HS Class 11 Academic Calendar 2026-27 – Exam, Class, Registration: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) অধীনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে, তাদের জন্য সংসদ ইতিমধ্যেই প্রকাশ করেছে সারা বছরের সমস্ত কার্যকলাপের একটি নির্দিষ্ট ক্যালেন্ডার। এই বাৎসরিক পরিকল্পনার (Annual Working Plan) মধ্যে রয়েছে – রেজিস্ট্রেশন, পরীক্ষা, একাডেমিক কার্যকলাপ এবং ফলপ্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্ত তারিখ।
HS Class 11 Semester Academic Calendar 2026-27 – Exam, Class, Registration
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ক্লাস ১১-এর সেমিস্টার ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। নতুন নিয়ম অনুযায়ী সেমিস্টার I ও II-এর ছাত্রছাত্রীদের ক্লাস, রেজিস্ট্রেশন, পরীক্ষা ও ফলপ্রকাশের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
HS সেমিস্টার সিস্টেম ক্লাস ১১ বা একাদশ শ্রেণির বাৎসরিক ক্যালেন্ডার ২০২৬-২৭, নতুন সেশনের গুরুত্বপূর্ণ তারিখগুলি একনজরে –
সেমিস্টার I ক্লাস ও রেজিস্ট্রেশন
সংসদের নির্দেশিকা অনুযায়ী, সেমিস্টার I-এর ক্লাস শুরু হবে মে ২০২৬ থেকে। এরপর পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া চলবে ২ জুন থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। এরপর ১১ জুলাই ২০২৬ তারিখে অনলাইনে চেকলিস্ট প্রকাশ করবে সংসদ। সেই চেকলিস্ট সংশোধনের জন্য নির্ধারিত সময় থাকবে ২৮ জুলাই ২০২৬ পর্যন্ত। তারপর ৬ আগস্ট ২০২৬ তারিখে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইনে প্রকাশ পাবে।
সেমিস্টার I পরীক্ষা ও ফলপ্রকাশ
সেমিস্টার I পরীক্ষা স্কুলের নিজস্ব ব্যবস্থাপনায় সেপ্টেম্বর ২০২৬ মাসে নেওয়া হবে। প্রশ্নপত্র তৈরি, খাতা দেখা এবং মূল্যায়ন করার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়ের। পরীক্ষা শেষ হলে বিদ্যালয় নিজে থেকেই অফিশিয়াল গাইডলাইন মেনে ফল প্রকাশ করবে।
সেমিস্টার II ক্লাস ও Supplementary পরীক্ষার সূচি
সেমিস্টার II-এর ক্লাস শুরু হবে অক্টোবর ২০২৬ মাস থেকে। একই সময়ে সেমিস্টার I-এর Supplementary (সাপ্লিমেন্টারি) পরীক্ষাও নেওয়া হবে বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায়। এই পরীক্ষাগুলি ফেব্রুয়ারি/মার্চ ২০২৭ মাসে সম্পন্ন হবে, বিদ্যালয়ের সুবিধা অনুযায়ী।
মার্কস জমা ও চূড়ান্ত ফলপ্রকাশ (Marks & Result)
সেমিস্টার I, সেমিস্টার II, Supplementary, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বর অনলাইনে আপলোড করতে হবে ১৬ মার্চ ২০২৭ থেকে ১৩ এপ্রিল ২০২৭-এর মধ্যে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ক্লাস ১১-এর ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ফল অনলাইনে প্রকাশিত হবে।
দেখে নাও! WB Class 11 1st Semester Syllabus PDF 2026 (All Subjects) একাদশ প্রথম সেমিস্টার লেটেস্ট সিলেবাস
একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ তারিখ ২০২৬-২৭ (Class 11 Annual Working Plan 2026-27)
| বিবরণ (Description) | নির্ধারিত তারিখ / সময়সীমা (Date/Duration) |
|---|---|
| সেমিস্টার ১ ক্লাস শুরু (অনলাইন/অফলাইন) | মে, ২০২৬ (May, 2026) |
| রেজিস্ট্রেশন ফর্ম জমা (ফি সহ) | ০২.০৬.২০২৬ থেকে ৩০.০৬.২০২৬ |
| রেজিস্ট্রেশন চেকলিস্ট প্রকাশ | ১১.০৭.২০২৬ |
| রেজিস্ট্রেশন চেকলিস্ট সংশোধন | ২৮.০৭.২০২৬-এর মধ্যে |
| রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু | ০৬.০৮.২০২৬ |
| সেমিস্টার ১ পরীক্ষা ও ফল প্রকাশ (স্কুল কর্তৃক পরিচালিত) | সেপ্টেম্বর, ২০২৬ (স্কুলের সুবিধা অনুযায়ী) |
| সেমিস্টার ২ ক্লাস শুরু | অক্টোবর, ২০২৬ |
| সেমিস্টার ২ ও সাপ্লিমেন্টারি পরীক্ষা (স্কুল কর্তৃক পরিচালিত) | ফেব্রুয়ারি-মার্চ, ২০২৭ |
| সেমিস্টার ১, সেমিস্টার ২, সাপ্লিমেন্টারি, প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট নম্বর আপলোড এবং ফলাফল প্রকাশ | ১৬.০৩.২০২৭ থেকে ১৩.০৪.২০২৭ |
উপরের টেবিলের তারিখ অনুযায়ী সমস্ত কার্যকলাপ অনুষ্ঠিত হবে, তবে বিশেষ ক্ষেত্রে যখন তারিখ পরিবর্তন হবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তার নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হবে।
অফিসিয়াল নোটিশের PDF Download
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এই ক্যালেন্ডারটি সুষ্ঠুভাবে ক্লাস ও পরীক্ষা পরিচালনা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
| তথ্য | ডাউনলোড |
|---|---|
| WBCHSE Class 11 Academic Calendar 2026-27: Important Dates | ↓ Download PDF |
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা আগেই যুক্ত আছো তাদের প্রয়োজন নেই) |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


