SSC Selection Post 2026: কেন্দ্র সরকারি দপ্তরে ৩ হাজার শূন্য পদে নিয়োগ! যোগ্যতা, আবেদন দেখে নিন

Anjan Mahata

Published on:

SSC Selection Post Recruitment Phase 14 Eligiblity Apply Online

সমস্ত যুবক-যুবতীদের জন্য খুশির খবর, সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে Selection Post পরীক্ষার মাধ্যমে ৩০০০ এরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার অধীনে ভালো কোন পোস্টে চাকরি করার তাদের জন্য ভালো একটি অপরচুনিটি। Selection Post পরীক্ষার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ দপ্তর এবং মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ করে থাকে।

— Advertisement —

SSC Selection Post Phase XIV Recruitment: স্টাফ সিলেকশন কমিশন সিলেকশন পোস্ট নিয়োগ ২০২৬

ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় ইচ্ছুক আবেদন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। 2026 সালে Selection Post Phase XIV পরীক্ষার জন্যে সম্পূর্ণ আবেদন পদ্ধতি সিলেকশন প্রসেস এবং স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩০০৩ টি শূন্য পদ খালি রয়েছে। আবেদন প্রক্রিয়া 13 ই এপ্রিল ২০২৬ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে।

বিষয়তথ্য
বিজ্ঞপ্তি নম্বরPhase-XIV/2026/Selection Posts
নিয়োগকারী সংস্থাস্টাফ সিলেকশন কমিশন (SSC)
নিয়োগের স্থানকেন্দ্রীয় সরকার অধীন মন্ত্রণালয় ও সংস্থা
মোট শূন্যপদ৩০০৩ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/স্নাতক
নির্বাচন প্রক্রিয়া পদ্ধতি◈ CBT (Computer Based Test)
◈ Skill Test (If Applicable)
◈ Document Verification
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ১৩/০৪/২০২৬
আবেদন শেষ তারিখ০৪/০৫/২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও পদের নাম (Eligibility)

স্টাফ সিলেকশন কমিশন মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস ও গ্রাজুয়েশন ৫ অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিচে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদের নাম দেওয়া হল-

শিক্ষাগত যোগ্যতাপদের নাম
ম্যাট্রিকুলেশন লেভেল (Matriculation Level)এই স্তরে মূলত ফিল্ড ওয়ার্ক বা ল্যাবরেটরি সংক্রান্ত পদ রয়েছে:
• মাল্টি টাস্কিং স্টাফ।
• ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট।
• ফিল্ড অ্যাটেনডেন্ট।
• অফিস অ্যাটেনডেন্ট।
• ক্লিনার।
হায়ার সেকেন্ডারি লেভেল (Higher Secondary Level)এই স্তরে সাধারণত ক্লারিক্যাল এবং সুপারভাইজারি পদ রয়েছে:
• ডেটা এন্ট্রি অপারেটর।
• লোয়ার ডিভিশন ক্লার্ক।
• ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।
• কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট।
• জুনিয়র কম্পিউটার।
গ্র্যাজুয়েশন ও তার ওপরের লেভেল (Graduation & above levels)এখানে টেকনিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো রয়েছে:
• জুনিয়র সিলেকশন অফিসার।
• রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।
• সাব-ইন্সপেক্টর।
• টেকনিক্যাল অফিসার।
• সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট।
• লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট।

বয়স সীমা (Age Limit)

— Advertisement —

আবেদন প্রার্থীর একাধিক পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর, কিছু পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৪২ বছর পর্যন্ত, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য।

ক্যাটেগরিবয়সে ছাড়
SC/ST প্রার্থীদের জন্য৫ বছর
OBC প্রার্থীদের জন্য৩ বছর
PwBD প্রার্থীদের জন্য১০–১৫ বছর পর্যন্ত

মিস করবেন না: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

আবেদন পদ্ধতি (SSC Selection Post Phase XIV Application Process)

সিলেকশন পদে আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে SSS -র ওয়েবসাইট গিয়ে ওটিআর (One-Time Registration) সবার আগে সম্পন্ন করতে হবে।এর জন্য আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রয়োজন হবে। তবে যাদের ইতিমধ্যেই নতুন ওয়েবসাইটে ওটিআর করা আছে, তাদের আর নতুন করে করার দরকার নেই।

ওটিআর সম্পন্ন করার পর লগইন করে ‘Phase-XIV/2026/Selection Posts’ লিংকে ক্লিক করে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণের সময় প্রার্থীদের মোবাইল বা ল্যাপটপের ক্যামেরার মাধ্যমে লাইভ ফটো তুলতে হবে, কোনো পুরনো বা স্ক্যান করা ছবি ব্যবহার করা যাবে না। এরপর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন ফি (Application Fee)

SSC এর এই পদে আবেদনের জন্য আবেদন ফি একেবারেই কম, মহিলা প্রার্থী সহ তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের কোনরকম আবেদনফি লাগবে না

বিভাগআবেদন ফি
সাধারণ / OBC১০০ টাকা
তফসিলি জাতি (SC) / তফসিলি উপজাতি (ST) / প্রাক্তন সৈনিক / মহিলা / প্রতিবন্ধী ব্যক্তিকোনরকম আবেদন ফি লাগবে না

নিয়োগ পদ্ধতি (Recruitment Process)

SSC Selection Post Phase 14 পরীক্ষায় প্রার্থীদের প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার (CBT) নেওয়া হবে, এই পরীক্ষাটি অবজেক্টিভ টাইপ MCQ পদ্ধতিতে হয়। পরীক্ষায় চারটি বিভাগ থেকে প্রশ্ন করা হয় এবং প্রতিটি বিভাগে ২৫ টি করে প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের মান ২ অর্থাৎ প্রতি বিভাগে ৫০ নম্বরের প্রশ্ন থাকে। পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং রয়েছে,  প্রতি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে

এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়। সেখানে প্রার্থীদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যাচাই করা হয় এবং যোগ্য প্রার্থীদের চূড়ান্ত লিস্ট বের করে নিয়োগ করা হয়। অর্থাৎ, পুরো নির্বাচন প্রক্রিয়া শুধুমাত্র দুটি ধাপে সম্পন্ন হয়—প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন

বিষয়প্রশ্ননম্বর
General Intelligence২৫টি৫০ নম্বর
General Awareness২৫টি৫০ নম্বর
Quantitative Aptitude২৫টি৫০ নম্বর
English Language২৫টি৫০ নম্বর

বেতন (Salary)

SSC সিলেকশন পোস্টে সপ্তম বেতন কমিশন অনুযায়ী Basic Pay প্রায় ₹১৮,০০০ থেকে ₹৪৪,৯০০ টাকা (লেভেল ১–৭) পর্যন্ত। এছাড়া DA, HRA ও TA যোগ হয়ে মোট হাতে পাওয়া বেতন সাধারণত প্রায় ₹৩০,০০০ থেকে ₹৮০,০০০+ পর্যন্ত হয়

বিষয়লিঙ্ক
➦ আবেদন করার লিঙ্কhttps://ssc.gov.in/
➦ অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) Phase-XIV/2026/Selection Posts↓ Notice PDF

অবশ্যই দেখুন: SSC পরীক্ষা ক্যালেন্ডার: CGL, CHSL, GD সহ গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় ও আবেদন তারিখ দেখে নিন

Join Group

Telegram

Share