অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশের অফিশিয়াল দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। আজ, ১৯ নভেম্বর ২০২৬ সংসদের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল। আজকের এই প্রতিবেদনে রেজাল্ট দেখার সঠিক সময়, পদ্ধতি এবং অফিশিয়াল লিংক সংক্ষেপে তুলে ধরা হলো।
WBCHSE HS 3rd Semester Result 2026-27: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট
নিয়মিত (Regular) এবং সাপ্লিমেন্টারি (Supplementary)—উভয় বিভাগের পরীক্ষার্থীদের জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি মাধ্যমে রেজাল্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পরিচালক সংস্থা | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) |
| পরীক্ষা | Semester-III H.S. Examination, 2027 (Regular ও Supplementary) |
| রেজাল্ট প্রকাশের তারিখ | 27 শে নভেম্বর, 2026(শুক্রবার) |
| প্রেস কনফারেন্সের সময় | দুপুর 2:30 মিনিটে (বিদ্যাসাগর ভবন, সল্টলেক) |
| অনলাইনে রেজাল্ট দেখার সময় | বিকেল 3:00 টা থেকে |
কবে এবং কীভাবে দেখা যাবে তৃতীয় সেমিস্টারের রেজাল্ট?
সংসদের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর ২০২৬ দুপুর ২:৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
- ছাত্রছাত্রীদের জন্য: পরীক্ষার্থীরা ওই দিনই অর্থাৎ ২৭ নভেম্বর বিকেল ৩:০০টা থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবে। এর জন্য পরীক্ষার রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) ব্যবহার করতে হবে।
- স্কুলগুলির জন্য: বিদ্যালয়ের প্রধানরা সংসদের পোর্টাল (wbchseapp.wb.gov.in) থেকে লগ-ইন ক্রেডেনশিয়াল ব্যবহার করে ছাত্রছাত্রীদের “Class XII Semester III Result” এবং রেজাল্ট সিনপসিস ডাউনলোড করতে পারবেন। স্কুল কর্তৃপক্ষকে রেজাল্টের কপিতে সিল ও স্বাক্ষর করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আপডেট দেখে নাও! HS 4th Sem Exam 2027: পিছিয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা! সংসদের আপডেট দেখে নাও
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট চেক লিংক ও ওয়েবসাইট
সংসদের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর বিকেল ৩:০০টা থেকে নিচের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপগুলির মাধ্যমে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখা ও ডাউনলোড করা যাবে:
| ওয়েবসাইট (URL) | মোবাইল অ্যাপ (App) |
|---|---|
| result.wb.gov.in | – |
| www.results.shiksha | WBCHSE Results Results Shiksha |
| www.tv9bangla.com www.tv9hindi.com www.news9live.com | TV 9 App |
| iresult.in | – |
রেজাল্ট চেক সুপারফাস্ট লিংক
রেজাল্টের দিন বেশিরভাগ সময়ে সরকারি ওয়েবসাইট টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এই জন্য ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রতিবছরের মতোই এই বছরেও আমাদের EduTips Result পোর্টালের মাধ্যমে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখা যাবে। এই পোর্টালে মাত্র কয়েক সেকেন্ডেই রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখা যাবে। স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার কারণে এই বছরও হাজার হাজার ছাত্রছাত্রীর ভরসা আমাদের এই নিজস্ব প্ল্যাটফর্মটি।
অ্যাপের মাধ্যমে (Mobile App): প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন ‘EduTips App‘। পকেটে থাকা স্মার্টফোনেই নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে রেজাল্টের আপডেট পাওয়া যাবে এই অ্যাপটিতে।
লেটেস্ট Final (7th November): WBCHSE HS 3rd Semester Final Answer Key (PDF) প্রকাশিত
অফিসিয়াল বিজ্ঞপ্তি (Official Notification)
| উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ! সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি No. L/Secy/283/2026 (Dated: 19/11/2026) | Download Notice↓ |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতের কাছে তৈরি রাখো। রেজাল্ট প্রকাশের দিন সরাসরি মার্কশিট ডাউনলোডের লিংক পেতে আমাদের EduTips পোর্টাল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে চোখ রাখো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


