HS Class 12 Academic Calendar 2026-27: উচ্চমাধ্যমিক 2027 সেমিস্টার সিস্টেমের পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা! পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রতি বছর নতুন শিক্ষাবর্ষের জন্য একটি ক্যালেন্ডার (WB HS Academic Calendar) প্রকাশ করে। এই ক্যালেন্ডারে শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ফর্ম ফিলাপ, পরীক্ষা, অ্যাডমিট কার্ড ও স্কুল কার্যক্রমের তারিখ ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া রয়েছে। আজকের এই প্রতিবেদনে একাডেমিক ক্যালেন্ডারটি সম্পর্কে আলোচনা করব।
WBCHSE HS Academic Calendar 2026-27: Important Dates (Semester Wise) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ক্যালেন্ডার
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ১৪ই মে ২০২৬-এ নোটিশ জারি করেছে, যেখানে জানানো হয়েছে যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার সময়সূচি। শিক্ষার্থীদের জন্য এই কাঠামো অনুসারে পুরো বছরের একাডেমিক ক্যালেন্ডার, এনরোলমেন্ট, অ্যাডমিট কার্ড, থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত হয়েছে।
সেমিস্টার III ক্লাস ও এনরোলমেন্ট
সেমিস্টার III-এর ক্লাস শুরু হবে এপ্রিলের চতুর্থ সপ্তাহ (4th week of April, 2026) থেকে। এরপর সেমিস্টার III-এরপরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট চালু থাকবে ১৭ই জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত।
অ্যাডমিট কার্ড, পরীক্ষা শুরু ও ফলপ্রকাশ
সেমিস্টার III পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে ২১ই আগস্ট ২০২৬ তারিখে। সেমিস্টার III পরীক্ষার রুটিন সংসদের তরফে পরবর্তীতে জানানো হবে। এরপর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই সেমিস্টারের ফল প্রকাশ করা হবে অনলাইনে।
ডাউনলোড: WBCHSE HS OMR Sheet PDF (New) 2026-27 পরীক্ষার অফিসিয়াল ওএমআর উচ্চ মাধ্যমিক সংসদের কপি
সেমিস্টার IV ক্লাস ও এনরোলমেন্ট
সেমিস্টার IV ক্লাস শুরু হবে অক্টোবর ২০২৬ থেকে। এই সময়েই Supplementary পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট চলবে ২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এরপর ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে।
প্র্যাকটিক্যাল পরীক্ষার বিস্তারিত সূচি
২০২৭ সালের ২০ জানুয়ারি থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা বিতরণ শুরু হবে। এরপর সংসদের নিয়ম অনুযায়ী practical পরীক্ষা চলবে আগামী ২২শে জানুয়ারি ২০২৬ থেকে ১৩ই ফেব্রুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত।
সেমিস্টার IV ও Supplementary পরীক্ষার সময়সীমা ও ফল প্রকাশ
২০২৭ সালের Semester-IV, Semester-III Supplementary এবং Old Syllabus-এর অধীনে Higher Secondary পরীক্ষার তারিখ পরে কাউন্সিলের অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হবে। এছাড়াও, ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট তারিখও পরবর্তীতে কাউন্সিল আলাদা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করবে।
দেখে নাও! WBCHSE Class 12 3rd Semester Syllabus 2026 (PDF) All Subjects উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সিলেবাস
উচ্চমাধ্যমিক সেমিস্টার গুরুত্বপূর্ণ তারিখ: HS Class 12 Annual Working Plan 2026-27
| বিবরণ (Description) | নির্ধারিত তারিখ / সময়সীমা (Date/Duration) |
|---|---|
| সেমিস্টার III ক্লাস শুরু (Online/Offline) | এপ্রিলের চতুর্থ সপ্তাহ (4th week of April, 2026) থেকে |
| সেমিস্টার III পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম সাবমিট (অনলাইন) | ১৭.০৭.২০২৬ – ৩১.০৭.২০২৬ |
| সেমিস্টার III পরীক্ষার অ্যাডমিট কার্ড (অনলাইনে জারি) | ২১.০৮.২০২৬ |
| সেমিস্টার III পরীক্ষা | পরবর্তীতে সংসদের তরফে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হবে |
| সেমিস্টার III পরীক্ষার ফল প্রকাশ (অনলাইন) | নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ |
| সেমিস্টার IV ক্লাস শুরু (Online/Offline) | অক্টোবর, ২০২৬ থেকে |
| সেমিস্টার IV ও Supplementary পরীক্ষার এনরোলমেন্ট (অনলাইন) | ০২.১২.২০২৬ – ২৩.১২.২০২৬ |
| সেমিস্টার IV ও Supplementary (Semester III) পরীক্ষার অ্যাডমিট কার্ড | ১৩.০১.২০২৭ |
| প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা বিতরণ (সেমিস্টার ও বার্ষিক উভয় পদ্ধতি) | ২০.০১.২০২৭ |
| প্র্যাকটিক্যাল পরীক্ষা ২০২৭ (সেমিস্টার ও বার্ষিক উভয় পদ্ধতি) | ২২.০১.২০২৭ – ১৩.০২.২০২৭ |
| প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট মার্কস জমা দেওয়া | পরবর্তীতে সংসদের তরফে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হবে |
| Semester-IV, Semester-III Supplementary এবং Old Syllabus-এর অধীনে উচ্চমাধ্যমিক পরীক্ষা | পরবর্তীতে সংসদের তরফে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হবে |
| উচ্চমাধ্যমিক ২০২৭ এর ফল প্রকাশ | পরবর্তীতে সংসদের তরফে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হবে |
অফিসিয়াল নোটিশের PDF Download
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এই ক্যালেন্ডারটি শিক্ষাব্যবস্থায় সুশৃঙ্খলা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে যদি পরিস্থিতির উপর বিচার করে উপরোক্ত সময় গুলি পরিবর্তন করা হয় তাহলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।
| Details | Link |
|---|---|
| WBCHSE Class 11 Academic Calendar 2026-27: Important Dates (Semester Wise) | Official Notice PDF ↓ |
| উচ্চমাধ্যমিক সংসদের Annual Working Plan | Check→ |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


