সমস্ত যুবক-যুবতীদের জন্য খুশির খবর, সম্প্রতি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) কনস্টেবল পদে নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই এই বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার এক সুবর্ণ সুযোগ রয়েছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। CRPF কনস্টেবল পদে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে? এবং কিভাবে আবেদন করবে? ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সম্পন্ন প্রতিবেদনটি পড়ুন।
CRPF Tradesman Recruitment 2026: CRPF কনস্টেবল নিয়োগ ২০২৬
কেন্দ্রীয় সরকারের অধীন Central Reserve Police Force (CRPF)-এ ২০২৬ সালের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে Constable (Technical & Tradesman + Pioneer) পদে মোট ৯,১৭৫টি শূন্যপদ পূরণ করা হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
পদের নাম ও শূন্যপদ (Post Details & Total Vacancy)
মোট ৯,১৭৫টি শূন্যপদে CRPF কনস্টেবল নিয়োগ করা হবে এর মধ্যে পুরুষ প্রার্থী ৯,০৯৬ জন এবং মহিলা প্রার্থী ৭৯ জন নিয়োগ করা হবে। যে যে পদগুলিতে নিয়োগ করা হবে তার লিস্ট নিচে দেওয়া হল-
- Driver
- Motor Mechanic
- Cook
- Carpenter
- Washerman
- Barber
- Safai Karmachari
- Water Carrier
- Electrician
- Mason
- Plumber
- Painter
- Mali
- Band (Brass/Pipe)
প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সাধারণত ন্যূনতম মাধ্যমিক (10th Pass) বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
- কিছু নির্দিষ্ট টেকনিক্যাল পদের জন্য প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা প্রয়োজন, এবং অনেক ক্ষেত্রে আইটিআই (ITI) সার্টিফিকেটও আবশ্যিক হতে পারে। তাই আবেদন করার আগে প্রার্থীদের নিজ নিজ পদের যোগ্যতা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
বয়সের যোগ্যতা: ০১/০১/২০২৬ অনুযায়ী আবেদন প্রার্থীর ন্যূনতম বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে এবং বয়সের উর্ধ্বসীমা হল ২৩ বছর। শুধুমাত্র ড্রাইভার পদের জন্য নূন্যতম বয়স ২১ বছর এবং ঊর্ধ্বতম বয়স ২৭ বছরের মধ্য হতে হবে। এছাড়াও SC, ST এবং OBC কাস্ট অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমার ছাড় রয়েছে।
ক্লিক করে দেখো: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB, NSG বিস্তারিত
আবেদন পদ্ধতি (How to Apply)
এই নিয়োগের জন্য প্রার্থীদের সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর লগইন করে আবেদন ফর্মে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
এরপর নির্ধারিত ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট (ছবি, সিগনেচার ইত্যাদি) আপলোড করে আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে। সবশেষে ফর্মটি সাবমিট করে একটি প্রিন্ট কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে, যা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে।
আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র
সিআরপিএফ (CRPF) ২০২৬ নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময় নিম্নলিখিত তথ্য এবং নথিপত্র সঙ্গে রাখতে হবে-
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- স্বাক্ষর (Signature)
- বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর
- মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশীট
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য)
- পরিচয় প্রমাণপত্র ও বাসস্থান প্রমাণপত্র (যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি)।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের একাধিক ধাপের মধ্য দিয়ে যাচাই করা হবে, যেখানে শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা, দক্ষতা এবং স্বাস্থ্য সবকিছুই গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হবে। প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, তবেই পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যাবে এবং সবশেষে চূড়ান্ত মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। নির্বাচন প্রক্রিয়ার ধাপগুলো হলোঃ
- PET (Physical Efficiency Test)
- PST (Physical Standard Test)
- CBT (Computer Based Test)
- Trade/Skill Test
- Document Verification (DV)
- Medical Examination (DME/RME)
বেতন (Pay Scale)
এই পদে নির্বাচিত প্রার্থীদের Pay Level-3 অনুযায়ী ₹২১,৭০০ থেকে ₹৬৯,১০০ পর্যন্ত বেতন প্রদান করা হবে। বেতনের পাশাপাশি DA, HRA, TA সহ ইত্যাদি আরো সুযোগ-সুবিধা রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
Recruitment for the post of Constable (Technical & Tradesmen) and Pioneer (Male/Female) 2026 in CRPF
| তথ্য | বিস্তারিত |
|---|---|
| আবেদন শুরুর তারিখ | ২০ শে এপ্রিল, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৯ শে মে, ২০২৬ |
| কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে নিয়োগ (CRPF) অফিসিয়াল ওয়েবসাইট | https://rect.crpf.gov.in/ |
| রেজিস্ট্রেশন ও আবেদন সরাসরি লিংক | https://crpf.gov.in/User-Registration |
| CRPF কনস্টেবল নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি (Full Information) | Download PDF |
অবশ্যই দেখো: CRPF Eligibility Exam: সিআরপিএফ কিভাবে হবে? যোগ্যতা, পরীক্ষা, বেতন, বিস্তারিত সমস্ত কিছু দেখে নাও
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

