WBCHSE Class 11 Registration Date 2026-27: যেসব ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হয়েছে, তাদের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চমাধ্যমিক স্তরের জন্য জন্য রেজিস্ট্রেশন বিষয় বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে সমস্ত কিছু বলা রয়েছে।
| বিষয় | তথ্য |
|---|---|
| তথ্যের বিষয়বস্তু | HS 2028 ব্যাচের ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন |
| শিক্ষাবর্ষ | 2026-27 |
| অফিসিয়াল নোটিশ প্রকাশ | 15.06.2026 |
রেজিস্ট্রেশন-এর প্রসেস অনলাইনে কিভাবে কি হবে? ছাত্রছাত্রীদের কি কি তথ্য বা ডকুমেন্ট রেডি রাখতে হবে? রেজিস্ট্রেশন ফি বা খরচ কত রয়েছে, শেষ তারিখ সহ সমস্ত কিছু শেয়ার করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে ভবিষ্যতে উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
WBCHSE Class 11 Registration 2026: একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন তারিখসহ গুরুত্বপূর্ণ আপডেট!
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত বিদ্যালয়ের প্রধানদের সংসদের অফিসিয়াল পোর্টালে লগইন করে নির্ধারিত সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অফিশিয়াল নোটিসে জানানো হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের Class XI Registration Form জমা নেওয়া হবে 16 June 2026 থেকে 30 June 2026 পর্যন্ত।
| বিষয় | তথ্য (Details) |
|---|---|
| রেজিস্ট্রেশন শুরুর তারিখ (Start Date) | ১৬ জুন, ২০২৬ |
| শেষ তারিখ (Last Date) | ৩০ জুন, ২০২৬ |
| কে করবেন (Who Will Do) | বিদ্যালয় কর্তৃপক্ষ (School Authority) |
| রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Registration Process) | সম্পূর্ণ অনলাইনে (Fully Online) |
ছাত্রছাত্রী ও বিদ্যালয় প্রধানদের (Head of the Institution) উদ্দেশ্যে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়া (Admission Process) শেষ হয়ে গেলেও, যে বিষয়গুলি (Subjects) ভর্তি হওয়ার সময় বেছে নেওয়া হয়েছে, তা রেজিস্ট্রেশনে না উঠলে ছাত্রছাত্রী কাউন্সিলের নথিভুক্ত (Council Registered Student) বলে গণ্য হবে না।
অবশ্যই দেখবে: HS Class 11 Semester Academic: একাদশ সেমিস্টার ক্লাস, রেজিস্ট্রেশন, ফর্ম ফিলাপ, পরীক্ষার রুটিন!
WB Class 11 Online Registration Process 2026: কীভাবে রেজিস্ট্রেশন হবে?
আপাতত ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য সমস্ত তথ্য স্কুলগুলি সংগ্রহ করে নেবে এবং অনলাইনে স্কুল বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে! ছাত্র-ছাত্রীদের যা যা করতে হবে,
- নির্বাচিত বিষয় (Subject Combination) আগে থেকেই নিশ্চিত রাখতে হবে।
- মাধ্যমিকের Admit Card ও Marksheet-এর Xerox জমা রাখতে হবে।
- Aadhaar Card অনুযায়ী নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখতে হবে।
- স্কুলের নির্দেশ অনুযায়ী নির্ধারিত Registration Fees জমা দিতে হবে।
- প্রয়োজনে বিদ্যালয় অতিরিক্ত নথি চাইলে তা সময়মতো জমা দিতে হবে।
একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে পরবর্তী দুই বছরে কোনরকম ভাবেই কিন্তু আর সাবজেক্ট কম্বিনেশনে পরিবর্তন করা যাবে না! তাই ভর্তির সময় যে Subject Combination নির্বাচন করা করেছিলে, সেই বিষয়গুলিই যদি তোমার ভালো লাগে তবেই রেজিস্ট্রেশনের সময় সেগুলি কনফার্ম করবে, আর যদি কোন সাবজেক্ট পরিবর্তন করতে হয় সেটা অবশ্যই পরিবর্তন করে নেবে।
Registration Fees: রেজিস্ট্রেশন ফি কত?
| খাত (Category) | ফি (Fee in ₹) |
|---|---|
| রেজিস্ট্রেশন ফি (Registration Fee) | ₹75 |
| ফর্ম প্রসেসিং ফি (Form Processing Fee) | ₹45 |
| কনভিনিয়েন্স ফি (Convenience Fee) | ₹30 |
| রেজাল্ট প্রসেসিং ফি (Result Processing Fee) | ₹40 |
| ✅ মোট (Total) | ₹190 |
| *দেরি হওয়ার ফাইন (Late Fine, if applicable) | ₹150 |
সমস্ত বিদ্যালয়ের প্রধানদের WBCHSE-এর অফিসিয়াল পোর্টালে (Official Portal) লগইন আইডি (Login ID) ও পাসওয়ার্ড (Password) ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি (WBCHSE Notice PDF)
| বিষয় | তথ্য |
|---|---|
| নোটিশ নম্বর (Notice No.) | L/PR/230/2026 |
| বিজ্ঞপ্তির তারিখ (Date of Notification) | ২০শে জুন, ২০২৬ |
| WBCHSE অফিসিয়াল নোটিশ | ↓ Download PDF |
Class 11 পরীক্ষার প্রস্তুতিতে বাংলা ডিজিটাল Smart নোট+MCQ সহায়িকা মাত্র 40 টাকা তে তোমরা কিনে নিতে পারবে ➦
English Notes+ নতুন প্যাটার্নে MCQ Question Answer মাত্র 40 টাকা তে তোমরা কিনে নিতে পারবে ➦
রেজিস্ট্রেশন হল উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Examination) পথের প্রথম সিঁড়ি। তাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অনুরোধ, বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।
একাদশ শ্রেণির Registration হল উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে, বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত নথি ও ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




