WBCHSE HS 3rd Semester Exam Guidelines: উচ্চমাধ্যমিক MCQ সেমিস্টার পরীক্ষার নিয়ম প্রকাশ! দেখে নাও

Arpita Paul

Published on:

WBCHSE HS 3rd Semester Exam Guidelines

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এর অধীনে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য তৃতীয় সেমিস্টার (Semester III), যেটি 21 শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। পরীক্ষার প্রায় তিন সপ্তাহ আগে সংসদের তরফ থেকে পরীক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ নিয়মকানুন, সময়সীমা এবং অন্যান্য বিধি নিষেধ সবকিছু প্রকাশ করা হলো। অফিশিয়াল নোটিশ সহ বিস্তারিত সহজ করে আলোচনা করা হলো।

— Advertisement —

WBCHSE HS Semester-3 Exam Guidelines: উচ্চমাধ্যমিক পরীক্ষার গাইডলাইন ও নিয়ম কানুন

পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ (MCQ) ভিত্তিক এবং ওএমআর শিটে (OMR Sheet) হবে, যার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষাটি বাইরের স্কুলে আয়োজন করা হবে, যেমন হয় মূল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।

বিষয়সময়
পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্টিংসকাল ১০:০০টা
পরীক্ষা কেন্দ্রের প্রথম বেলসকাল ১০: ৪৫টা
পরীক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষার হলে ইনভিজিলেটরদের প্রশ্নপত্রের প্যাকেট খোলাসকাল ১০:৫৫টা
পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র ও OMR উত্তরপত্র বিতরণ (পরীক্ষা শুরু)সকাল ১১:০০টা
দ্বিতীয় সতর্ক বেলদুপুর ১২:২৫টা
পরীক্ষার শেষ বেল (পরীক্ষা শেষ)দুপুর ১২:৩০টা
সময়সীমা১ ঘণ্টা ৩০ মিনিট (১১টা – ১২:৩০টা)
ভোকেশনাল সাবজেক্ট১ ঘণ্টা (১১টা – (১২টা)

Admit Card: এডমিট কার্ড সংক্রান্ত নির্দেশনা

  • সেমিস্টার থ্রি-র এডমিট কার্ড কাউন্সিল থেকে হার্ড কপিতে দেওয়া হবে না।
  • প্রতিটি বিদ্যালয়কে অনলাইনে কাউন্সিলের পোর্টাল থেকে ছাত্রদের এডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।
  • এডমিট কার্ডে প্রধান শিক্ষকের কাউন্টার সিগনেচার (Counter Signature) থাকতে হবে।
  • এডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না। একমাত্র প্রথমদিন লিখিত Undertaking-এর মাধ্যমে ব্যতিক্রম হতে পারে।

নতুন রুটিন: HS 3rd Sem Routine Changed: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার নতুন রুটিন প্রকাশ

পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা কী কী নিয়ে যেতে পারবে?

নতুন সেমিস্টার সিস্টেমে ক্যালকুলেটর সহ অন্য কোন ইলেকট্রনিক্স দ্রব্য নিষিদ্ধ, তার পাশাপাশি কি কি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যাওয়া যাবে না তার সহজ করে তালিকা দেওয়া হলো –

অনুমোদিত জিনিস (Allow)নিষিদ্ধ জিনিস (Not Allowed)
➦ নীল বা কালো ডট পেন (Dot Pen)
✏️ পেন্সিল, ইরেজার
➦ ট্রান্সপারেন্ট জ্যামিতি বক্স
➦ ট্রান্সপারেন্ট জলের বোতল
➦ ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড
➦ মোবাইল ফোন, স্মার্টওয়াচ
➦ ক্যালকুলেটর
➦ ব্যাগ বা হ্যান্ডব্যাগ
➦️ স্ক্যানার, পেনড্রাইভ
➦ রাইটিং প্যাড
➦ টুকলি বা চিরকুট
➦ এয়ারফোন, ব্লুটুথ ডিভাইস

ওএমআর শিট পূরণের নির্দেশিকা (OMR Fill Up)

  • শুধুমাত্র ডট পেন (Blue/Black ink) দিয়ে ওএমআর শিট পূরণ করতে হবে।
  • ফাউন্টেন পেন, জেল পেন, পেন্সিল ব্যবহার করা যাবে না।
  • ওএমআর শিটে ভুলবশত দাগ, ভাঁজ, ছিঁড়ে যাওয়া বা ভিজে গেলে শিটটি ক্যন্সেল (Cancelled) হয়ে যাবে।
  • ছাত্রছাত্রীরা পূরণ করবে ১-৫ নম্বর আইটেম এবং প্রশ্নের উত্তর (৮ নম্বর)।
ওএমআর আইটেমদায়িত্ব
১. রেজিস্ট্রেশন নম্বর
২. রোল নম্বর
৩. প্রশ্নপত্র সিরিয়াল নম্বর
৪. বিষয়ের নাম
৫. ছাত্রের সিগনেচার
ছাত্র-ছাত্রী
৬. ইনভিজিলেটরের সিগনেচার
৭. ইনভিজিলেটরের নাম ও কোড
ইনভিজিলেটর
৮. এমসিকিউ উত্তর নির্বাচন (A/B/C/D)ছাত্র-ছাত্রী

গুরুত্বপূর্ণ নির্দেশনা সকলের জন্য (Important Guidelines)

— Advertisement —

নতুন সেমিস্টার পদ্ধতির অধীনে এই প্রথম দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার থ্রি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র, ওএমআর শিট এবং ইনস্ট্রাকশন পড়ে বুঝে কাজ করলে সফলভাবে এই নতুন পদ্ধতিতে অংশগ্রহণ সম্ভব হবে।

  • পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে ভেনুতে পৌঁছাতে হবে।
  • অভিভাবকেরা শুধু মেন গেট পর্যন্ত যেতে পারবেন।
  • কোশ্চেন পেপারের প্রথম পাতার ও ওএমআর-এর দ্বিতীয় পাতার সব নির্দেশ ভালোভাবে পড়তে হবে।
  • CWSN (Children With Special Needs)-এর জন্য রাইটার ও অতিরিক্ত সময়ের ব্যবস্থা থাকবে নির্ধারিত নিয়মে।

➦ উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]

WBCHSE Latest Syllabus MCQ Notes Class 12 3rd Semester 2026
প্রিমিয়াম PDF ছবির উপরে ক্লিক করো

অফিসিয়াল নোটিশ ও একনজরে তথ্য

তথ্যবিবরণ
শ্রেণীদ্বাদশ (Class XII)
সেমিস্টারথার্ড সেমিস্টার (Semester III)
পরীক্ষার শুরু21শে সেপ্টেম্বর, 2026
পরীক্ষার স্থানবাইরের স্কুল (Outside School Center)
এডমিট কার্ডস্কুল নিজে ডাউনলোড করবে, প্রিন্ট করে সিগনেচার করে ছাত্র-ছাত্রীদের দেবে
পরীক্ষার ধরনএমসিকিউ (MCQ) ভিত্তিক, ওএমআর শিটে
সময়সীমা1 ঘন্টা 30 মিনিট
Guidelines To Conduct Semester-III H. S. Examination, 2027
Date: 25-August-2026
Download PDF →
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

Download PDF: WBCHSE OMR Sheet PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ওএমআর সংসদের কপি!

এই গাইডলাইনটি সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই সঠিক নিয়ম ও প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারে।

Join Group

Telegram

Share