রাজ্যের স্কুলশিক্ষায় আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে চালু হচ্ছে নতুন নামের পাঠ্যবই। সামনে আসা তালিকা অনুযায়ী প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি বইয়ের নাম বদলানো হয়েছে। কোন শ্রেণির কোন বইয়ের নাম কী হলো এবং এই নিয়ে কী বিতর্ক শুরু হয়েছে, তা এই প্রতিবেদনে সংক্ষেপে দেওয়া হলো।
পাঠ্যবইয়ের নাম পরিবর্তনের তালিকা
প্রাথমিক স্তরের (প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম) বইয়ের নাম বদলেছে। উচ্চপ্রাথমিক স্তরে (ষষ্ঠ থেকে অষ্টম) ইতিহাস ও ভূগোলের বইয়ের নামও নতুন করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত যা জানা গেছে:
- প্রথম ও দ্বিতীয় শ্রেণির “আমার বই” এখন থেকে যথাক্রমে “নবপল্লব” ও “নবদিগন্ত”।
- তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির “পাতাবাহার” আলাদা আলাদা নাম পেয়েছে: নবাঙ্কুর, উন্মেষ ও নবদিশারী।
- ষষ্ঠ থেকে অষ্টমে “অতীত ও ঐতিহ্য” বদলে হয়েছে প্রাচীন, মধ্য ও আধুনিক ইতিহাস।
- ষষ্ঠ থেকে অষ্টমে “আমাদের পৃথিবী” বদলে হয়েছে “ভূ-পরিচয়”।
| শ্রেণি | পূর্বের নাম | নতুন নাম |
|---|---|---|
| প্রাক-প্রাথমিক | কাটুম কুটুম | রেখাচিত্র |
| প্রাক-প্রাথমিক | মজারু | রঙ-ও-রেখা |
| প্রথম শ্রেণি | আমার বই-১ (ক) | নবপল্লব-১ (খণ্ড-১) |
| প্রথম শ্রেণি | আমার বই-১ (খ) | নবপল্লব-১ (খণ্ড-২) |
| প্রথম শ্রেণি | আমার বই-১ (গ) | নবপল্লব-১ (খণ্ড-৩) |
| দ্বিতীয় শ্রেণি | আমার বই-২ (ক) | নবদিগন্ত-২ (খণ্ড-১) |
| দ্বিতীয় শ্রেণি | আমার বই-২ (খ) | নবদিগন্ত-২ (খণ্ড-২) |
| দ্বিতীয় শ্রেণি | আমার বই-২ (গ) | নবদিগন্ত-২ (খণ্ড-৩) |
| তৃতীয় শ্রেণি | পাতাবাহার-৩ | নবাঙ্কুর-৩ |
| চতুর্থ শ্রেণি | পাতাবাহার-৪ | উন্মেষ-৪ |
| পঞ্চম শ্রেণি | পাতাবাহার-৫ | নবদিশারী-৫ |
| ষষ্ঠ শ্রেণি | অতীত ও ঐতিহ্য-৬ | প্রাচীন ইতিহাস-৬ |
| ষষ্ঠ শ্রেণি | আমাদের পৃথিবী-৬ | ভূ-পরিচয়-৬ |
| সপ্তম শ্রেণি | অতীত ও ঐতিহ্য-৭ | মধ্য ইতিহাস-৭ |
| সপ্তম শ্রেণি | আমাদের পৃথিবী-৭ | ভূ-পরিচয়-৭ |
| অষ্টম শ্রেণি | অতীত ও ঐতিহ্য-৮ | আধুনিক ইতিহাস-৮ |
| অষ্টম শ্রেণি | আমাদের পৃথিবী-৮ | ভূ-পরিচয়-৮ |
WB School New Text Book Name List
| Class | Old Name | New Name |
|---|---|---|
| Pre-Primary | Katum Kutum | Rekhachitra |
| Pre-Primary | Majaru | Rong-O-Rekha |
| I | Amar Boi-I-Ka | Nabapallab-I-Part-1 |
| I | Amar Boi-I-Kha | Nabapallab-I-Part-2 |
| I | Amar Boi-I-Ga | Nabapallab-I-Part-3 |
| II | Amar Boi-II-Ka | Nabadiganta-II-Part-1 |
| II | Amar Boi-II-Kha | Nabadiganta-II-Part-2 |
| II | Amar Boi-II-Ga | Nabadiganta-II-Part-3 |
| III | Patabahar-III | Nabankur-III |
| IV | Patabahar-IV | Unmesh-IV |
| V | Patabahar-V | Nabadishari-V |
| VI | Otit-O-Oitijhho-VI | Prachin Itihas-VI |
| VI | Amader Prithibi-VI | Bhu Parichay-VI |
| VII | Otit-O-Oitijhho-VII | Madhya Itihas-VII |
| VII | Amader Prithibi-VII | Bhu Parichay-VII |
| VIII | Otit-O-Oitijhho-VIII | Adhunik Itihas-VIII |
| VIII | Amader Prithibi-VIII | Bhu Parichay-VIII |
নতুন বই কবে পাবে?
প্রতি বছর ২ জানুয়ারি “বুক ডে” হিসেবে স্কুল পড়ুয়াদের বিনামূল্যে বই দেওয়া হয়। সিলেবাস কাম কারিকুলাম কমিটি সূত্রে খবর, পরিমার্জিত বই ইতিমধ্যে বিভিন্ন স্কুলে পৌঁছতে শুরু করেছে। ২০২৭-এর ২ জানুয়ারির মধ্যে সব পড়ুয়ার হাতে বই পৌঁছে দেওয়াই স্কুলশিক্ষা দফতরের লক্ষ্য। নতুন বছরের শুরুতেই পড়ুয়ারা পাচ্ছে নতুন নামের বই। এখন দেখার, নতুন বইয়ের বিষয়বস্তু ও মান কেমন হয়। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।
নতুন পাঠ্যবই নিয়ে বিতর্ক কী?
নতুন প্রাক-প্রাথমিকের বইয়ের মুখবন্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়েছে। এটি লিখেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) ভারপ্রাপ্ত সভাপতি। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
- পাল্টা যুক্তি: আরেকটি শিক্ষক সংগঠনের মতে, আগের মতো “অনুপ্রেরণা”-র উল্লেখ এখানে নেই। পর্ষদ শুধু ধন্যবাদ জানিয়েছে, তাই বিতর্কের দরকার নেই।
- মন্ত্রীর প্রতিক্রিয়া: স্কুলশিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি মুখবন্ধ পড়েননি। পড়ার আগে কিছু বলবেন না।
- জানা গেছে, উচ্চপ্রাথমিক বা মাধ্যমিক স্তরের কোনও বইয়ে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর নাম নেই।
জেনে রাখুন! WB School Syllabus Change: সরকারি স্কুলের সিলেবাসে বিরাট বদল! পুনরায় পাস ফেল চালুর ভাবনা
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


