AUAT 2026 Form Fill Up: আলিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ফর্ম ফিলাপ! লাস্ট ডেট, ফি দেখে নাও

Gobinda Gorai

Updated on:

AUAT Form Fill Up 2026 Eligibility Last Date

আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিভিন্ন স্নাতক (UG), স্নাতকোত্তর (PG) এবং বি.এড. (B.Ed.) কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের এই ঐতিহ্যবাহী সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে থাকো, তবে এই প্রতিবেদনটি তোমার জন্য অত্যন্ত জরুরি। আজকের এই প্রতিবেদনে AUAT সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

— Advertisement —

আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট: Aliah University Admission Test (AUAT) 2026

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা বিভাগ, কিংবা নার্সিং নিয়ে পড়ার কথা ভেবে থাকো, তবে আলিয়া ইউনিভার্সিটি একটি দারুণ সুযোগ হতে পারে। আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এর আবেদন প্রক্রিয়া অলরেডি গত ১৭ই এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

বিষয় (Details)তথ্য (Information)
পরীক্ষার নাম (Exam Name)AUAT 2026
বিশ্ববিদ্যালয় (University)Aliah University
অনলাইন আবেদন শুরু (Online Application Starts)১৭ এপ্রিল, ২০২৬
আবেদনের শেষ তারিখ (Closing Date) Extended*1st June 2026 (Extended)
অ্যাডমিট কার্ড প্রকাশ (Admit Card Release)পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো
পরীক্ষার তারিখ (Exam Date)শীঘ্রই ঘোষণা করা হবে

কোর্সের তালিকা ও যোগ্যতা (Programmes and Eligibility)

আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসে (নিউ টাউন, পার্ক সার্কাস ও তালতলা) বিভিন্ন বিভাগে মোট ৫১টি প্রোগ্রাম অফার করা হয়।

স্নাতক স্তর (UG Programmes):

  • ইঞ্জিনিয়ারিং (B.Tech): সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্স।
  • বিজ্ঞান (B.Sc. Hons): পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, পরিসংখ্যান, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা এবং মাইক্রোবায়োলজি।
  • কলা বিভাগ (B.A. Hons): আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ইসলামিক থিওলজি এবং ইসলামিক স্টাডিজ।
  • অন্যান্য: ৪ বছরের নার্সিং (B.Sc. Nursing – শুধুমাত্র ছাত্রীদের জন্য), BCA এবং ৫ বছরের ইন্টিগ্রেটেড MBA।

স্নাতকোত্তর স্তর (PG Programmes):

  • বিভিন্ন বিষয়ে M.Tech, M.Sc, M.A, MCA, MBA এবং LL.M
— Advertisement —

বিশেষ দ্রষ্টব্য: ভর্তির জন্য আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট কোর্সের ন্যূনতম নম্বর (যেমন: বিজ্ঞানের ক্ষেত্রে পিসিএম-এ ৬০% বা থিওলজিতে ৪৫% ইত্যাদি) এবং বয়সসীমা মেনে চলতে হবে।

বিস্তারিত দেখে নাও! Aliah University Admission: আলিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি, যোগ্যতা, কোর্স সমস্ত তথ্য জেনে নাও

ভর্তি প্রক্রিয়া (Admission Procedure at a Glance)

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে, ধাপগুলি সম্পর্কে সংক্ষিপ্তভাবে নিচে দেওয়া হল:

  • আবেদন ও প্রবেশপত্র: অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন এবং নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • মেধাতালিকা ও নির্বাচন: প্রবেশিকা পরীক্ষা বা AUAT-২০২৬ এর প্রাপ্ত স্কোরের ভিত্তিতে একটি স্বচ্ছ মেধাতালিকা প্রকাশ করা হয়।

কাউন্সেলিং ও ভেরিফিকেশন: মেধা অনুযায়ী প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়ায় ডাকা হয় এবং অরিজিনাল নথিপত্র যাচাই করা হয়। সফলভাবে নথিপত্র যাচাই ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার মাধ্যমেই চূড়ান্ত ভর্তি সম্পন্ন হয়।

প্রবেশিকা পরীক্ষার কাঠামো (Pattern of AUAT 2026)

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় (AUAT) ভালো ফল করার জন্য এর পরীক্ষার ধরন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি। ১০০ নম্বরের এই পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর নির্বাচনের মাধ্যমেই একজন প্রার্থী মেধাতালিকায় নিজের স্থান সুনিশ্চিত করতে পারবে।

বিষয় বিস্তারিত
মোট নম্বর (Total Marks)100
সময় (Duration)2 ঘণ্টা
প্রশ্ন ধরণ (Question Type)অধিকাংশ ক্ষেত্রে MCQ ভিত্তিক অবজেক্টিভ প্রশ্ন
পার্ট-1 (Part-I)70 নম্বর – সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশ্ন
পার্ট-2 (Part-II)30 নম্বর – সাধারণ জ্ঞান, ইংরেজি এবং ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি

আবেদন ফি (Application Fees)

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং প্রার্থীদের নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একজন শিক্ষার্থী তার যোগ্যতা অনুযায়ী একাধিক বিষয়ের জন্য আবেদন করার সুযোগ পান, তবে সেক্ষেত্রে প্রতিটি প্রোগ্রামের জন্য পৃথকভাবে ফি প্রদান করতে হবে।

বিষয় (Details)তথ্য (Information)
ছাত্র (Male Applicants)₹500 (প্রতিটি কোডের জন্য)
ছাত্রী (Female Applicants)₹400 (প্রতিটি কোডের জন্য)
সর্বোচ্চ প্রোগ্রাম (Maximum Programs)একজন প্রার্থী সর্বোচ্চ 4টি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন
ছাত্রীদের জন্য (For Female Applicants)নার্সিং সহ সর্বোচ্চ 5টি প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে

আবেদনের লিঙ্ক ও অন্যান্য তথ্য

The University has decided to extend the application deadline up to 25th May 2026.
বিষয়বিবরণ
আলিয়া বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.aliah.ac.in/
ফরম ফিলাপ ও আবেদন সরাসরি লিংকClick Here »
AUAT – ভর্তি পরীক্ষার সংক্রান্ত তথ্য
Information Brochure of AUAT-2026
Download PDF
ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন নম্বর8584853810
(সকাল ১০টা থেকে বিকেল ৫টা)

অবশ্যই দেখবে: আইআইটি (IIT) কীভাবে ভর্তি হবে? যোগ্যতা, পরীক্ষা UG/PG/Phd রিসার্চ সমস্ত বিষয়!

আগ্রহী ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন শেষ মুহূর্তের ভিড় এড়াতে ১২ই মে-র আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নাও। বিস্তারিত তথ্যের জন্য আলিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ব্রোশিওর (Information Brochure) ডাউনলোড করে অবশ্যই দেখে নেবে।

Join Group

Telegram

Share