Constitution Day Celebration: রাজ্যের স্কুলগুলিতে ‘সংবিধান দিবস’ পালন! শিক্ষা দপ্তরের নির্দেশিকা দেখে নিন

Anjan Mahata

Published on:

WB School Constitution Day Celebration

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBSSM)-এর পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলা শিক্ষা আধিকারিককে একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে আগামী ২৬শে নভেম্বর, ২০২৬ তারিখে রাজ্যের স্কুলগুলিতে ‘সংবিধান দিবস’ (Constitution Day) পালনের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে প্রকাশিত এই বিজ্ঞপ্তিটি ২১শে নভেম্বর ২০২৬ তারিখের।

— Advertisement —

Constitution Day 2026: সংবিধান দিবস পালনের নির্দেশিকা

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের যুগ্মসচিবের ২০.১১.২০২৬ তারিখের চিঠির সূত্র ধরে রাজ্য স্তরে এই নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকার মূল বিষয়গুলি নিচে তুলে ধরা হলো।

  • কর্মসূচি পালনের তারিখ: ২৬শে নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)।
  • মূল উদ্দেশ্য: সংবিধান গৃহীত হওয়ার স্মরণ এবং এর মূল্যবোধ ও নীতি সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা।
  • অংশগ্রহণকারী: স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা।

কোন কোন স্কুলে পালিত হবে?

নির্দেশিকা অনুযায়ী জেলা শিক্ষা আধিকারিকদের নিজ নিজ এলাকার নিচের সব ধরনের স্কুলে এই দিবস পালন সুনিশ্চিত করতে হবে:

  • সরকারি স্কুল (Government Schools)
  • সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল (Government-aided Schools)
  • বেসরকারি স্কুল (Private Schools)

আরো পড়ুন: WB School Annual Sports: রাজ্যের প্রাথমিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা! তারিখ ও নিয়মাবলী দেখে নাও

স্কুলগুলিতে কী কী কর্মসূচি আয়োজন করা হবে?

— Advertisement —

বিজ্ঞপ্তিতে সব স্কুলে নিচের কর্মসূচিগুলি আয়োজনের কথা বলা হয়েছে:

  1. প্রস্তাবনা পাঠ: সকালের প্রার্থনা সভায় (Morning Assembly) ভারতের সংবিধানের প্রস্তাবনা (Preamble) সমবেতভাবে পাঠ করা।
  2. গণপরিষদের সদস্যদের নিয়ে চর্চা: নিজেদের জেলা বা রাজ্য থেকে যাঁরা সংবিধান সভার (Constituent Assembly) সদস্য ছিলেন, তাঁদের সম্পর্কে পড়ুয়াদের গবেষণা করে বলতে উৎসাহিত করা।
  3. পোস্টার ও অঙ্কন প্রতিযোগিতা: সংবিধানভিত্তিক বিষয় নিয়ে পোস্টার তৈরি ও ছবি আঁকার প্রতিযোগিতা।
  4. সৃজনশীল কার্যক্রম: সংবিধান থেকে অনুপ্রাণিত বুকমার্ক, ব্যাজ, কোলাজ এবং অন্যান্য সৃজনশীল কাজ তৈরি করা।

জেলা শিক্ষা আধিকারিকদের করণীয় দায়িত্ব

শুধু কর্মসূচির নির্দেশ নয়, তদারকি ও রিপোর্টিংয়েও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি জেলার কর্তৃপক্ষকে নিচের কাজগুলি করতে হবে:

  • জেলাস্তরে সমন্বয় ও তদারকির জন্য একজন নোডাল অফিসার মনোনীত করা।
  • নিজ নিজ এলাকার সব স্কুলের অংশগ্রহণ সুনিশ্চিত করা।
  • নোডাল অফিসারের তথ্য এবং স্কুলভিত্তিক অংশগ্রহণের সংখ্যা নির্ধারিত Google Tracker-এ আপলোড করা।
  • স্কুলগুলিতে অনুষ্ঠিত কর্মসূচির জিও-ট্যাগড ছবি ও ভিডিও আপলোড করা।
  • নিজে ব্যক্তিগতভাবে কর্মসূচির তদারকি করা এবং প্রতিটি স্কুলে সফল আয়োজন নিশ্চিত করা।
  • অংশগ্রহণের একটি সমন্বিত প্রতিবেদন (Consolidated Report) এবং জিও-ট্যাগড ছবি/ভিডিও সময়মতো Google Tracker-এ জমা দেওয়া।

জেনে রাখুন! Mid Day Meal: রাজ্যের সরকারি স্কুলের মিড-ডে-মিল সরবরাহ করবে ইসকন! নির্দেশিকা দেখে নিন

গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক

সংবিধান দিবস পালনের জন্য শিক্ষা দপ্তরের তরফে স্কুলগুলিকে কিছু সহায়ক উপকরণ পাঠানোর কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের ঐতিহাসিক বিবর্তনের উপর NCERT-এর একটি সংক্ষিপ্ত নোট, যা মূল বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা আছে। এছাড়া গণপরিষদ (Constituent Assembly) সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পড়ুয়ারা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটের নিচের লিংকটি দেখতে পারবে।

বিষয়লিংক
গণপরিষদ সম্পর্কে তথ্যের জন্য ওয়েবসাইটhttps://sansad.in/ls/about/constituent-assembly
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল নির্দেশিকাDownload PDF↓

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তার স্বাক্ষরিত এই নির্দেশিকাটিকে অত্যন্ত জরুরি (MOST URGENT) হিসেবে গণ্য করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Join Group

Telegram

Share