WBPSC Miscellaneous Recruitment 2026: মিসলেনিয়াস পরীক্ষার আবেদন শুরু! যোগ্যতা দেখে নিন

Dibyendu Dutta

Published on:

WBPSC Miscellaneous Recruitment 2026 Eligibility Apply Last Date

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) প্রকাশ করেছে মিসলেনিয়াস পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি। দীর্ঘ প্রতীক্ষার পর ১৯টি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য এই মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ শুরু হচ্ছে। নিচে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন ও আবেদনের সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

— Advertisement —

WBPSC Miscellaneous Recruitment 2026: মিসলেনিয়াস পরীক্ষা নিয়োগের তথ্য

পশ্চিমবঙ্গ মিসলেনিয়াস পরীক্ষা হলো WBPSC দ্বারা পরিচালিত একটি স্নাতক-স্তরের পরীক্ষা, যার মাধ্যমে রাজ্য সরকারের ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর এবং ক্রেতা সুরক্ষা আধিকারিকের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ করা হয়। যাঁরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি চাকরির প্রস্তুতির সাথে যুক্ত, তাদের জন্য এটি দারুন সুযোগ।

তথ্য (Information)বিবরণ (Details)
নিয়োগকারী সংস্থা (Organization)Public Service Commission, West Bengal (WBPSC)
পরীক্ষার নাম (Exam Name)Miscellaneous Services Recruitment Examination
বিজ্ঞপ্তি নম্বর (Advt. No.)13/2024
মোট পদ (Total Posts)১৯টি ভিন্ন ক্যাটাগরির পদ
আবেদনের মাধ্যম (Apply Mode)সম্পূর্ণ অনলাইন (Online)

কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হবে (Name of the Posts)?

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৯টি পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লেখযোগ্য পদগুলির তালিকা নিচে দেওয়া হলো:

  1. Assistant Child Development Project Officer – শিশু বিকাশ
  2. Disaster Management Officer / Block – বিপর্যয় মোকাবিলা
  3. Block Youth Officer / Municipal – যুব কল্যাণ
  4. Block Welfare Officer / Welfare Officer – সমাজ কল্যাণ
  5. Inspector, Backward Classes Welfare – অনগ্রসর কল্যাণ
  6. Consumer Welfare Officer – ক্রেতা সুরক্ষা
  7. Savings Development Officer – সঞ্চয় উন্নয়ন
  8. Auditor of Co-operative Societies – সমবায় অডিট
  9. Extension Officer, Mass Education Extension – গণশিক্ষা সম্প্রসারণ
  10. Lady Extension Officer… (শুধুমাত্র মহিলাদের জন্য) – মহিলা গণশিক্ষা
  11. Revenue Inspector – রাজস্ব পরিদর্শক।

যোগ্যতা (Qualification)

— Advertisement —

Educational Qualification: আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা (Other Qualifications)

  • প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে। (যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়)।
  • প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • সরকারি চাকরিতে নিয়োগের জন্য প্রার্থীর সুস্বাস্থ্য ও চরিত্র থাকতে হবে।

বয়স সীমা (Age Limit)

  • ০১/০১/২০২৪ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্মতারিখ ০২/০১/১৯৮৫ থেকে ০১/০১/২০০৪-এর মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট গ্রাহ্য হবে।

বয়সের ছাড়: সরকারি নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গের SC এবং ST প্রার্থীরা ৫ বছর এবং OBC (Non-Creamy Layer) প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন । শারীরিক প্রতিবন্ধী (PwBD) প্রার্থীরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন পরিকাঠামো (Salary Structure / Pay Scale)

ROPA, 2019 অনুযায়ী পদগুলিকে পে-লেভেলের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা হয়েছে:

  • ক্রমিক নং ১ থেকে ১১ পর্যন্ত পদগুলির জন্য: Pay Level 10 অনুযায়ী ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • ক্রমিক নং ১২ থেকে ১৯ পর্যন্ত পদগুলির জন্য: Pay Level 9 অনুযায়ী ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • মূল বেতনের পাশাপাশি রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও (Allowances) প্রদান করা হবে।

কিভাবে আবেদন করবেন? (How to Apply Online)

  1. আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে (Online mode) আবেদন করতে হবে ।
  2. WBPSC-এর অফিশিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in/ -এ গিয়ে নিজের অ্যাকাউন্ট লগ-ইন করে আবেদনপত্র পূরণ করতে হবে।
  3. আবেদন ফর্ম সাবমিট করার আগে সমস্ত তথ্য সাবধানে মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
  4. একজন প্রার্থী একাধিক আবেদন করলে তাঁর সবকটি আবেদনপত্র বাতিল (cancellation) বলে গণ্য হবে।

আবেদন ফি (Application Fee)

  • জেনারেল এবং ওবিসি (OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা (এর সাথে অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য)। এটি অনলাইন মোডে জমা দিতে হবে।
  • পশ্চিমবঙ্গের SC/ST প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী (PwBD – ৪০% বা তার বেশি) প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

অনলাইন ফর্ম পূরণের সময় ফটো আইডি প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট (ছবি যুক্ত), পাসপোর্ট, প্যান কার্ড (PAN Card), ভোটার কার্ড (EPIC), ড্রাইভিং লাইসেন্স বা সরকার স্বীকৃত কোনো আইডি কার্ডের নম্বর উল্লেখ করতে হবে।

  • সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC/EWS/PwBD) প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে (১০০ কেবি-এর নিচে) আপলোড করতে হবে

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যোগ্য প্রার্থী বাছাই প্রক্রিয়াটি প্রধানত তিনটি ধাপে সম্পন্ন হবে:

  1. Preliminary Examination (Objective Type): এটি একটি স্ক্রিনিং টেস্ট এবং এই পরীক্ষায় MCQ ধরনের প্রশ্ন থাকবে। এই ধাপে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে।
  2. Final Examination (Conventional Type Written): প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
  3. Personality Test: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সবশেষে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে । চূড়ান্ত মেধা তালিকা (Final Merit List) লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে।

ক্লিক করে দেখো: WBPSC All Exam List: পিএসসি অন্তর্গত কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে? সমস্ত তথ্য

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates) ও নোটিশ

ইভেন্ট (Event)তারিখ (Date)
অনলাইন আবেদন শুরু (Application Starts)30.04.2026 (৩০ এপ্রিল)
আবেদন ও ফি জমা শেষ তারিখ (Closing Date)20.05.2026 (বিকেল ৩টে পর্যন্ত)
অফিসিয়াল আবেদনের লিংক (Website)https://psc.wb.gov.in/
সম্পূর্ণ বিজ্ঞপ্তি (Notice PDF)↓ Download PDF

দেখে নাও: WBPSC Miscellaneous Question Paper 2024 (PDF): মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র

Join Group

Telegram