WBCHSE HS Result Improvement: উচ্চ মাধ্যমিক সংসদের বড় ঘোষণা! মার্কস সারেন্ডার নোটিশ দেখে নাও

Anjan Mahata

Published on:

HS Result Marks Improvement 2026 WBCHSE Notice Rules

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার ৯১.২৩ শতাংশ হলেও অনেক শিক্ষার্থী তাদের প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট নন। এই সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংসদ সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, এখন থেকে কোনো পরীক্ষার্থী চাইলে নম্বর বাড়ানোর জন্য পুনরায় পরীক্ষায় বসতে পারবেন

— Advertisement —

WBCHSE HS Result Surrender: রেজাল্ট সারেন্ডারের মাধ্যমে উচ্চমাধ্যমিক নাম্বার বৃদ্ধি

সংসদ সভাপতি জানান, উচ্চ মাধ্যমিকের নতুন সেমিস্টার পদ্ধতিতে যারা পাস করেছেন কিন্তু প্রত্যাশিত নম্বর পাননি, তারা ‘ইমপ্রুভমেন্ট’ পরীক্ষার সুযোগ পাবেন। তবে এর জন্য প্রধান শর্ত হলো—পরীক্ষার্থীকে তার বর্তমান বছরের আসল মার্কশিট ও সার্টিফিকেট সংসদ বা স্কুলের কাছে জমা (Surrender) দিতে হবে।

ধরুন, কোনো পরীক্ষার্থী ২০২৬ সালের পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪০০ পেয়েছেন। কিন্তু তিনি আশা করেছিলেন ৪৫০ নম্বর। এই নতুন নিয়ম অনুযায়ী, তিনি চাইলে ওই বছরের মার্কশিট জমা দিয়ে পরবর্তী বছর পুনরায় পরীক্ষায় বসতে পারবেন।

— Advertisement —

তবে মনে রাখতে হবে, এর ফলে শিক্ষার্থীর একটি বছর শিক্ষাবর্ষ থেকে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংসদ সভাপতি পার্থ কর্মকার বলেন, “এই বিষয়টি পুরোপুরি পরীক্ষার্থীর অবস্থার ওপর নির্ভর করছে। তবে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হলো।”

দেখে নাও! WB HS Result 2026: উচ্চ মাধ্যমিক রেজাল্ট গ্রেস মার্কস, 9.1-9.2 রুল, Best of 5, নতুন মার্কশিট

HS Result Surrender Schedule: আবেদনের সময়সীমা

যারা ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট নও, তাদের জন্য সংসদ পুনরায় পরীক্ষায় বসার একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। এই সুযোগ গ্রহণ করার জন্য পরীক্ষার্থীদের নির্দিষ্ট তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ নিজ নিজ বিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে হবে।

বিষয়বিস্তারিত তথ্য
আবেদন শুরুর তারিখ১৫ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ১৫ জুন ২০২৬
আবেদন পদ্ধতিসরাসরি স্কুলের মাধ্যমে কাউন্সিলের অনলাইন পোর্টালে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় নথিবর্তমান মার্কশিট ও সার্টিফিকেট (রেজাল্ট সারেন্ডার করার জন্য)।

উচ্চ মাধ্যমিক নম্বর ইমপ্রুভমেন্টের প্রয়োজনীয় শর্তাবলী (Rules)

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পুনরায় বসে নম্বর বাড়াতে চাও, তাদের জন্য সংসদ বেশ কিছু কঠোর নিয়ম ও শর্তাবলী নির্ধারণ করেছে। আবেদন করার আগে এই নিয়মগুলো ভালো করে বুঝে নেওয়া জরুরি, কারণ একবার রেজাল্ট সারেন্ডার করলে তা আর ফেরত পাওয়া যাবে না।

  • নথিপত্র জমা: আবেদনকারীকে অবশ্যই তার বর্তমান বছরের অরিজিনাল মার্কশিট এবং পাশ সার্টিফিকেট স্কুল বা সংসদের কাছে সারেন্ডার (জমা) করতে হবে।
  • স্কুলের আন্ডারটেকিং: আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে একটি নির্দিষ্ট ‘Undertaking’ বা অঙ্গীকারনামা জমা দিতে হবে।
  • ভর্তির সীমাবদ্ধতা: বর্তমান মার্কশিট সারেন্ডার করার পর ওই রেজাল্টের ভিত্তিতে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না।
  • ফলাফল নির্ধারণ: ইমপ্রুভমেন্ট পরীক্ষায় বসার পর যে নম্বর বা গ্রেড পাওয়া যাবে, সেটিকেও চূড়ান্ত (Final) হিসেবে গণ্য করা হবে; পূর্বের রেজাল্ট আর কার্যকর থাকবে না।

মিস করবেন না: উচ্চ মাধ্যমিক পাশের পর কি কি স্কলারশিপ আছে? দেখে নিন

কিভাবে Marksheet Surrender করতে হবে?

সংসদের নোটিশ অনুযায়ী পুরো প্রক্রিয়াটি Online মাধ্যমে হবে। ছাত্রছাত্রীদের নিজেদের স্কুলের মাধ্যমে আবেদন করতে হবে।

বিষয়তথ্য
আবেদন শুরু15 May 2026
আবেদনের শেষ তারিখ15 June 2026
আবেদন মাধ্যমOnline Portal
অফিসিয়াল পোর্টাল (স্কুল করবে)WBCHSE Online Portal

আবেদন করার সময় কি কি জমা দিতে হবে?

যেসব ছাত্রছাত্রী নিজেদের Result Surrender করতে চাইবে, তাদের কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে —

  • Original Marksheet
  • Pass Certificate
  • Undertaking Letter
  • স্কুলের মাধ্যমে Online Application

সংসদ স্পষ্ট জানিয়েছে, ছাত্রছাত্রীদের একটি Undertaking জমা দিতে হবে যেখানে উল্লেখ থাকবে যে তারা বর্তমান Marksheet ব্যবহার করে কোনও College বা University-তে ভর্তি হয়নি।

আগামী বছরে আবার কোন পরীক্ষাগুলো দেওয়া যাবে?

যে সাবজেক্টে নম্বর ইমপ্রুভ করতে চায়, শুধুমাত্র সেই Subject বা Subjects-এ আবার পরীক্ষা দেওয়া যাবে। অর্থাৎ পুরো পরীক্ষাটি আবার দিতে হবে এমন নয়।

কেউ চাইলে একটি Subject-এ Improvement দিতে পারে, আবার কেউ চাইলে একাধিক Subject-এও পরীক্ষা দিতে পারবে।

নতুন পরীক্ষার নম্বরই চূড়ান্ত হবে

সংসদের নোটিশে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী বছরে Improvement Examination দেওয়ার পরে যে নম্বর পাওয়া যাবে, সেটিই Final বলে গণ্য হবে। অর্থাৎ পুরনো নম্বর আর কার্যকর থাকবে না।

তাই Improvement Examination দেওয়ার আগে ছাত্রছাত্রীদের ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্কুলের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে

ছাত্রছাত্রীদের সরাসরি কাউন্সিলে যেতে হবে না। নিজেদের স্কুলের Head of Institution-এর মাধ্যমে পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট Regional Office-এ জমা দেবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই নতুন নিয়ম অনেক ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। বিশেষ করে যারা মনে করছে তারা আরও ভালো নম্বর পাওয়ার যোগ্য ছিল, তাদের জন্য আগামী বছরে Improvement Examination একটি বড় সুযোগ হতে পারে।

তবে Marksheet Surrender করার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিবার, শিক্ষক এবং স্কুলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই ভালো।

বিষয়বিস্তারিত লিংক
সংসদের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbchse.wb.gov.in/
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন
No. L/PR/213/2026 Date: 13/05/2026
⇓ Download PDF

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই নতুন উদ্যোগ শিক্ষার্থীদের কাছে একটি বড় সুযোগ। তবে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় বসার আগে শিক্ষার্থীদের উচিত তাদের ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নেওয়া। নিয়মিত শিক্ষা সংক্রান্ত আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

Join Group

Telegram

Share