Direct Benefit Transfer (DBT): ব্যাংক একাউন্টে DBT লিংক চেক! ও নতুন করে লিঙ্ক করার পদ্ধতি দেখে নিন

Anjan Mahata

Updated on:

Aadhaar Bank DBT Link Process

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এবার থেকে অবশ্যই ব্যাংক একাউন্টে DBT লিংক থাকা বাধ্যতামূলক! এবার থেকে সমস্ত সরকারি প্রকল্পের টাকা Direct Benefit Transfer (DBT) এর মাধ্যমে উপভোক্তাদের একাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT লিংক আছে কিনা চেক করবেন? এবং যদি না থাকে তাহলে কিভাবে লিংক করবেন বিস্তারিত পদ্ধতি বুঝিয়ে দেব।

— Advertisement —

Direct Benefit Transfer বা DBT Link কী?

Direct Benefit Transfer (DBT) Link হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকারি ভর্তুকি, স্কলারশিপ বা বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি সুবিধাভোগীর আধার কার্ডের সাথে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এর মূল উদ্দেশ্য হলো দুর্নীতি দূর করে আসল মানুষের কাছে সঠিক সময়ে অনুদান পৌঁছে দেওয়া। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ও মোবাইল নম্বর সঠিকভাবে লিঙ্ক করা থাকলেই এই ব্যবস্থার সুবিধা পাওয়া যায়।

DBT লিংক স্ট্যাটাসে চেক পদ্ধতি (DBT Link Status Check)

আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা। এছাড়াও আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে কোন অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে DBT লিংক করা আছে সেটিও চেক করতে পারবেন। ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের DBT লিংক চেক করার দুটি সহজ উপায় নিচে আলোচনা করা হল-

UIDAI Portal-এর মাধ্যমে DBT Link Status চেক পদ্ধতি

— Advertisement —

UIDAI বা আধার পোর্টালের মাধ্যমে ব্যাংক একাউন্টের DBT লিংক চেক করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন-

  • প্রথমে Google, Chorme এসে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট (https://myaadhaar.uidai.gov.in/) ভিজিট করুন।
  • এরপর ওয়েবসাইটের হোমপেজে থাকা “Login” অপশন এ ক্লিক করে আধার নাম্বার, ক্যাপচা এবং মোবাইল OTP দিয়ে লগ ইন করুন।
  • এরপর Services Dashboard এর মধ্য থাকা “Bank seeding status” স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার DBT link অ্যাক্টিভ আছে কিনা এবং তা কোন ব্যাংকের সঙ্গে রয়েছে।
UIDAI Portal-এর মাধ্যমে DBT Link CheackClick Here →

NPCI Portal-এর মাধ্যমে DBT Link Status চেক পদ্ধতি

NPCI Portal-এর মাধ্যমে DBT Link Status চেক করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন-

  • প্রথমে Google, Chorme এসে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট (https://www.npci.org.in/) ভিজিট করুন।
  • এরপর ওয়েবসাইটের হোমপেজে Menu অপশনের “Customer” পেজের মধ্যে থাকা “Bharat Aadhaar Seeding Enabler (BASE)” অপশনটিতে ক্লিক ক্লিক করুন।
  • এরপর “Aadhaar Mapped Status” অপশনটিতে ক্লিক করে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোডটি ফিল আপ করে Mobile OTP এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করে “Confirm” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর স্ক্রিনে দেখতে পারবেন আপনার DBT Link Status সক্রিয় আছে কিনা এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ম্যাপ করা রয়েছে।
NPCI BASE Portal-এর মাধ্যমে DBT Link CheckClick Here →

বিস্তারিত: Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা সরকারি বিজ্ঞপ্তি! মাসে ৩০০০ টাকা

DBT Link করার পদ্ধতি (Aadhar Bank DBT Link)

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT Link সক্রিয় না থাকে অথবা পুরনো ব্যাঙ্ক পরিবর্তন করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি সুবিধা নিতে চান, তাহলে Aadhaar Seeding/Mapping আপডেট করতে হবে। আপনি অফলাইন এবং অনলাইন দুই ভাবেই আপনার ব্যাংক একাউন্টের DBT লিংক সক্রিয় করতে পারবেন।

NPCI Portal-এর মাধ্যমে DBT Link করার সহজ পদ্ধতি

NPCI (National Payments Corporation of India) পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসেই সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় নতুন করে Aadhaar Seeding করতে পারেন অথবা আপনার পুরনো ব্যাঙ্ক পরিবর্তন করে নতুন ব্যাঙ্কে DBT (Direct Benefit Transfer) লিঙ্ক সক্রিয় করে নিতে পারেন।

  • প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর ওয়েবসাইটের হোমপেজে Menu অপশনের “Customer” পেজের মধ্যে থাকা “Bharat Aadhaar Seeding Enabler (BASE)” অপশনটিতে ক্লিক ক্লিক করুন।
  • এবার স্ক্রিনে আসা “Aadhaar Seeding/Deseeding” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর অনলাইন আবেদন ফর্মটি ওপেন হবে। সেখানে আপনার নির্দিষ্ট আধার নম্বরটি লিখুন। তারপর Request For Aadhaar অপশন থেকে “Seeding” সিলেক্ট করুন এবং যে ব্যাঙ্কে সরকারি টাকা পেতে চান, সেই ব্যাঙ্কের নাম নির্বাচন করুন।
  • আপনার প্রয়োজন অনুযায়ী নিচের যেকোনো একটি অপশন বেছে নিন:
    • Fresh Seeding: আপনি যদি একদম প্রথমবার বা নতুন করে DBT Link করতে চান।
    • Movement – Same Bank: একই ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লিঙ্ক পরিবর্তনের জন্য।
    • Movement – From One Bank to Other Bank: পুরনো ব্যাঙ্ক পরিবর্তন করে অন্য কোনো নতুন ব্যাঙ্কে লিঙ্ক স্থানান্তরের জন্য।
  • আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে লিখুন এবং স্ক্রিনে থাকা সিকিউরিটি ক্যাপচা (Captcha) কোডটি পূরণ করে “Submit” বাটনে ক্লিক করুন।
  • স্ক্রিনে আসা নিয়ম ও শর্তাবলী (Terms & Conditions) ভালো করে পড়ে নিয়ে “Agree and Continue” অপশনে ক্লিক করুন।
  • আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
  • ওটিপি সাবমিট করার পর আবেদনটি সফলভাবে জমা হলে স্ক্রিনে “SUCCESS” স্ট্যাটাস দেখতে পাবেন। এর কিছুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে DBT Link সক্রিয় হয়ে যাবে।
NPCI Portal-এর মাধ্যমে DBT Link করার ডায়লগ লিংকClick Here →

ব্যাংকে গিয়ে অফলাইনের মাধ্যমে DBT Link করার পদ্ধতি

অনলাইন পদ্ধতি ছাড়াও আপনি সরাসরি আপনার সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখায় (Branch) গিয়ে অফলাইনের মাধ্যমে খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) বা Aadhaar Seeding-এর সুবিধা সক্রিয় করে নিতে পারেন।

  • প্রথমে আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে DBT লিঙ্ক করাতে চান, সেই ব্যাঙ্কের শাখায় যান এবং সেখান থেকে ‘আধার লিঙ্কিং’ বা ‘ডিবিটি অ্যাক্টিভেশন’-এর নির্দিষ্ট ফর্মটি (Application Form) সংগ্রহ করুন।
  • ফর্মটি মনোযোগ সহকারে পড়ুন এবং সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, নাম, মোবাইল নম্বর এবং নির্দিষ্ট আধার নম্বরসহ সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  • আপনার আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স কপি এবং তার নিচে নিজের সই করুন (Self-Attested) ফর্মের সাথে যুক্ত করে ব্যাংকে জমা দিন।

অবশ্যই দেখুন: Yuva Shakti Scheme: যুব শক্তি প্রকল্প! প্রতিমাসে ৩ হাজার টাকা কারা পাবে? কিভাবে আবেদন

এবার সম্পূর্ণ ফর্ম ও নথিপত্রটি ব্যাঙ্ক কাউন্টারে জমা দিন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই (Verify) করে নেবেন এবং সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার সফলভাবে যুক্ত করে DBT সক্রিয় করে দেবেন।

Join Group

Telegram

Share