পশ্চিমবঙ্গ বাজেটে একাধিক বড় ঘোষণা! ২২ জুন ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। এবারের বাজেটে সরকারি কর্মচারী, চাকরিপ্রার্থী, ছাত্রছাত্রী, কৃষক, মহিলা, শিক্ষক, স্বাস্থ্য ও অবকাঠামো – প্রায় সব ক্ষেত্রেই একাধিক বড় ঘোষণা করা হয়েছে।
West Bengal Budget 2026: রাজ্য বাজেট সম্পূর্ণ তথ্য
সম্পূর্ণ বাজেট বিশ্লেষণ করে একদম সঠিক তথ্য সহ আপনাদের কাছে আমরা তুলে ধরছি। প্রত্যেকটি দপ্তরের নজর কি নতুন কাজ হতে চলেছে তার সঙ্গে DA বৃদ্ধি, সরকারি চাকরি, অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি ভরসা প্রকল্প (বেকার ভাতা), শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্তগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
| বিষয় | তথ্য |
|---|---|
| মোট বাজেটের পরিমাণ | ₹৪,৩৮,৭৭৫.২৯ কোটি |
| অর্থমন্ত্রী | স্বপন দাশগুপ্ত |
| বাজেট উপস্থাপনের তারিখ | ২২ জুন ২০২৬ |
DA Update: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর
সরকারি কর্মচারীদের জন্য ২০% অতিরিক্ত মহার্ঘভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আগে কর্মীরা ১৮% DA পেতেন। নতুন ঘোষণা কার্যকর হলে মোট ৩৮% DA পাবেন। কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। পেনশনভোগীরাও অতিরিক্ত Dearness Relief (DR) সুবিধা পাবেন।
| আগে | ১৮% |
| নতুন বৃদ্ধি | ২০% |
| মোট DA | ৩৮% |
| কার্যকর তারিখ | ১ অক্টোবর ২০২৬ |
WB Government Jobs: রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা
রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে! ৫০ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ এবং প্রায় ২০ হাজার পুলিশ বিভাগে নিয়োগের কথা বলা হয়েছে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ থাকবে, আর যেখানে প্রযোজ্য হবে সেখানে অগ্নিবীরদের জন্য ১০% সংরক্ষণ থাকছে।
এছাড়া সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় আগামী ২ বছর পর্যন্ত চালু থাকবে।
Education Update: ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা
শুধুমাত্র সরকারি কর্মী এবং চাকরিপ্রার্থীদের জন্যই না, শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
| ঘোষণা | সহায়তা |
|---|---|
| সরকারি ও সরকারি পোষিত কলেজের ছাত্রছাত্রী | ₹৩০,০০০ এককালীন সহায়তা |
| অবিবাহিত ছাত্রীদের জন্য | ₹৫০,০০০ এককালীন সহায়তা |
| মেধাবী শিক্ষার্থী | স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম |
| সরকারি চাকরি প্রস্তুতি | ফ্রি কোচিং সেন্টার |
Yuba Shakti Bharosa Scheme: নতুন যুব শক্তি ভরসা কর্মসূচি
বেকার যুবকদের জন্য ভরসা কর্মসূচি (Bharosa Scheme) চালু করার ঘোষণা করা হয়েছে।
| যোগ্যতা | ভাতা |
|---|---|
| Graduate | ₹৩,০০০ প্রতি মাসে |
| অন্যান্য | ₹২,০০০ প্রতি মাসে |
যুবশক্তি ভরসা প্রল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা: বয়সসীমা ২১–৪৫ বছর হতে হবে, পরিবারের বার্ষিক আয় ₹১ লক্ষের কম কম হতে হবে এবং অন্য সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া চলবে না
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বিশাল বরাদ্দ
মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য অন্নপূর্ণা যোজনায় ₹৩৬,০০০ কোটি বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাঠানো হবে।
বিস্তারিত জানুন ❯❯ Annapurna Yojana Apply Online: অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন!
Farmers & Social Welfare: কৃষক ও সামাজিক প্রকল্পে বড় ঘোষণা
প্রতি কৃষক পরিবারকে মাসে ₹৩,০০০ আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে! তার সঙ্গেই বিভিন্ন সামাজিক ভাতা যেমন- বয়স্ক ভাতা, বৃদ্ধি বিধবা, প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষমদের ভাতা ₹৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
সকল গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাঁদের ৬টি পুষ্টি কিট (Nutrition Kit) প্রদান করা হবে।
Salary Hike: বিভিন্ন কর্মীদের বেতন বৃদ্ধি
রাজ্য বাজেটে বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের জন্যও বেতন ও সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ড ও মিড-ডে মিল কর্মীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। নিচে বিভাগ অনুযায়ী কত টাকা বৃদ্ধি করা হয়েছে তা দেখে নিন—
| পদ | বৃদ্ধি |
|---|---|
| আশাকর্মী (ASHA Worker) | ₹৫,০০০ |
| প্যারা টিচার (Para Teacher) | ₹৫,০০০ |
| সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) | ₹২,০০০ |
| গ্রিন পুলিশ (Green Police) | ₹২,০০০ |
| হোমগার্ড (Home Guard) | ₹২,০০০ |
| মিড-ডে মিল রাঁধুনি (Mid-Day Meal Cook) | ₹১,০০০ |
Infrastructure Projects: নতুন উন্নয়ন প্রকল্প
এবারের বাজেটে অবকাঠামো (Infrastructure) এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যের উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে একাধিক নতুন Project ঘোষণা করা হয়েছে।
- বিশেষভাবে কলকাতার কাছে দ্বিতীয় বিমানবন্দর তৈরির পরিকল্পনা
- উত্তরবঙ্গের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য একটি IIT, একটি IIM এবং একটি AIIMS প্রতিষ্ঠা
- রাজ্যের যোগাযোগ ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য সিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোলে মেট্রো পরিষেবার সম্ভাব্য সমীক্ষা
- প্রতিটি বিধানসভা এলাকায় Mini Indoor Stadium স্থাপন
- ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ₹১২০০ কোটি বরাদ্দ
- কাঁথিতে নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনের প্রস্তাব ঘোষণা করা হয়েছে।
Law & Police Update: পুলিশ বিভাগে নতুন পরিকল্পনা
রাজ্য বাজেট ২০২৬-এ আইন-শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং নারী সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যে মোট ২০ হাজার পুলিশ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ায় মহিলাদের জন্য সংরক্ষণ সুবিধাও কার্যকর করা হবে।
মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা (Women Police Station) গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি থানায় Women Help Desk চালু থাকবে যাতে নারী সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা যায়।
শহরের ব্যস্ত এলাকা এবং জনবহুল স্থানে নিরাপত্তা বাড়ানোর জন্য “দুর্গা সুরক্ষা স্কোয়াড (Durga Suraksha Squad)” গঠন করা হবে, যেখানে মহিলা পুলিশ অফিসারদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হবে। এছাড়াও রাজ্য পুলিশের রিজার্ভ বাহিনীতে মাতঙ্গিনী হাজরা ও রানি শিরোমনি-র নামে দুটি সম্পূর্ণ মহিলা ব্যাটেলিয়ন তৈরির প্রস্তাবও ঘোষণা করা হয়েছে।
Industry, MSME, Startup Sector-এ বড় ঘোষণা
পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ শুধুমাত্র চাকরি, ভাতা বা সামাজিক প্রকল্পই নয়, শিল্পায়ন (Industrial Growth) ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান তৈরির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে বিনিয়োগ বাড়ানো, নতুন শিল্প আনা এবং কর্মসংস্থান তৈরি করার জন্য নতুন Industrial Policy আনা হবে। এর সঙ্গে Single Window Clearance System, Investment Incentives, এবং শিল্পের জন্য সহজ জমি ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়েছে।
| খাত (Sector) | ঘোষণা (Announcement) |
|---|---|
| Industrial Policy | নতুন শিল্পনীতি (New Industrial Policy) আনা হবে |
| Employment Focus | Employment-generative Industries-কে অগ্রাধিকার |
| Industry Incentives | ₹5,000 কোটি Incentive Allocation |
| Semiconductor Sector | দুর্গাপুরে Semiconductor Unit-এর প্রস্তাব |
| Startup Ecosystem | নতুন Startup ও Innovation Support System |
| MSME Sector | ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ ও আর্থিক সহায়তা বৃদ্ধি |
এছাড়াও MSME (Micro, Small & Medium Enterprises) এবং Startup Sector-কে আরও শক্তিশালী করার জন্য রাজ্য সরকার নতুন আর্থিক সহায়তা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে। শিল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান, রাজ্যে নতুন বিনিয়োগ, এবং অর্থনৈতিক উন্নয়ন — এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই বাজেটের এই অংশ সাজানো হয়েছে।
West Bengal Budget 2026–27 Department Wise Allocation
পশ্চিমবঙ্গের ২০২৬–২৭ অর্থবর্ষের প্রস্তাবিত ব্যয় বরাদ্দ (নীট) সম্পূর্ণ তথ্য সুন্দরভাবে নিচে উপস্থাপন করা হলো:
| বিভাগ (Department) | প্রস্তাবিত ব্যয় বরাদ্দ (₹ কোটি) |
|---|---|
| কৃষিজ বিপণন বিভাগ | ৩৬৪.৯৯ |
| কৃষি বিভাগ | ৮,৫৬৫.৮৪ |
| প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগ | ১,৪০৪.৪২ |
| অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগ | ২,৫৪৪.৪৮ |
| উপভোক্তা বিষয়ক বিভাগ | ১৪৮.৪১ |
| সমবায় বিভাগ | ৫৮৬.৬২ |
| সংশোধন প্রশাসন বিভাগ | ৫৮০.৫৫ |
| বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ | ৩,০৩৫.৯৫ |
| পরিবেশ বিভাগ | ১০২.৮৫ |
| অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগ | ৫৪৬.৩৯ |
| মৎস্য বিভাগ | ৫৫০.৩৮ |
| খাদ্য ও সরবরাহ বিভাগ | ৮,০৫৩.০৩ |
| খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ | ২৩০.৬৯ |
| বন বিভাগ | ১,১৯৮.১৭ |
| স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ | ২৪,৭৫৩.৭২ |
| উচ্চশিক্ষা বিভাগ | ৭,১৬৮.৬০ |
| স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ | ১৭,৯২৫.৪২ |
| আবাসন বিভাগ | ৩০৩.৮৩ |
| শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ বিভাগ | ৩,২৬৬.৫৯ |
| তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ | ৮১৫.০৮ |
| তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগ | ৫০৬.১৮ |
| সেচ ও জলপথ পরিবহণ বিভাগ | ৩,৬৯৯.১১ |
| বিচার বিভাগ | ১,৯৬৪.৮৯ |
| শ্রম বিভাগ | ৩,১৪৬.৬৯ |
| ভূমি ও ভূমিসংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগ | ১,৫৮৭.৬২ |
| আইন বিভাগ | ২৪.৮৭ |
| জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ | ৩৫১.৭০ |
| ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগ | ১,৮১৪.৬০ |
| সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ | ২,১৬৫.৪২ |
| অ-প্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি উৎস বিভাগ | ৩০৫.৮৭ |
| উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ | ১,৮২১.৫২ |
| পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ | ৫১,৮৩৬.৫৫ |
| পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগ | ১,৬১০.৮৫ |
| কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ | ৩৭৮.৮৭ |
| পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগ | ৬৩২.৪১ |
| বিদ্যুৎ বিভাগ | ৫,৩৪৫.১৬ |
| সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগ | ৫৮.৬৫ |
| জনস্বাস্থ্য কারিগরি বিভাগ | ১২,৯৩৫.৩৩ |
| পূর্ত বিভাগ | ৭,২৪০.১৩ |
| বিদ্যালয় শিক্ষা বিভাগ | ৪৪,৯৪৮.২১ |
| বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগ | ১৩৩.৬২ |
| স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ | ৩২২.৮০ |
| সুন্দরবন বিষয়ক বিভাগ | ১,২৮০.০৭ |
| কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ | ২,৩৯৩.২০ |
| পর্যটন বিভাগ | ৫২৭.৮৪ |
| পরিবহণ বিভাগ | ২,৬৯৭.৪২ |
| উপজাতি উন্নয়ন বিভাগ | ১,২৯৫.১৪ |
| পৌর ও নগরোন্নয়ন বিভাগ | ১৪,৬০৯.৭৭ |
| জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ | ১,৫৫০.৯৯ |
| মহিলা ও শিশুবিকাশ ও সমাজকল্যাণ বিভাগ | ৫২,৩০৮.৫০ |
| যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগ | ৪৯০.৫৪ |
Top 5 Highest Allocation (সব থেকে বেশি বরাদ্দ দপ্তর)
| বিভাগ | বরাদ্দ (₹ কোটি) |
|---|---|
| মহিলা ও শিশুবিকাশ ও সমাজকল্যাণ বিভাগ | ৫২,৩০৮.৫০ |
| পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ | ৫১,৮৩৬.৫৫ |
| বিদ্যালয় শিক্ষা বিভাগ | ৪৪,৯৪৮.২১ |
| স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ | ২৪,৭৫৩.৭২ |
| স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ | ১৭,৯২৫.৪২ |
West Bengal Budget Speech PDF 2026-2027 (অফিসিয়াল বাজেট)
| বিবরণ | লিংক |
|---|---|
| Budget Speech in Bengali (অফিসিয়াল বাজেট বাংলাতে) | Download PDF |
| Budget Speech in English (ইংরেজিতে) | Download PDF |
দেখে নিন: WB Samarth Portal: রাজ্যের সরকারি প্রকল্প স্ট্যাটাস চেক দেখে নিন
পশ্চিমবঙ্গের বাজেট ২০২৬ শুধুমাত্র আর্থিক পরিকল্পনা নয়, এটি রাজ্যের চাকরি, শিক্ষা, অবকাঠামো, সামাজিক সুরক্ষা এবং উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা হিসেবেও গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি, বৃহৎ নিয়োগের ঘোষণা, নতুন প্রকল্প, ভাতা বৃদ্ধি এবং শিক্ষা ও শিল্প ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা আগামী দিনে রাজ্যের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। এখন নজর থাকবে এই ঘোষণাগুলির বাস্তবায়ন কত দ্রুত শুরু হয় তার দিকে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

