৩রা জুন থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো—এখন আর পরিবারের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম ফিলাপ করতে হবে না। একটি মাত্র অনলাইন ফর্মের মাধ্যমে পরিবারের সর্বোচ্চ ১০ জন সদস্যের আবেদন একসাথে করা সম্ভব। নিজে নিজেই মোবাইল বা কম্পিউটারে ফর্ম ফিলাপ করবেন, তার পুরো পদ্ধতি নিচে দেওয়া হলো।
অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য যে সকল ডকুমেন্ট লাগবে তার লিস্ট নিচে দেওয়া হল।
পোর্টালে লগইন ও ওটিপি ভেরিফিকেশন
১. প্রথমে socialray.gov.in ওয়েবসাইটে যান।
২. সাধারণ মানুষ হিসেবে আবেদন করার জন্য “Citizen Family Login Public Access” বা “Access Citizen Portal” অপশনে ক্লিক করুন।
৩. আপনার নিজের জেলা (District) নির্বাচন করুন।
৪. এবার ১০ সংখ্যার একটি সচল মোবাইল নাম্বার দিন। (চেষ্টা করবেন সেটি যেন পরিবারের প্রধানের হয় এবং আধার কার্ডের সাথে লিংক থাকে)।
৫. স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে “Request OTP”-তে ক্লিক করুন।
৬. মোবাইলে আসা ৬ সংখ্যার ওটিপি (OTP) দিয়ে “Verify & Continue” করুন।
ফর্মের ভাষা নির্বাচন ও প্রধানের তথ্য (Basic Information)
লগইন করলেই ‘Data Collector Annapurna Yojna’ ফর্মটি ওপেন হবে। এই ফর্মটি আপনি ইংরেজি, বাংলা ও হিন্দি—তিনটি ভাষাতেই পেয়ে যাবেন। সুবিধামতো ভাষা বেছে নিয়ে প্রথমে পরিবারের প্রধানের (Head of the Family) তথ্য দিন:
- ব্যক্তিগত তথ্য: আধার কার্ড অনুযায়ী পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ, লিঙ্গ এবং সামাজিক শ্রেণী (Caste – SC/ST/OBC) সিলেক্ট করুন।
- ভোটার ডিটেইলস: প্রধানের ভোটার কার্ডের নম্বর (EPIC No) দিন। আপনার জেলা অনুযায়ী বিধানসভা ক্ষেত্র (Assembly Constituency) এবং পার্ট নাম্বার বা অংশ নাম্বার বসিয়ে দিন। এরপর ভোটার ও আধার কার্ডের কপি আপলোড করুন।
- ব্যাংক অ্যাকাউন্ট: ব্যাংকের IFSC Code লিখলে ব্রাঞ্চের নাম অটোমেটিক চলে আসবে। এরপর আধার ও DBT লিংকড সঠিক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে পাসবইয়ের প্রথম পাতা আপলোড করুন।
- রেশন কার্ড: ডিজিটাল রেশন কার্ডের টাইপ ও নম্বর দিয়ে রেশন কার্ডের ছবি আপলোড করুন। (আপনি প্রতি মাসে রেশন তোলেন কিনা তা ‘Yes’ বা ‘No’ করে জানান)।
সম্পত্তি ও অন্যান্য সরকারি স্কিমের বিবরণ
- জমির বিবরণ: পরিবারে কোনো জমি থাকলে ‘Yes’ করে জমির মোট পরিমাণ (শতক বা ডেসিমেল হিসেবে) লিখুন এবং সর্বশেষ ল্যান্ড রেকর্ড বা মিউটেশন কপি আপলোড করুন। তিনটির বেশি পাকা ঘর বা চার চাকা গাড়ি/ট্রাক্টর থাকলে সেই তথ্য দিন (না থাকলে ‘No’ করুন)।
- হেলথ ইন্স্যুরেন্স: যদি স্বাস্থ্যসাথী বা অন্য কোনো ইন্স্যুরেন্স থাকে, তবে তার নম্বর ও বার্ষিক প্রিমিয়ামের বিবরণ দিন এবং কার্ডের ছবি আপলোড করুন।
- পেশা ও শিক্ষা: প্রধানের পেশা (যেমন: Unemployed, Farmer, Self Employed ইত্যাদি) এবং শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করুন। (এখানে একের বেশি পেশা সিলেক্ট করার অপশন রয়েছে)।
- Direct Benefit Transfer (DBT): পরিবারের প্রধান যদি আগে থেকেই কোনো সরকারি সুবিধা (যেমন: বৃদ্ধভাতা বা ওল্ড এজ পেনশন) পেয়ে থাকেন, তবে তা সিলেক্ট করুন।
পরিবারের বাকি সদস্যদের যুক্ত করা (Add Members)
পরিবারের প্রধানের তথ্য সেভ করার পর, ফর্মে নিচে “Add Member” অপশন পাবেন। এর মাধ্যমে পরিবারের অন্য যোগ্য সদস্যদেরও একই ফর্মে যুক্ত করতে পারেন।
১. পরিবারের দ্বিতীয় সদস্য প্রাপ্তবয়স্ক (Adult) নাকি শিশু (Child) তা সিলেক্ট করুন।
২. আধার কার্ড অনুযায়ী তার নাম ও পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক (যেমন: স্ত্রী বা কন্যা, ইত্যাদি) উল্লেখ করুন।
৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ: যদি সেই সদস্য (মহিলা) এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চান, তবে ফর্মে থাকা “Are you applying for Annapurna Yojna?” অপশনটিতে অবশ্যই “Yes, I am Applying” সিলেক্ট করবেন।
৪. লক্ষ্মীর ভান্ডার থেকে নাম প্রত্যাহার: আবেদনকারী মহিলা যদি আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন, তবে DBT স্কিমের তালিকায় ‘Lakshmir Bhandar’ সিলেক্ট করে “Opt Out” অপশনটি “Yes” করে দেবেন। কারণ অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে গেলে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম সরাতে হবে। ৫. একইভাবে ওই সদস্যের ভোটার, আধার, কাস্ট সার্টিফিকেট ও ব্যাংকের সমস্ত ডিটেইলস দিয়ে ডকুমেন্ট আপলোড করুন।
**একইভাবে পরিবারের অন্যান্য সদস্যের তথ্য পূরণ করতে হবে।
ফর্ম জমা ও একনলেজমেন্ট নাম্বার (Online)
সব তথ্য দেওয়া হয়ে গেলে স্থায়ী ঠিকানা (গ্রাম/শহর, ব্লক, পঞ্চায়েত, পুলিশ স্টেশন ও পিনকোড) এবং পরিবারের বার্ষিক মোট আয় হিসাব করে বসিয়ে দিন। সব তথ্য ড্রাফট হিসেবে সেভ করতে “Save Draft”-এ ক্লিক করতে পারেন। সবশেষে “Declaration and Consent” বক্সে টিকমার্ক দিয়ে সমস্ত তথ্য সত্য বলে ঘোষণা করুন এবং “Submit Application” বাটনে ক্লিক করুন।
আবেদন জমা হওয়ামাত্রই স্ক্রিনে একটি Application Number (Acknowledgement ID) চলে আসবে। এই নম্বরটি অবশ্যই ডায়েরিতে নোট করে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। ভবিষ্যতে আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে বা যেকোনো প্রয়োজনে এই আইডি নম্বরটি কাজে লাগবে।
ক্লিক করে ডাউনলোড করুন! Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার অফলাইন আবেদন ফর্ম
অনলাইন আবেদনের ডকুমেন্ট (Annapurna Yojana Documents List)
অনলাইন ফর্ম ফিলাপ শুরু করার আগে পরিবারের প্রত্যেক সদস্যের নিচের নথিপত্রগুলো গুছিয়ে রাখুন। প্রতিটি ডকুমেন্টের সাইজ মিনিমাম ৫০ KB থেকে ম্যাক্সিমাম ২০০ KB-র মধ্যে হতে হবে।
- বাধ্যতামূলক ডকুমেন্ট (Mandatory Documents):
- আধার কার্ড ও ভোটার কার্ড (EPIC)
- ডিজিটাল রেশন কার্ড (রেশন তোলার তথ্যসহ)
- ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি (যেখানে অ্যাকাউন্ট ডিটেইলস ও ছবি থাকে)
- অন্যান্য ডকুমেন্ট (প্রযোজনীয়তা অনুযায়ী):
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC সুবিধা পাওয়ার জন্য)
- জমির দলিল বা পরচা (সর্বশেষ ল্যান্ড রেকর্ড/মিউটেশন কপি)
- স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড (হেলথ ইন্স্যুরেন্সের বিবরণ দিতে হলে)
- প্যান কার্ড (ঐচ্ছিক)
ভোটার ও আধার কার্ডের সামনের (Front) ও পেছনের (Back)—দুদিকের অংশই ছবি তুলে একটি মাত্র পেজে এনে পিডিএফ (PDF) বা ইমেজ ফরম্যাটে আপলোড করতে হবে। অথবা সরাসরি e-Aadhaar বা e-EPIC পিডিএফ ডাউনলোড করেও আপলোড করতে পারেন।
অনলাইন আবেদন পোর্টালের লিংক

অবশ্যই দেখুন: Annapurna Yojana Online: অন্নপূর্ণা যোজনা বড় আপডেট! অনলাইন সবাইকে নতুন আবেদন করতে হবে
| বিষয় | বিবরণ |
|---|---|
| অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু | ১ জুন, ২০২৬ |
| আবেদন প্রক্রিয়া চলবে | ৯০ দিন |
| অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদনের লিংক | https://socialregistry.wb.gov.in/ |
| অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা লেটেস্ট আপডেট | Click Here → |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

