পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছে উচ্চশিক্ষার জন্য একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী নাম হলো আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University)। ১৭৮০ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বর্তমানে একটি NAAC স্বীকৃত (Grade B) সরকারি বিশ্ববিদ্যালয়। এই আর্টিকেলে আমরা সমস্ত তথ্য — ক্যাম্পাস, কোর্স, যোগ্যতা এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Aliah University Admission আলিয়া বিশ্ববিদ্যালয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা বিভাগ, কিংবা নার্সিং নিয়ে পড়ার কথা ভেবে থাকো, তবে আলিয়া ইউনিভার্সিটি একটি দারুণ সুযোগ হতে পারে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মূল পঠনপাঠন তিনটি আধুনিক এবং ঐতিহ্যবাহী ক্যাম্পাসে হয়ে থাকে:
- নিউ টাউন ক্যাম্পাস (New Town, Kolkata): এটি মূল ক্যাম্পাস যেখানে মূলত ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স এবং ম্যানেজমেন্ট কোর্সগুলো পড়ানো হয়।
- পার্ক সার্কাস ক্যাম্পাস: এখানে মূলত কলা বিভাগ (Humanities), সোশ্যাল সায়েন্স, নার্সিং এবং আইনের মতো বিষয়গুলো পড়ানো হয়।
- তালতলা ক্যাম্পাস (হেরিটেজ ক্যাম্পাস): এটি ঐতিহ্যবাহী ক্যাম্পাস, যেখানে ইসলামিক থিওলজি এবং স্টাডিজ পড়ানো হয়।

Aliah University Courses: কী কী কোর্স অফার করা হয়?
উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পর ছাত্র-ছাত্রীরা যে সমস্ত আন্ডারগ্রাজুয়েট (UG) কোর্সের জন্য আবেদন করতে পারবে:
- ইঞ্জিনিয়ারিং (B.Tech – 4 Years): সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (ECE), এবং কম্পিউটার সায়েন্স (CSE)।
- কম্পিউটার অ্যাপ্লিকেশন: 4-Year BCA।
- সায়েন্স (B.Sc Honours – 4 Years): বোটানি, মাইক্রোবায়োলজি, জুওলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ফিজিক্স।
- আর্টস (B.A. Honours – 4 Years): বাংলা, ইংরেজি, ইতিহাস, আরবি, উর্দু, ইসলামিক থিওলজি এবং ইসলামিক স্টাডিজ।
- অন্যান্য কোর্স: B.A./B.Sc Honours in Geography ও Economics।
- প্রফেশনাল কোর্স: 4-Year B.Sc in Nursing এবং 5-Year Integrated BBA-MBA।
যোগ্যতা (Course wise Eligibility)
আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা প্রয়োজন। নিচে জনপ্রিয় কয়েকটি কোর্সের যোগ্যতা দেওয়া হলো:
| কোর্সের নাম | প্রয়োজনীয় বিষয় | নম্বরের মাপকাঠি | বয়সসীমা |
|---|---|---|---|
| B.Tech (ইঞ্জিনিয়ারিং) এবং BCA | ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স (প্রতিটি ১০০ নম্বরের পরীক্ষা হতে হবে) | এই তিন বিষয়ে মিলিয়ে অন্তত ৫০% এবং সামগ্রিকভাবে (Aggregate) ৬০% নম্বর। | সর্বোচ্চ ২২ বছর |
| B.Sc. in Nursing | ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি (PCB) এবং ইংরেজি | PCB-তে সামগ্রিকভাবে অন্তত ৪৫% নম্বর এবং ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হবে। | ন্যূনতম ১৭ বছর, কোনো ঊর্ধ্বসীমা নেই, শুধুমাত্র ছাত্রী (Female candidates) |
| B.Sc. Honours (বোটানি, মাইক্রোবায়োলজি, জুওলজি) | বায়োলজি/বায়োটেকনোলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি | বায়োলজি/বায়োটেকনোলজিতে ৬০%, ফিজিক্স ও কেমিস্ট্রিতে আলাদাভাবে ৫০% এবং সামগ্রিকভাবে ৬০% নম্বর। | সর্বোচ্চ ২২ বছর |
| B.A. Honours (বাংলা/ইংরেজি/ইতিহাস ইত্যাদি) | নির্দিষ্ট বিষয় (যেমন ইংরেজির জন্য ইংরেজি, বাংলার জন্য বাংলা) | নির্দিষ্ট বিষয়ে ৬০% (বাংলার ক্ষেত্রে ৪৫%) এবং সামগ্রিকভাবে ৬০% নম্বর। | সর্বোচ্চ ২২ বছর |
অবশ্যই দেখবে: আইআইটি (IIT) কীভাবে ভর্তি হবে? যোগ্যতা, পরীক্ষা UG/PG/Phd রিসার্চ সমস্ত বিষয়!
ভর্তি প্রক্রিয়া (Admission Procedure) AUAT
আলিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়:
- অনলাইন আবেদন: নির্দিষ্ট তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- অ্যাডমিট কার্ড ডাউনলোড: পরীক্ষা কেন্দ্র এবং সময় উল্লেখ করা অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হবে।
- প্রবেশিকা পরীক্ষা (AUAT): নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে অফলাইন পরীক্ষা দিতে হবে ।
- মেরিট লিস্ট ও কাউন্সেলিং: পরীক্ষার স্কোরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এরপর নির্দিষ্ট কোর্সের জন্য কাউন্সেলিংয়ের মাধ্যমে সিট অ্যালটমেন্ট হবে।
- ডকুমেন্ট ভেরিফিকেশন ও ভর্তি: অ্যালটমেন্ট পাওয়ার পর অনলাইনে ফি জমা দিয়ে নির্দিষ্ট দিনে অরিজিনাল ডকুমেন্টস (মার্কশিট, অ্যাডমিট, ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি) নিয়ে সশরীরে ভেরিফিকেশনের জন্য যেতে হবে।
ছাত্র-ছাত্রীদের জন্য সুযোগ-সুবিধা (Facilities)
আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি দারুণ কিছু সুবিধা রয়েছে:
- হস্টেল: নিউ টাউন এবং পার্ক সার্কাস ক্যাম্পাসে ছাত্র ও ছাত্রীদের জন্য অত্যাধুনিক হস্টেল সুবিধা রয়েছে।
- লাইব্রেরি: অফলাইন এবং অনলাইন রিসোর্স সমৃদ্ধ লাইব্রেরিতে প্রায় ৭৮,০০০-এর বেশি বই রয়েছে।
- ট্রেনিং ও প্লেসমেন্ট: TCS, Wipro, Amazon, Deloitte, Cognizant-এর মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলো প্রতি বছর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নিয়োগ করে।
- অন্যান্য: স্মার্ট ক্লাসরুম, বাস সার্ভিস, মেডিকেল ফেসিলিটি এবং স্কলারশিপের জন্য গাইডেন্স দেওয়া হয়।
- স্কলারশিপ (Scholarship): সরকারি বিশ্ববিদ্যালয় হওয়ায় সমস্ত রকম সরকারি ও প্রাইভেট স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।
আবেদন ফরম ফিলাপ: AUAT 2026 Form Fill Up: আলিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ফর্ম ফিলাপ! লাস্ট ডেট, ফি
অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য লিংক
| বিবরণ | লিংক |
|---|---|
| আলিয়া বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট | https://www.aliah.ac.in/ |
| AUAT – ভর্তি পরীক্ষার সংক্রান্ত তথ্য Information Brochure of AUAT-2026 | Download PDF |
উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনার জন্য West Bengal Board বা যেকোনো বোর্ডের স্টুডেন্টদের জন্য আলিয়া বিশ্ববিদ্যালয় একটি দারুণ প্রতিষ্ঠান। বিশেষ করে যারা তুলনামূলক কম খরচে একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, নার্সিং বা সায়েন্স/আর্টস নিয়ে কেরিয়ার গড়তে চাও, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
অবশ্যই দেখবে: WBJEE রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় তালিকা
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

