Vivo Kanya Gyaan Scholarship: ছাত্রীদের জন্য দারুণ স্কলারশিপ! বছরে ৬০ হাজার টাকা অনলাইনে আবেদন

Anjan Mahata

Published on:

Vivo Kanyagyaan Scholarship Eligibility Apply Online

উচ্চশিক্ষায় আগ্রহী এবং মেধাবী ছাত্রীদের জন্য এক দুর্দান্ত খবর! বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা vivo India তাদের CSR প্রকল্পের অধীনে শুরু করেছে vivo KanyaGyaan Scholarship Program।স্কলারশিপের মাধ্যমে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারেন। কারা আবেদন করতে পারবে? কি কি ডকুমেন্টস লাগবে? বিস্তারিত জেনে নিন।

— Advertisement —

Vivo Kanya Gyaan Scholarship 2026: ভিভো কন্যা জ্ঞান স্কলারশিপ

দেশের পিছিয়ে পড়া এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রীদের STEM শিক্ষায় উৎসাহিত করতে vivo India এই স্কলারশিপ প্রদান করছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ছাত্রীদের উচ্চশিক্ষার পথে আর্থিক বাধা দূর করা এবং মেন্টরশিপের মাধ্যমে তাদের কর্পোরেট দুনিয়ার জন্য প্রস্তুত করা

Vivo KanyaGyaan Scholarship
Vivo KanyaGyaan Scholarship

স্কলারশিপের পরিমাণ (Scholarship Amount)

নির্বাচিত ছাত্রীরা প্রতি বছর ৬০,০০০ (ষাট হাজার) টাকা করে স্কলারশিপ পাবেন। এই সুবিধা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত পাওয়া যেতে পারে। এই টাকা কলেজের ফি, হোস্টেল খরচ, খাবার, যাতায়াত এমনকি ল্যাপটপ কেনার কাজেও ব্যবহার করা যাবে।

Scholarship Eligibility: কি কি যোগ্যতা প্রয়োজন

— Advertisement —

এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন:

  • আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা শিক্ষার্থী হতে হবে
  • ছাত্রীকে ভারতের যেকোনো NIRF র‍্যাঙ্কড কলেজে (বিশেষ করে সরকারি কলেজ) STEM Undergraduate কোর্সে (যেমন- B.Tech/B.E, B.Sc, BCA, MBBS ইত্যাদি) প্রথম বা দ্বিতীয় বর্ষে পাঠরত হতে হবে।
  • মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।
  • পূর্ববর্তী সেমিস্টার বা শিক্ষাবর্ষে ন্যূনতম ৭০% নম্বর থাকা বাধ্যতামূলক।
  • পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে
  • বিশেষ অগ্রাধিকার: অনাথ শিশু, একক অভিভাবকের সন্তান, SC/ST সম্প্রদায়ভুক্ত এবং স্পোর্টসে রাজ্য বা জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করা ছাত্রীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

ক্লিক করে অবশ্যই দেখবে: Scholarship for Girls Student Westbengal (HS, UG, PG): ছাত্রীদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ!

আবেদন প্রক্রিয়া (Vivo KanyaGyaan Scholarship Apply Online)

সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। নিচে ধাপগুলো দেওয়া হলো:

  1. প্রথমে Buddy4Study পোর্টালে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে।
  2. এরপর ‘vivo KanyaGyaan Scholarship Program 2025-26′ লিঙ্কে ক্লিক করে আবেদন শুরু করতে হবে।
  3. আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
  4. একটি ২০০ শব্দের ছোট প্রবন্ধ (Essay) লিখতে হবে যেখানে জানাতে হবে কেন আপনি এই বিষয়ে পড়তে চান এবং এই স্কলারশিপ আপনাকে কীভাবে সাহায্য করবে।
  5. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ফর্মটি ‘Preview’ করে দেখে নিতে হবে এবং ‘Submit’ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ (Documents Needed)

আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে:

  • পাসপোর্ট সাইজ ফটো।
  • পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স)।
  • বর্তমান বছরের ভর্তির প্রমাণপত্র (আইডি কার্ড বা অ্যাডমিশন লেটার)।
  • আগের সেমিস্টার বা ক্লাসের মার্কশিট।
  • পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস (পাসবইয়ের কপি বা ক্যানসেল চেক)।
  • সম্পূর্ণ কোর্স ফি-এর বিবরণ (Fee Structure)।
  • কাস্ট সার্টিফিকেট বা স্পোর্টস সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

আবেদনপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থীদের মেধা এবং আর্থিক অবস্থার ভিত্তিতে বাছাই করা হবে। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের একটি চূড়ান্ত ইন্টারভিউ (Final Interview)-এর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে সফল হলেই স্কলারশিপ নিশ্চিত হবে।

মিস করবেন না! Oasis Scholarship 2026-27: নতুন শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপ আবেদন শুরু! বিস্তারিত দেখে নিন

আবেদনের শেষ তারিখ (Last Date for Application)

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হলো ২৬শে এপ্রিল, ২০২৬। তাই সময় থাকতে দ্রুত আবেদন সম্পন্ন করুন।

তথ্যবিবরণ
অফিসিয়াল আবেদনের ডাইরেক্ট লিঙ্কApply Now →
আবেদনের শেষ তারিখ26th April 2026

এটি একটি CSR স্কলারশিপ, তাই যোগ্য ছাত্রীরা দেরি না করে এখনই আবেদন করুন। শিক্ষা সংক্রান্ত আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন।

Join Group

Telegram