SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস রিভার্সাল! টাকা কবে দেবে? লাস্ট ডেট আপডেট দেখে নিন

Gobinda Gorai

Published on:

SVMCM Scholarship Fund Update 2026 Fresh Renewal Approved

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে অন্যতম প্রধান ভরসা। তবে গত কয়েক সপ্তাহ ধরে “সব ঠিক থাকার পরেও কেন স্কলারশিপের টাকা ক্রেডিট হচ্ছে না?” বা “কেন স্যাংশন হওয়া স্ট্যাটাস আবার এপ্রুভড পর্যায়ে ফিরে যাচ্ছে?” আজ আমরা এই বিষয়ে বিকাশ ভবন সূত্রে প্রাপ্ত সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব।

— Advertisement —

SVMCM Scholarship Status Change: বর্তমান সমস্যা: ‘Sanctioned’ থেকে ‘Approved’ কেন হচ্ছে?

বর্তমানে অনেক ছাত্রছাত্রী লক্ষ্য করেছেন যে, তাদের প্রোফাইলে ফান্ডের টাকা দেওয়ার প্রক্রিয়া (Sanctioned) শুরু হলেও তা হঠাৎ করেই পিছিয়ে গিয়ে পুনরায় ‘Approved’ অবস্থায় ফিরে এসেছে। একে প্রযুক্তিগত ভাষায় ‘Status Reversal’ বলা হয়।

বিকাশ ভবন সূত্রে খবর, এর প্রধান কারণ হলো রাজ্যে বর্তমান নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct)। নিয়ম অনুযায়ী, ভোটের ফল ঘোষণা এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত কোনো নতুন সরকারি অনুদান বা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব নয়।

— Advertisement —

তাই যাদের ফান্ড তৈরি হয়েছিল, তাদের স্ট্যাটাস আপাতত হোল্ডে রাখা হয়েছে। যাদের স্ট্যাটাস রিভার্স হয়েছে, নতুন ফান্ড আসা মাত্রই এবং নির্বাচনী বিধি উঠে গেলেই এই ছাত্রছাত্রীদের নাম অগ্রাধিকারের ভিত্তিতে (Top Priority) টাকা দেওয়ার তালিকায় রাখা হবে।

আবেদন চলছে: Kind Circle Scholarship: ছাত্রছাত্রীরা পাবে ৬০০০ টাকা

আবেদন করার শেষ তারিখ (SVMCM Last Date Update)

যে সমস্ত ছাত্রছাত্রী বিশেষ করে কলেজের বর্ষের বা রিনিউয়াল আবেদন এখনো সম্পূর্ণ করতে পারেননি, তাদের জন্য একটি স্বস্তির খবর রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী (SVMCM) উভয় ক্ষেত্রেই আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

  • আবেদনের শেষ তারিখ: ৩১শে মে (সম্ভাব্য)।
  • কলেজের রিনিউয়াল ছাত্রছাত্রীরা তাড়াহুড়ো না করে সময় নিয়ে নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করতে পারবেন।

একই নিয়ম প্রযোজ্য হচ্ছে Aikyashree SVMCM ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনকারীদের জন্যও। সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, নতুন ফান্ড রিলিজ না হওয়া পর্যন্ত এবং পরবর্তী সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত টাকা ডিসবার্সাল বা দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকছে।

একনজরে গুরুত্বপূর্ণ আপডেট ও লিংক

তথ্যবিবরণ
স্কলারশিপের নামস্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (SVMCM)
টাকা না পাওয়ার কারণ (স্ট্যাটাস রিভার্সাল)নির্বাচনী আচরণবিধি ও নতুন ফান্ডের অভাব
আবেদনের শেষ তারিখ৩১শে মে, ২০২৬
পরবর্তী টাকা দেওয়ার সময়সরকার গঠন ও নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর
বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালhttps://svmcm.wb.gov.in/
ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালhttps://wbmdfcscholarship.in/

বর্তমান প্রশাসনিক পরিস্থিতির কারণে টাকা পাওয়ার ক্ষেত্রে সামান্য বিলম্ব ঘটলেও, কোনো যোগ্য ছাত্রছাত্রী তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হবে না। কোনো বিভ্রান্তিকর খবরে কান দেবেন না। ধৈর্য ধরুন, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুততার সাথে টাকা দেওয়ার কাজ পুনরায় শুরু হবে।

Join Group

Telegram