Rabindra Bharati University: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস এবং ভিজ্যুয়াল আর্টস ভর্তি!

Anjan Mahata

Published on:

Rabindra Bharati University Admission 2026

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ‘ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ (NCCF) অনুযায়ী ৪ বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ছাত্র-ছাত্রীরা ফাইন আর্টস (Fine Arts) এবং ভিজ্যুয়াল আর্টস (Visual Arts) ফ্যাকাল্টির অন্তর কথা বিভিন্ন করতে ভর্তি হতে পারবে। এই প্রতিবেদনে সমস্ত কোর্স, যোগ্যতা, আবেদন ফি, ভর্তি পরীক্ষা এবং সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।

— Advertisement —

RBU Admission: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি ২০২৬

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৪ বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ‘ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ (NCCF) অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত কলকাতার ‘ইমারেল্ড বাওয়ার ক্যাম্পাস’ (বি.টি. রোড) এবং ‘জোড়াসাঁকো ক্যাম্পাস’ (দ্বারকানাথ ঠাকুর লেন)—এই দুটি ক্যাম্পাসে ফাইন আর্টস এবং ভিজ্যুয়াল আর্টস ফ্যাকাল্টির অধীনে ক্লাস পরিচালিত হয়।

Rabindra Bharati University Courses: কোর্স সমূহ

NEP 2020 মেনে ৪ বছরের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে (B.F.A. / B.A. Hons) ছাত্র-ছাত্রীরা মেজর (Major) বিষয়ের পাশাপাশি মাইনর, মাল্টি-ডিসিপ্লিনারি, এইসি (AEC), এসইসি (SEC), ভিএসি (VAC) এবং ইন্টার্নশিপ কোর্স করার সুযোগ পাবেন।

ভিজ্যুয়াল আর্টস বিভাগ (B.F.A.)ফাইন আর্টস বিভাগ (B.A. Honours)
• Painting (পেইন্টিং)
• Applied Art (অ্যাপ্লায়েড আর্ট)
• Sculpture (ভাস্কর্য)
• Graphics-Printmaking (গ্রাফিক্স)
• History of Art (শিল্পের ইতিহাস)
• Dance (নৃত্য)
• Drama (নাটক)
• Rabindra Sangeet (রবীন্দ্র সঙ্গীত)
• Vocal Music (কণ্ঠসঙ্গীত)
• Instrumental Music (যন্ত্রসঙ্গীত)
• Percussion (পারকাশন)
• Western Classical Music

ভিজ্যুয়াল আর্টস ফ্যাকাল্টি (Faculty of Visual Arts)

  • উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ দক্ষতা বা আগ্রহ থাকলে আবেদন করা যাবে।
  • সর্বোচ্চ ২ বছরের গ্যাপ গ্রহণযোগ্য। অর্থাৎ, শুধুমাত্র ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরাই আবেদনের যোগ্য।
  • কোনো বিষয়ে ইতিমধ্যেই গ্রাজুয়েশন সম্পন্ন করে থাকলে বা গ্রাজুয়েশনের ফাইনাল পরীক্ষা দিয়ে থাকলে তারা আর আবেদন করতে পারবেন না।

আসন সংখ্যা

— Advertisement —

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস ফ্যাকাল্টির অধীনে থাকা বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিষয়গুলির আসন সংখ্যা নিচে টেবিলের মাধ্যমে দেওয়া হলো:

বিষয়ের নামমোট আসন সংখ্যা
পেইন্টিং (Painting)১৮
অ্যাপ্লায়েড আর্ট (Applied Art)১৭
গ্রাফিক্স-প্রিন্টমেকিং (Graphics-Printmaking)১০
স্কাল্পচার বা ভাস্কর্য (Sculpture)১০
হিস্ট্রি অফ আর্ট (History of Art)

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বিভাজন

ভিজ্যুয়াল আর্টস ফ্যাকাল্টির (B.F.A.) ভর্তি পরীক্ষা অফলাইন মোডে দুটি পর্যায়ে মোট ১০০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে:

প্রথম পর্যায় (মোট ৭০ নম্বর):

  • প্র্যাক্টিক্যাল পরীক্ষা (৫০ নম্বর): পেইন্টিং, অ্যাপ্লায়েড আর্ট, গ্রাফিক্স ও হিস্ট্রি অফ আর্টের জন্য পেন্সিল ড্রয়িং এবং স্কাল্পচারের জন্য ক্লে মডেলিং (কাদামাটির ভাস্কর্য)। (হিস্ট্রি অফ আর্টের প্র্যাক্টিক্যাল ২০ নম্বরের)।
  • লিখিত পরীক্ষা (২০ নম্বর): উচ্চমাধ্যমিক মানের প্রবন্ধ লিখন। (হিস্ট্রি অফ আর্টের লিখিত পরীক্ষা ৫০ নম্বরের)।
  • পাস নম্বর: প্রথম পর্যায়ের প্রতিটি বিষয়ে (ড্রয়িং ও লিখিত) আলাদাভাবে ন্যূনতম ৪০% নম্বর (SC/ST/PWD-দের জন্য ৩০% এবং OBC-A/B-দের জন্য ৩৬%) পেয়ে পাস করতে হবে।

দ্বিতীয় পর্যায় (মোট ৩০ নম্বর):

  • ভাইভা-ভয়েস (২০ নম্বর): প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন নিজস্ব তৈরি করা মৌলিক শিল্পকর্ম (Original Artworks) সাথে আনতে হবে (হিস্ট্রি অফ আর্টের জন্য ন্যূনতম ৩টি, অন্যান্য বিষয়ের জন্য ন্যূনতম ৫টি)। ভাইভাতেও ৪০% কোয়ালিফাইং মার্কস থাকবে।
  • অ্যাকাডেমিক স্কোর (১০ নম্বর): উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই নম্বর দেওয়া হবে।

ভিজ্যুয়াল আর্টস ফ্যাকাল্টির গুরুত্বপূর্ণ সময়সূচী

বিষয় / প্রক্রিয়াবিষয় / প্রক্রিয়া
অনলাইন আবেদন প্রক্রিয়া২০ মে ২০২৬ থেকে ৪ জুন ২০২৬
অ্যাডমিট কার্ড ডাউনলোড৬ জুন ২০২৬ থেকে
মাস্টার লিস্ট প্রকাশ৫ জুন ২০২৬
প্র্যাক্টিক্যাল ও থিওরিটিক্যাল পরীক্ষা৮ ও ৯ জুন ২০২৬ (সকাল ১১:৩০ থেকে বিকেল ৫:০০)
প্র্যাক্টিক্যাল পরীক্ষার রেজাল্ট (ভাইভার জন্য)১৬ জুন ২০২৬
ভাইভা-ভয়েস (Viva-voce) পরীক্ষা১৮ ও ১৯ জুন ২০২৬ (সকাল ১১টা থেকে)
প্রথম প্রোভিশনাল মেরিট লিস্ট প্রকাশ২৩ জুন ২০২৬

ক্লিক করে দেখবে: Jadavpur University UG Admission 2026: যাদবপুর বিশ্ববিদ্যালয় স্নাতকে ভর্তি

ফাইন আর্টস ফ্যাকাল্টি (Faculty of Fine Arts)

ফাইন আর্টস ফ্যাকাল্টির অধীনে ড্যান্স, ড্রামা, রবীন্দ্র সঙ্গীত, ভোকাল মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পারকাশন এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক বিষয়ে ভর্তি নেওয়া হচ্ছে

ভর্তি পরীক্ষার সময়সূচী ও সিলেবাস

  • অ্যাডমিট কার্ড ডাউনলোড: ১০ জুন ২০২৬ থেকে বিশ্ববিদ্যালয়ের পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে।
  • মাস্টার লিস্ট প্রকাশ: ৫ জুন ২০২৬।
  • প্রথম প্রোভিশনাল মেরিট লিস্ট প্রকাশ: ২৯ জুন ২০২৬।

বিষয়ভিত্তিক প্র্যাক্টিক্যাল ও থিওরি পরীক্ষার বিবরণ ও সূচী

বিষয় (Subject)প্র্যাক্টিক্যাল পরীক্ষার তারিখ (সকাল ১১টা থেকে)প্র্যাক্টিক্যাল সিলেবাস ও নির্দেশাবলী (পূর্ণমান: ৫০)থিওরি পরীক্ষার সিলেবাস (পূর্ণমান: ৩০)
ড্যান্স (Dance)১৬ ও ১৭ জুন ২০২৬কথক, ভারতনাট্যম, ওডিশি, মণিপুরী, কুচিপুডি, কথাকলি ও রবীন্দ্রনৃত্য। পোষাক: ছেলেদের জন্য কুর্তা-ধুতি এবং মেয়েদের জন্য হাফ শাড়ি বাধ্যতামূলকভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ইতিহাস, রবীন্দ্রনাথ ঠাকুর, উদয় শঙ্কর, বাংলার লোকনৃত্য, অভিনয়, তাল ও লয় এবং বিভিন্ন নৃত্যগুরুদের জীবনী
ড্রামা (Drama)১৬ ও ১৭ জুন ২০২৬২-৩ মিনিটের নাটক বা মোনোলোগ পরিবেশন। এছাড়া নাচ, গান, স্কেচিং, মাইম বা আবৃত্তি (জীবনানন্দের ‘বনলতা সেন’ অথবা রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ মুখস্থ বলতে হবে)সমসাময়িক বাংলা, ভারতীয় ও পাশ্চাত্য থিয়েটার, থিয়েটার প্রোডাকশনের ওপর প্রবন্ধ, নাট্যকার ও নির্দেশকদের পরিচিতি, জেনারেল সায়েন্স ও রিজনিং
রবীন্দ্র সঙ্গীত (Rabindra Sangeet)১৬ ও ১৭ জুন ২০২৬উচ্চমাধ্যমিকের রবীন্দ্র সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের সিলেবাস, ১০টি ঠাটের ধারণা, তানপুরা সহযোগে গান গাওয়ার দক্ষতা এবং বিভিন্ন তালে গান পরিবেশনরবীন্দ্রনাথের পারিবারিক ইতিহাস, শৈশবের সঙ্গীত পরিবেশ, গীতবিতান, গীতিনাট্য ও নৃত্যনাট্যের গল্প, রবীন্দ্র সঙ্গীতের ৬টি পর্যায় ও তালের জ্ঞান
ভোকাল মিউজিক (Vocal Music)১৬ ও ১৭ জুন ২০২৬তানপুরা সহযোগে খেয়াল, ধ্রুপদ, লোকগীতি, কীর্তন বা রাগাশ্রয়ী বাংলা গান পরিবেশন (৩ থেকে ৫ মিনিট)প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের সঙ্গীতজ্ঞদের জীবনী, ভারতীয় স্বরলিপি পদ্ধতি, উত্তর ভারতীয় তাল এবং খেয়াল ও ধ্রুপদের বিস্তারিত জ্ঞান
ইনস্ট্রুমেন্টাল মিউজিক১৬ জুন ২০২৬আলাপ, জোড়, ঝালা সহ যেকোনো একটি গত এবং রাগে ৫ মিনিট বাজিয়ে দেখাতে হবেআলাপ, তান, মূর্ছনা, ঠাট ইত্যাদির টীকা, কিংবদন্তি সঙ্গীতজ্ঞদের (আলাউদ্দিন খাঁ, পন্ডিত রবিশঙ্কর প্রমুখ) জীবনী ও স্বরলিপি লিখন পদ্ধতি
পারকাশন (Percussion)১৭ জুন ২০২৬যেকোনো একটি তালের যেকোনো কম্পোজিশনে ৫ মিনিটের একক পারফরম্যান্স (Solo)তানসেন, আমির খসরু প্রমুখের জীবনী, নিজস্ব বাদ্যযন্ত্রের বিভিন্ন অংশের নাম, তালি, খালি, মাত্রা, লয় ইত্যাদির সংজ্ঞা এবং তালের লয়কারী
ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক১৭ জুন ২০২৬যেকোনো ওয়েস্টার্ন মিউজিক কম্পোজিশনে ৫ মিনিটের পারফরম্যান্সমোজার্ট, বিথোভেন, শুবার্ট প্রমুখের সঙ্গীত অবদান, ওয়েস্টার্ন মিউজিক নোটেশন লিখন এবং মিউজিক্যাল টার্মস

ভর্তি প্রক্রিয়া (Admission Procedure)

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় মূলত তিনটি ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে-

  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ৪ বছরের স্নাতক কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে, যার জন্য ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল অ্যাডমিশন পোর্টাল https://online.rbu.net.in-এ ভিজিট করতে হবে।
  • অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর সাময়িকভাবে বা প্রোভিশনালি নির্বাচিত ছাত্র-ছাত্রীদের প্রথম সেমিস্টারের ভর্তি ফি বাবদ ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৬৬৫/- টাকা এবং বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে ৪৫১৫/- টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।

চূড়ান্ত ভর্তি কনফার্মেশন বা ভেরিফিকেশনের সময় ছাত্র-ছাত্রীদের ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত মার্কশিট ও সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত (Self-attested) হার্ড কপি এবং পূর্ববর্তী কোনো কোর্সে ভর্তি থাকলে তার ক্যানসেলেশন সার্টিফিকেট সশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে জমা দিতে হবে।

দেখে নাও! Visva-Bharati UG Admission: বিশ্বভারতী শান্তিনিকেতনে স্নাতকে ভর্তি! যোগ্যতা দেখে নাও

যোগাযোগ তথ্য ও গুরুত্বপূর্ণ লিংক

বিষয়বিবরণ
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://online.rbu.net.in/
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংকভিজ্যুয়াল আর্টস বিভাগ
Download PDF↓
ফাইন আর্টস বিভাগ
Download PDF↓
যোগাযোগ তথ্য+91 7605866191
Email: [email protected]

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে, তাই যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নিজেদের সৃজনশীলতা নিয়ে পড়াশোনা করতে চান তারা শেষ তারিখের আগেই ফর্ম ফিলাপ করে নিন। রাজ্যের আরও অন্যান্য সমস্ত নামী কলেজের ভর্তি সংক্রান্ত আপডেট ও বিস্তারিত প্রতিবেদন পেতে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ফলো করুন।

Join Group

Telegram

Share