মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় ‘প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ (History Chapter 3) এর মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ, যেমন—সাঁওতাল, কোল, মুন্ডা বা নীল বিদ্রোহের ইতিহাস এই অংশে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আজকের পর্বে এই চ্যাপ্টার থেকে বাছাই করা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সহজ ভাষায় আলোচনা করা হলো।
দশম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় ‘প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ প্রশ্ন উত্তর ( প্রশ্নমান – ১)
১) বিপ্লব কথার অর্থ কি?
উত্তর: আমূল পরিবর্তন
২) প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাস হয় ?
উত্তর: ১৮৬৫ খ্রিস্টাব্দ
৩) ডায়াট্রিক ব্র্যান্ডিস কে ছিলেন ?
উত্তর: ভারতের প্রথম বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল
৪) দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়?
উত্তর: ১৮৭৮ খ্রিস্টাব্দে
৫) রংপুর বিদ্রোহ কবে, কার বিরুদ্ধে হয়?
উত্তর: ১৭৮৩ খ্রিস্টাব্দে ; দেবী সিংহের
৬) রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: নুরুল উদ্দিন
৭) রংপুর বিদ্রোহের সময় রংপুরের কালেক্টর কে ছিলেন?
উত্তর: গুডল্যান্ড
৮) চুয়াড় শব্দের অর্থ কি?
উত্তর: নীচ ও দুর্বিত জাতি
৯) চুয়াড়রা কোথায় বাস করত?
উত্তর: পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিমাংশ ও বাঁকুড়া জেলার দক্ষিণ-পশ্চিমাংশে.
১০) চুয়াড় বিদ্রোহ কার বিরুদ্ধে হয় ?
উত্তর: ধলভূমের রাজা জগন্নাথ সিংহের
১১) চুয়াড় বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: দুর্জন সিংহ, মেদিনীপুরের রানি শিরোমনি, অচল সিংহ
১২) মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়?
উত্তর: রানি শিরোমণিকে
১৩) জঙ্গলমহল কোন শহরকে কেন্দ্র করে হয়েছিল?
উত্তর: বিষ্ণুপুর
১৪) চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়?
উত্তর: ১৮২০‐২১ খ্রী কোলরা পোড়াহাটের জমিদার ও তার সহযোগী ইংরেজ সেনাপতি রোগসেসের মধ্যে
১৫) কোলদের বসবাস কোথায় ছিল?
উত্তর: বিহারের ছোটোনাগপুর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে
১৬) দিকু কাদের বলা হত ?
উত্তর: বহিরাগত মহাজনদের
১৭) কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: বুদ্ধু ভগত, জোয়া ভগত, সিংরাই, ঝিন্দরাই মানকি, সুই মুন্ডা
১৮) হুল কথাটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল ?
উত্তর: সাঁওতাল বিদ্রোহের
১৯) সাঁওতালরা কোথায় বসবাস করত ?
উত্তর: আদিবাসী সাঁওতালরা ছোটোনাগপুর, পালামৌ, মানভূম, রাঁচি, হাজারিবাগ, বীরভূম, বাঁকুড়া ও মেদিনীপুরের বিস্তীর্ণ বনভূমি অঞ্চলে
২০) ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী ?
উত্তর: পাহাড়ের প্রান্তদেশ
২১) ‘হুল’ কথার অর্থ কী ?
উত্তর: বিদ্রোহ
২২) সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: সিধু, কানু, চাঁদ, ভৈরব, বীরসিং, কালো প্রামাণিক ও ডোমন মাঝি
২৩) মুন্ডা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: বিরসা মুন্ডা ও গয়া মুন্ডা
২৪) উলঘুলান শব্দের অর্থ কী ?
উত্তর: ‘ভয়ংকর বিশৃঙ্খলা’ বা ‘প্রবল বিক্ষোভ’
২৫) কে নিজেকে ধরতি আবা বলে পরিচয় দিত ?
উত্তর: বিরসা মুন্ডা
২৬) সিং বোঙা কিসের দেবতা ?
উত্তর: মুন্ডাদের সূর্য দেবতা
২৭) ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয় ?
উত্তর: মুন্ডা বিদ্রোহের কারণে ১৯০৮ খ্রীঃ
২৮) খুঁৎকাঠি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল ?
উত্তর: মুন্ডা সমাজে (এটি একটি চাষের প্রথা)
২৮) ভিল বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তর: ১৮১৯ খ্রিস্টাব্দে
২৯) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কথা কোন উপন্যাসে আছে ?
উত্তর: আনন্দমঠ ও দেবী চৌধুরানী (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা)
৩০) ভিল বিদ্রোহের একজন নেতার নাম লেখো
উত্তর: সেওয়ারাম
৩১) সন্ন্যাসী ফকির বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো।
উত্তর: দেবী চৌধুরানী, ভবানী পাঠক, চেরাগ আলি, মজনু শাহ, মুসা শাহ, কৃপানাথ
৩২) ভাগনাডিহির গ্রাম কেন বিখ্যাত ?
উত্তর: ভাগনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেছিল
প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ Class 10 | দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর
৩৩) কোন বিদ্রোহের পর দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় ?
উত্তর: কোল বিদ্রোহের পর
৩৪) ভিলরা কোথায় বাস করত ?
উত্তর: বর্তমান গুজরাট ও মহারাষ্ট্রের খান্দেশ ও তার সংলগ্ন সুবিস্তৃত অঞ্চলে
৩৫) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় ?
উত্তর: ১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকায়
৩৬) ওয়াহাবি কথার অর্থ কি ?
উত্তর: নবজাগরণ
৩৭) ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ?
উত্তর: আব্দুল ওয়াহাবি (আরবে)
৩৮) ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: সৈয়দ আহমেদ
৩৯) বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ?
উত্তর: তিতুমির (যাঁর প্রকৃত নাম মির নিশার আলী)
৪০) তিতুমির কাকে প্রধানমন্ত্রী ও কাকে সেনাপতি ঘোষনা করেন ?
উত্তর: মৈনুদ্দিনকে প্রধানমন্ত্রী এবং গোলাম মাসুমকে সেনাপতি
৪১) বাঁশের কেল্লা কে তৈরি করেন ?
উত্তর: তিতুমির
৪২) তরিকা-ই-মহম্মদীয়া কথার অর্থ কি ?
উত্তর: মহম্মদ-প্রদর্শিত পথ
৪৩) ফরাজি কথার অর্থ কি ?
উত্তর: ইসলাম-নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য
৪৪) ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন ?
উত্তর: হাজি শরিয়ৎ উল্লাহ
৪৫) দুদুমিয়াঁ কে ছিলেন ?
উত্তর: শরীয়ত উল্লাহর পুত্র (যাঁর আসল নাম মহম্মদ মুসিন)
৪৬) শরিয়ৎ উল্লাহ ভারতবর্ষকে কি বলে ঘোষণা করেন ?
উত্তর: দার-উল-হারব বা বিধর্মীর দেশ
৪৭) পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: ফকির করিম শাহ (চাঁদ গাজি নামে পরিচিত)
৪৮) মুন্ডাদের ওয়াও সম্প্রদায় কোন আন্দোলন গড়ে তুলছিল?
উত্তর: তানা ভগত আন্দোলন
৪৯) দাদন কথার অর্থ কী?
উত্তর: অগ্রিম অর্থ প্রদান
৫০) নীল বিদ্রোহ কবে হয়?
উত্তর: ১৮৫৯ খ্রীঃ
৫১) নীল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: দিগম্বর বিশ্বাস, বিষ্ণূচরন বিশ্বাস
৫২) নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় ?
উত্তর: নদীয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে
৫৩) নীল আইন করে আহন করে পাশ হয় ?
উত্তর: ১৮৬২ খ্রীঃ
৫৪) বাংলার নানাসাহের কাকে বলা হয় ?
উত্তর: রামরতন মল্লিক
৫৫) বাংলার ওয়াট টাইটেরল কাদের বলা হত?
উত্তর: দিগম্বর বিশ্বাস ও বিষ্ণূচরন বিশ্বাস
৫৬) বিশে ডাকাত নামে কে পরিচিত?
উত্তর: বিশ্বনাথ সর্দার
৫৭) পাবনার কষক বিদ্রোহের কয়েক জন নেতার নাম লেখো
উত্তর: ঈশ্বরচন্দ্র রায় (বিদ্রোহী রাজা), শম্ভুনাথ পাল, ক্ষুরদিরাম মোল্লা
৫৮) অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে?
উত্তর: শিশির কুমার ঘোষ
৫৯) ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে?
উত্তর: রংপুর বিদ্রোহে
৬০) বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক
৬১) ভারতে প্রথম নীল চাষ কবে হয়?
উত্তর: ১৮৭৭ সালে
৬২) ডেইট্রিক ব্রান্ডিস কে ছিলেন?
উত্তর: একজন বনাঞ্চল বিশারদ।
৬৩) রংপুর কৃষক বিদ্রোহ কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: 1783 খ্রিস্টাব্দে।
৬৪) ডেইট্রিক ব্রান্ডিস কোথাকার বনাঞ্চল বিশারদ ছিলেন?
উত্তর: জার্মানির
৬৫) Indian Forest Service কবে গঠিত হয়?
উত্তর: 1864 খ্রিস্টাব্দে।
৬৬) কার প্রচেষ্টায় ভারতে Indian Forest Service গঠিত হয়?
উত্তর: ডেইট্রিক ব্রান্ডিস
৬৭) ভয়েলকার (Voelcker) কে ছিলেন?
উত্তর: একজন কৃষিবিদ্।
৬৮) ভয়েলকার কবে ভারতে আসেন?
উত্তর: 1894 খ্রিস্টাব্দে।
দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ
৬৯) রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল কিসের বিরুদ্ধে?
উত্তর: কোম্পানির ইজারাদারি ব্যবস্থার বিরুদ্ধে
৭০) ডোমন মাঝির পরিচয় কী?
উত্তর: ডোমন মাঝি ছিলেন সাঁওতাল বিদ্রোহের একজন নেতা।
৭১) ‘পাইক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘লেঠেল বাহিনী’।
৭২) কবে ‘ছোটোনাগপুর, প্রজাস্বত্ব আইন পাস হয়?
উত্তর: 1908 খ্রিস্টাব্দে।
৭৩) চুয়াড়রা কোন্ ধরনের আদিবাসী ছিল?
উত্তর: ভূমিজ আদিবাসী।
৭৪) কবে হো বিদ্রোহ হয়েছিল?
উত্তর: 1821 খ্রিস্টাব্দে।
৭৫) কবে বুন্দেলা-রাজপুত বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর: 1842 খ্রিস্টাব্দে।
৭৬) পাইকান বলতে কী বোঝ?
উত্তর: পাইকরা যেসব নিষ্কর জমি ভোগ করতো তাকে বলা হয় পাইকান।
৭৭) ‘পাইকান’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নিষ্কর জমি’।
৭৮) শ্যামগঞ্জন কবে চুয়াড় বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: 1771 খ্রিস্টাব্দে।
৭৯) 1798-99 খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: দুর্জন সিং
৮০) কত খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের সূত্রপাত?
উত্তর: 1768 খ্রিস্টাব্দে।
৮১) ‘সংরক্ষিত অরণ্য’ তৈরি হয় কত খ্রিস্টাব্দের আইন দ্বারা?
উত্তর: 1878 খ্রিস্টাব্দের আইন দ্বারা।
৮২) ‘চুয়াড়’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: ইংরেজি ‘চার’ (Char) শব্দ থেকে
৮৩) প্রথম পর্বে চুয়াড় বিদ্রোহের সময়কাল উল্লেখ করো।
উত্তর: 1768 থেকে 1790 খ্রিস্টাব্দ
৮৪) চুয়াড় বিদ্রোহকে প্রথম পর্বে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: ঘাটশিলার জমিদার জগন্নাথ সিংহ।
৮৫) চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের সময়কাল উল্লেখ করো।
উত্তর: 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ
৮৬) চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্ব কোথায় ব্যাপক আকার ধারণ করে?
উত্তর: মেদিনীপুরে
৮৭) দুর্জন সিং-এর নেতৃত্বে কতজন চুয়াড় বিদ্রোহে যোগদান করে?
উত্তর: প্রায় 1500 জন
৮৮) কবে ভারতে বনবিভাগ গঠিত হয়?
উত্তর: 1864 খ্রিস্টাব্দে
৮৯) কোল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো।
উত্তর: 1831 থেকে 1833 খ্রিস্টাব্দ
৯০) কোল বিদ্রোহ কে দমন করেন?
উত্তর: ক্যাপটেন উইলকিনসন।
৯১) কবে কোল বিদ্রোহ দমন করা হয়?
উত্তর: 1833 খ্রিস্টাব্দে।
৯২) কে বলেছেন, ‘ইংরেজ শাসন ধ্বংস করাই কোল বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল’।
উত্তর: চার্লস মেটকাফ
৯৩) ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি” কী?
উত্তর: উপজাতিদের বসবাসের জন্য ব্রিটিশ সরকার একটি নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট করে দেয়। এর নাম রাখা হয় ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’।
৯৪) কত খ্রিস্টাব্দে ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠন করা হয়।
উত্তর: 1834 খ্রিস্টাব্দে
৯৫) সাঁওতালরা মহাজনদের কাছ থেকে যে ঋণ নিত, তার সুদের হার কত ছিল?
উত্তর: 50 থেকে 500%।
৯৬) বাংলায় প্রথম নীলচাষ কে শুরু করেন?
উত্তর: লুই বোনার্ড
৯৭) ‘খেরওয়ার’ নামে কারা পরিচিত ছিল?
উত্তর: সাঁওতালরা
৯৮) বীর সিং কে ছিলেন?
উত্তর: সাঁওতাল বিদ্রোহের একজন নেতা
৯৯) কালো প্রামাণিক ও ডোমন মাঝি কারা ছিলেন?
উত্তর: সাঁওতাল বিদ্রোহের দু’জন নেতা।
১০০) ‘বিপ্লব’ কাকে বলে?
উত্তর: যার মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন সাধিত হয় তাকে ‘বিপ্লব’ বলে।
১০১) ভারতে প্রথম ‘কৃষক বিদ্রোহ’ কোনটি?
উত্তর: ‘সন্ন্যাসী-ফকির বিদ্রোহ’
১০২) ‘মুণ্ডা বিদ্রোহ’ কী নামে পরিচিত?
উত্তর: উলঘুলান
১০৩) পুঁড়ার জমিদার কৃষ্ণদেব রায়কে 1830 খ্রিস্টাব্দে কে আক্রমণ করেছিলেন?
উত্তর: তিতুমির
১০৪) কোন বিদ্রোহকে ওয়ারেন হেস্টিংস ‘পেশাদার ডাকাতদের উপদ্রব’ বলেছেন?
উত্তর: ‘সন্ন্যাসী-ফকির’ বিদ্রোহকে
১০৫) ‘হল্কা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অঞ্চল’।
মাধ্যমিক ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর
১০৬) তিতুমিরের উপাধি কী ছিল?
উত্তর: ‘বাদশাহ’।
১০৭) পাকুড়ের রাজবাড়ি কারা দখল করেছিল?
উত্তর: সাঁওতালরা
১০৮) কোল বিদ্রোহ ইংরেজরা কবে দমন করে?
উত্তর: 1833 খ্রিস্টাব্দে
১০৯) ‘বীরসা সম্প্রদায়’ বলতে কী বোঝ?
উত্তর: মুণ্ডা বিদ্রোহের পর বীরসার ধর্ম ও আদর্শকে কেন্দ্র করে একটি উপজাতি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে এবং বীরসাকে ‘ভগবান’ রূপে পূজা করতে থাকে। এদেরকে বলা হয় বীরসা সম্প্রদায়।
১১০) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ হয়েছিল এমন দুটি স্থানের নাম করো।
উত্তর: বগুড়া, মালদহ।
১১১) গিরা শব্দের অর্থ কী?
উত্তর: ‘শালগাছের ডাল’
১১২) মাধব সিং-এর পরিচয় কী?
উত্তর: মাধব সিং কোম্পানির একজন দেওয়ান ছিলেন।
১১৩) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সূত্রপাত কবে?
উত্তর: 1763 খ্রিস্টাব্দে।
১১৪) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সূত্রপাত কোথায়? –
উত্তর: ঢাকায়।
১১৫) সন্ন্যাসী-ফকিরদের পেশা কী ছিল?
উত্তর: কৃষিকাজ।
১১৬) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সময়কাল নির্ণয় করো।
উত্তর: 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত।
১১৭) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কত বছর হয়েছিল?
উত্তর: প্রায় চল্লিশ বছর।
১১৮) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা জানা যায়?
উত্তর: ‘আনন্দমঠ’
১১৯) পাগলাপন্থীদের বিদ্রোহের সময়কাল কতো?
উত্তর: 1825 থেকে 1827 খ্রিস্টাব্দ পর্যন্ত।
১২০) পাগলাপন্থীরা মূলত কোন উপজাতির মানুষ?
উত্তর: গারো
১২১) পাগলাপন্থীরা কোথায় বসবাস করতো?
উত্তর: ময়মনসিংহ জেলার শেরপুর পরগনায়
১২২) ভারতে সর্বপ্রথম কে নীল শিল্প প্রতিষ্ঠা করেন?
উত্তর: কার্ল ব্ল্যাম।
১২৩) নিজ-আবাদী বা এলাকা-চাষ বলতে কী বোঝ?
উত্তর: নীলকর সাহেবরা নিজের জমিদারি বা জমিতে যে নীলচাষ করাতো তাকে বলা হয় ‘নিজ-আবাদী’ বা ‘এলাকা-চাষ’।
১২৪) ‘বে-এলাকা চাষ’ কী?
উত্তর: নীলকর সাহেবরা চাষিকে দাদন বা অগ্রিম দিয়ে চাষির জমিতে যে নীল চাষ করতো তাকে বলা হয় ‘বে-এলাকা চাষ’।
১২৫) লারমুর সাহেব কে ছিলেন?
উত্তর: নীলকরদের নেতা।
১২৬) ‘বাংলার নানাসাহেব’ কাকে বলা হয়?
উত্তর: রামরতন রায়-কে।
১২৭) ‘The Blue Mutiny’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: মার্কিন ঐতিহাসিক ব্লেয়ার ক্লিং।
১২৮) ‘অষ্টম আইন’ কবে পাস হয়?
উত্তর: 1868 খ্রিস্টাব্দে।
১২৯) কোন আইন দ্বারা ‘নীলচুক্তি আইন’ রদ করা হয়?
উত্তর: অষ্টম আইন দ্বারা।
১৩০) পাবনা বিদ্রোহ কবে হয়?
উত্তর: 1870 খ্রিস্টাব্দে।
পরবর্তী বড় প্রশ্ন উত্তর: প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর (২/৪/৮ মার্কস)
আগের অন্যান্য অধ্যায়ের প্রশ্ন উত্তর:
প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ প্রশ্ন উত্তর (MCQ & SAQ)
ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) ২/৪ নম্বর প্রশ্ন উত্তর
MCQ ও সংক্ষিপ্ত প্রশ্ন ইতিহাস ‘সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা’
সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা বড়ো প্রশ্ন উত্তর (২/৪/৮ মার্কস)
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) | |
| Class 10 মাধ্যমিকের আরো অন্যান্য বিষয়ের নোটস → | Click Here » |
‘প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ MCQ প্রশ্ন উত্তর | দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন
আজকের পোস্টে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) থেকে সর্বমোট 130 প্রশ্ন উত্তর আলোচনা করা হল, যেগুলি পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রয়োজনে প্রশ্ন গুলি খাতায় টুকে নিবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


