WB HS Result 2026: উচ্চ মাধ্যমিক রেজাল্ট গ্রেস মার্কস, 9.1-9.2 রুল, Best of 5, নতুন মার্কশিট

Nitya Gorai

Published on:

WB HS Result 2026 WBCHSE Pass Fail 9.1 9.2 Grade Best of 5

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ হতে চলেছে ১৪ মে। এবারের ফলপ্রকাশকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন সেমিস্টার সিস্টেম, গ্রেস মার্কস, 9.1 ও 9.2 রুল এবং “বেস্ট অফ ফাইভ” (Best of Five) পদ্ধতি নিয়ে। কোন ওয়েবসাইট বা অ্যাপে রেজাল্ট দেখা যাবে সবকিছু দেখে নিন।

— Advertisement —

WBCHSE HS Result 14th May: প্রকাশ হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE Result) বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ মে সকাল ১০:৩০-এ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। বিভিন্ন নিউজ চ্যানেল, ইউটিউব লাইভ ও অনলাইন প্ল্যাটফর্মে প্রেস কনফারেন্স দেখা যাবে। তবে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে সকাল ১১টার পর থেকেই।

বিষয়তথ্য
পরীক্ষার নামউচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬
ফলপ্রকাশের তারিখ১৪ মে ২০২৬
ফল ঘোষণার সময়সকাল ১০:৩০
অনলাইনে রেজাল্টসকাল ১১টা থেকে
মোট পরীক্ষার্থীপ্রায় ৬.৩৫ লক্ষ
পরীক্ষার ধরণসেমিস্টার সিস্টেম
বিশেষ নিয়ম9.1 ও 9.2 রুল, Best of 5

নতুন মার্কশিটে কী কী থাকছে? HS New Marksheet 2026

এবারের উচ্চ মাধ্যমিকের মার্কশিট সম্পূর্ণ নতুন ফরম্যাটে তৈরি হয়েছে। সংসদ সূত্রে জানা গিয়েছে, নতুন মার্কশিটে প্রায় 110 টি আলাদা ভ্যালু (Value) থাকবে। অর্থাৎ শুধুমাত্র নম্বর নয়, একাধিক বিশদ তথ্য এবার দেখা যাবে মার্কশিটে। মার্কশিটে থাকবে—

  • সেমিস্টার 3-এর নম্বর
  • সেমিস্টার 4-এর নম্বর
  • প্র্যাক্টিক্যাল/প্রজেক্ট নম্বর
  • টোটাল নম্বর
  • গ্রেড (Grade)
  • পারসেন্টাইল (Percentile)
  • গ্র্যান্ড টোটাল (Grand Total)
  • পাস/ফেল স্ট্যাটাস
— Advertisement —

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ফাইনাল র‍্যাঙ্কিং ও মেরিট লিস্ট হবে 500-র মধ্যে প্রাপ্ত গ্র্যান্ড টোটালের ভিত্তিতে।

পাস মার্ক কত? Pass Marks

সেমিস্টার ৪-এর লিখিত পরীক্ষায়—

  • 40 নম্বরের পরীক্ষায় পাস মার্ক: 12
  • 35 নম্বরের পরীক্ষায় পাস মার্ক: 10.5

অর্থাৎ, কোনও ছাত্রছাত্রী সরাসরি পাস মার্ক পেয়ে গেলে তার ক্ষেত্রে কোনও গ্রেস মার্কস বা বিশেষ রুল প্রযোজ্য হবে না।

বিস্তারিত: HS Class 12 4th Semester Pass Marks: পাস মার্ক কত? বেস্ট অফ ফাইভ থাকবে? ফেল করলে কী হবে?

9.1 Rule: ফেল করলেও কীভাবে পাস করানো হবে?

এবারের সবচেয়ে আলোচিত বিষয় হল “Rule 9.1”। এই নিয়ম অনুযায়ী, কোনও পরীক্ষার্থী যদি একটি বাধ্যতামূলক বিষয়ে (Compulsory Subject) – বাংলা, ইংরেজি সহ তিনটি সাবজেক্ট অল্প নম্বরের জন্য ফেল করে, তাহলে অন্য বিষয়ে পাওয়া অতিরিক্ত নম্বর থেকে কেটে গ্রেস মার্কস দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হতে পারে।

কোনও ছাত্র যদি কেমিস্ট্রিতে ১২-এর বদলে ১০ পায়, তাহলে অন্য কোনও বিষয়ে অতিরিক্ত নম্বর থাকলে সেখান থেকে ২ নম্বর কেটে কেমিস্ট্রিতে যোগ করা হতে পারে। মার্কশিটে সেই বিষয়ে একটি “স্টার” (*) চিহ্ন থাকবে, যা বোঝাবে সেখানে Rule 9.1 প্রযোজ্য হয়েছে।

9.2 রুল কী?

যদি কোনও পরীক্ষার্থী একটি মূল বিষয়ে (Main Subject) অনেক কম নম্বর পায় বা ফেল করে, তাহলে “Fourth Subject” বা অতিরিক্ত বিষয়কে উপরে তুলে এনে সেই বিষয়টিকে মূল বিষয়ে রূপান্তর করা হতে পারে। এই প্রক্রিয়াই হল Rule 9.2।

Best of 5 Total: “বেস্ট অফ ফাইভ” কীভাবে কাজ করবে?

এবার 6 টি বিষয় থাকলেও ফাইনাল রেজাল্ট গণনা হবে সেরা 5 টি বিষয়ের নম্বর ধরে। ১০০ নম্বরের মধ্যে যে পাঁচটিতে সর্বোচ্চ নম্বর থাকবে সেটি মিলে গ্র্যান্ড টোটাল হবে (HS Best of 5 Rule), এই কারণেই বহু ছাত্রছাত্রী শেষ মুহূর্তে কিছুটা স্বস্তি পাচ্ছে।

WBCHSE HS Result Check Online: কোথায় দেখা যাবে রেজাল্ট?

ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লাগবে (4th Semester Final Admit অনুযায়ী তথ্য দিতে হবে)

  • সকাল ১১টার আগে রেজাল্ট দেখা যাবে না
  • রোল ও রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে লিখবে
  • মার্কশিটে “*” থাকলে বুঝবেন গ্রেস রুল প্রযোজ্য হয়েছে
  • “PR” লেখা থাকলে প্র্যাক্টিক্যাল/প্রজেক্ট সংক্রান্ত সমস্যা বোঝাবে।
WBCHSE HS Result 2026 Check Online
উচ্চ মাধ্যমিক রেজাল্টলিংক
EduTips রেজাল্ট পোর্টাল
(WBCHSE অফিসিয়াল পার্টনার)
HS Result Portal ➤
সবার আগে দেখতে প্লে-স্টোর অ্যাপ (EduTips App)Download App

অবশ্যই দেখবে: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা, Science/Arts/Commerce সমস্ত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক প্রথমবারের মতো পূর্ণ সেমিস্টার সিস্টেম, নতুন মার্কশিট, পারসেন্টাইল, গ্রেস রুলস—সব মিলিয়ে এবারের ফলপ্রকাশ ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এখন শুধু অপেক্ষা ১৪ মে সকাল ১১টার। সকল পরীক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা।

Join Group

Telegram

Share