HS 3rd Sem Routine Changed: পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা! নতুন রুটিন দেখে নিন

Anjan Mahata

Published on:

WBCHSE HS 3rd Sem Routine Changed

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। আগামী উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (Semester III) পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন (Revised Routine) আনা হয়েছে। সংসদ কর্তৃক অফিসিয়াল বিজ্ঞপ্তির (Notification No. L/PR/348/2026) মাধ্যমে এই রুটিন পরিবর্তনের কথা জানানো হয়েছে। কেন এই পরীক্ষার তারিখ পিছিয়ে গেল এবং নতুন কোন কোন তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত জেনে নিন।

— Advertisement —

HS 3rd Sem Routine Changed: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন পরিবর্তন

যে সমস্ত বিষয়ের পরীক্ষা আগামী ৫, ৬ এবং ৭ই অক্টোবর হওয়ার কথা ছিল, সেগুলি পিছিয়ে যথাক্রমে ১২, ১৩ এবং ১৪ই অক্টোবর করা হয়েছে। নিচে নতুন তারিখ ও বিষয়তালিকা দেওয়া হলো:

পুরনো তারিখ** নতুন পরিবর্তিত তারিখপরীক্ষার সময়বিষয়সমূহ
05.10.2026 (সোমবার)12.10.2026 (সোমবার)সকাল ১১:০০ – দুপুর ১২:৩০Mathematics, Business Mathematics and Business Statistics, Basic Mathematics for Social Sciences, Agriculture (AGRI), Journalism and Mass Communication, Sanskrit, Persian, Arabic
06.10.2026 (মঙ্গলবার)13.10.2026 (মঙ্গলবার)সকাল ১১:০০ – দুপুর ১২:৩০Cyber Security, Artificial Intelligence, Data Science, Sociology, Artificial Intelligence and Data Science, Fisheries and Aquaculture
07.10.2026 (বুধবার)14.10.2026 (বুধবার)সকাল ১১:০০ – দুপুর ১২:৩০Biological Science, Political Science, Costing and Taxation

দ্রষ্টব্য: ওপরের নির্দিষ্ট কয়েকটি বিষয়ের তারিখ ছাড়া আগের নোটিশে (Notification No. L/PR/242/2026, dated 25/06/2026) ঘোষিত বাকি সমস্ত পরীক্ষার তারিখ, সময় এবং অন্যান্য নিয়মাবলী সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে।

পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রধান কারণ

— Advertisement —

অফিসিয়াল নোটিশ অনুযায়ী, আগামী অক্টোবর মাসে রাজ্যের মুর্শিদাবাদ জেলার রেজিনগর (Rejinagar AC) এবং পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম (Nandigram AC) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Bye-election) অনুষ্ঠিত হতে চলেছে। ৬ই অক্টোবর উপনির্বাচন থাকার কারণে পরীক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা বিঘ্নিত না হওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

WBCHSE HS 3rd Semester Revised Routine: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরিবর্তিত নতুন রুটিন

পনির্বাচনের কারণে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৭ সালের উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার পরীক্ষার রুটিনে আংশিক পরিবর্তন এনেছে। নিচে শিক্ষার্থীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের সম্পূর্ণ ও পরিমার্জিত রুটিন দেওয়া হলো।

তারিখবারবিষয়সমূহ (Subjects)
21.09.2026সোমবারBengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Punjabi
22.09.2026মঙ্গলবারHealth Care, Automobile, Organised Retailing, Security, IT & ITES, Electronics, Tourism & Hospitality, Plumbing, Construction, Apparel, Beauty & Wellness, Agriculture (AGLV), Power, Banking Financial Service & Insurance, Food Processing, Telecom (সমস্ত ভোকেশনাল বিষয়)
24.09.2026বৃহস্পতিবারEnglish (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English
25.09.2026শুক্রবারEconomics, Anthropology, Science of Well Being, Applied Artificial Intelligence
28.09.2026সোমবারPhysics, Nutrition, Education, Accountancy
29.09.2026মঙ্গলবারComputer Science, Modern Computer Application, Environmental Studies, Environmental Science, Health & Physical Education, Music, Visual Arts
30.09.2026বুধবারStatistics, Psychology, Commercial Law and Preliminaries of Auditing, History
01.10.2026বৃহস্পতিবারChemistry, Geography, Human Development and Resource Management, Business Studies
03.10.2026শনিবারPhilosophy
12.10.2026 (পরিবর্তিত)সোমবারMathematics, Business Mathematics and Business Statistics, Basic Mathematics for Social Sciences, Agriculture (AGRI), Journalism and Mass Communication, Sanskrit, Persian, Arabic
13.10.2026 (পরিবর্তিত)মঙ্গলবারCyber Security, Artificial Intelligence, Data Science, Sociology, Artificial Intelligence and Data Science, Fisheries and Aquaculture
14.10.2026 (পরিবর্তিত)বুধবারBiological Science, Political Science, Costing and Taxation

পরীক্ষার সময়সীমা:
◈ সাধারণ বিষয়সমূহ: সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা (১ ঘণ্টা ৩০ মিনিট)
◈ মিউজিক, ভিজ্যুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়: সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০ টা (১ ঘণ্টা)

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। OMR Sheet পূরণ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার জন্য বেশি বেশি করে মক টেস্ট দেওয়া প্রয়োজন।

  • নতুন এই রুটিন পরিবর্তনের নোটিশটি তোমার সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দ্রুত শেয়ার করে দাও, যাতে কেউই পরীক্ষার সময়সূচি নিয়ে বিভ্রান্ত না হয়।
  • স্টাডি মেটেরিয়াল, চ্যাপ্টারওয়াইজ সাজেশন এবং বিনামূল্যে মক টেস্ট দেওয়ার জন্য এখনই আমাদের EduTips App ডাউনলোড করো এবং আমাদের অফিসিয়াল WhatsApp Group-এ যুক্ত থাকো।
WBCHSE Latest Syllabus MCQ Notes Class 12 3rd Semester 2026
প্রিমিয়াম PDF ছবির উপরে ক্লিক করো

ডাউনলোড করে নাও! WBCHSE HS 3rd Semester Model Question [PDF]: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার মডেল বিষয়ভিত্তিক প্রশ্নপত্র

DetailsLink
WBCHSE HS 3rd Sem Revised NoticeNO. L/PR/348/2026
DATE: 10/09/2026
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরিবর্তিত রুটিন অফিশিয়াল বিজ্ঞপ্তি!Download PDF →
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

পরীক্ষার সূচিতে এই সামান্য পরিবর্তনকে বিভ্রান্তি হিসেবে না দেখে বাড়তি প্রস্তুতির সুযোগ হিসেবে কাজে লাগাও। মনোযোগ ও সঠিক কৌশলে প্রস্তুতি নিলে উচ্চমাধ্যমিকের এই সেমিস্টারে তোমরা অবশ্যই অসাধারণ ফলাফল অর্জন করতে পারবে!

Join Group

Telegram

Share