাবে।
| গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
|---|---|
| অফিসিয়াল লেটেস্ট আপডেট » | Click Here → |
| Taruner Swapna Portal (সেলফ ডিক্লারেশন এবং ভেরিফিকেশন পোর্টাল) | Coming Soon.. |
আবেদন চলছে: Sitaram Jindal Scholarship: সীতারাম জিন্দাল স্কলারশিপ
আগামী শিক্ষাবর্ষ থেকে ট্যাব দেওয়ার কথা বলা হয়েছে, নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। যোগ্যতার শর্ত, ট্যাবের মডেল ও বিতরণের পদ্ধতি অফিসিয়াল নোটিসেই স্পষ্ট হবে। নোটিস প্রকাশের আগে কোনও গুজবে কান না দিয়ে স্কুল ও সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



