জনগণনার কাজের কারণে পিছিয়ে যাওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার নতুন তারিখ সামনে এসেছে। শিক্ষা দপ্তরের তৈরি করা সূচি অনুযায়ী মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কবে কোন পরীক্ষা শেষ হবে, দুই পরীক্ষার মাঝে কেন এতটা ফাঁক, আর এই সূচি এখন কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জেনে নাও।
Madhymik & HS 4th Sem Exam: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ ঘোষণা!
প্রথমে ঠিক ছিল, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক এবং তার পরে উচ্চমাধ্যমিক হবে। কিন্তু জনগণনার কাজে শিক্ষকরা ব্যস্ত থাকবেন, তাই দুটি বড় পরীক্ষাই পিছিয়ে দিতে হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিকের একটি প্রস্তাবিত রুটিন দেখা গিয়েছিল। এবার শিক্ষা দপ্তর সেই রুটিনেই দুই পরীক্ষার সূচি চূড়ান্ত করে পাঠিয়েছে।
| পরীক্ষা | শুরুর তারিখ | শেষ তারিখ |
|---|---|---|
| মাধ্যমিক পরীক্ষা 2027 | 2রা মার্চ, 2027 | 16ই মার্চ, 2027 (মূল পরীক্ষা 15 মার্চ পর্যন্ত, অতিরিক্ত বিষয় 16 মার্চ) |
| উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার | 19শে মার্চ, 2027 | 12ই এপ্রিল, 2027 |
Madhyamik Routine 2027: কবে শুরু ও কবে শেষ মাধ্যমিক পরীক্ষা
আগের সূচি অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জনগণনার কাজে শিক্ষকদের যুক্ত থাকতে হবে, তাই সেই সূচি বদলানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ২ মার্চ, ২০২৭ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং চলবে ১৬ মার্চ, ২০২৭ পর্যন্ত। একটু খোলসা করে বললে, মূল পরীক্ষাগুলি ১৫ মার্চ, ২০২৭ পর্যন্ত হবে। যাদের অতিরিক্ত (ঐচ্ছিক বা Additional) বিষয় রয়েছে, তাদের সেই পরীক্ষা হবে ১৬ মার্চ, ২০২৭।
জেনে রাখুন: Madhyamik Pass Scholarship 2026: মাধ্যমিক পাশ স্কলারশিপ
HS 4th Sem Exam 2027: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার তারিখ
মাধ্যমিক শেষ হওয়ার মাত্র দু’দিনের ব্যবধানেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। সূত্র অনুযায়ী ১৯ মার্চ থেকে শুরু হবে চতুর্থ সেমিস্টার পরীক্ষা এবং চলবে ১২ এপ্রিল পর্যন্ত। প্রথম দিন, অর্থাৎ ১৯ মার্চ হবে বাংলা পরীক্ষা।
প্রায় এক মাস ধরে পরীক্ষা চলার কারণ হলো, মাঝখানে ৭ দিনের বিরতি রাখা হয়েছে। সর্বভারতীয় স্তরের জয়েন্ট এন্ট্রান্স-সহ অন্যান্য পরীক্ষার সঙ্গে যাতে তারিখ না মিলে যায়, সেদিকে খেয়াল রেখেই এই ব্যবস্থা।
অবশ্যই পড়ুন: HS Pass Scholarship 2026 | উচ্চ মাধ্যমিক পাস স্কলারশিপ
রুটিন এখন কোন পর্যায়ে? চূড়ান্ত অনুমোদন কবে?
শিক্ষা দপ্তর (বিকাশ ভবন) রুটিন চূড়ান্ত করে নবান্নে পাঠিয়েছে। এই ফাইল এখন মুখ্যসচিবের কাছে অনুমোদনের অপেক্ষায়। সেখান থেকে অনুমোদন এলেই নতুন রুটিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রীও জানিয়েছেন, রুটিনটি নবান্নের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, এই প্রস্তাবিত রুটিনই চূড়ান্ত হতে চলেছে।
বিশেষ দ্রষ্টব্য: এখনও পর্যন্ত নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এবং অফিশিয়াল ঘোষণা আসেনি। তাই এই তারিখগুলি আপাতত প্রস্তাবিত সূচি হিসেবেই ধরে নিতে হবে। অফিশিয়াল রুটিন প্রকাশ হলে তার উপর ভিত্তি করে আপডেট জানানো হবে।
| বিষয় | লিংক |
|---|---|
| পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbbse.wb.gov.in/ |
| উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbchse.wb.gov.in/ |
পরীক্ষা সংক্রান্ত যেকোনো নতুন ও অফিশিয়াল আপডেট পাওয়ার জন্য আমাদের অফিশিয়াল পোর্টালে নিয়মিত ভিজিট করুন এবং সংসদ এবং পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নতুন এই সূচির খবরটি তোমার সহপাঠী ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে কেউই পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্ত না হয়!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


