দশম শ্রেণী ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ‘সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা’ (History Chapter 2) এর মধ্যে উনিশ শতকের বাংলার সমাজ, শিক্ষা সংস্কার এবং বিভিন্ন পত্র-পত্রিকার ভূমিকা নিয়ে এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আজকের এই পোস্টে তোমাদের সুবিধার্থে এই অধ্যায়ের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হল।
দশম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ‘সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা’ প্রশ্ন উত্তর ( প্রশ্নমান – ১)
১) মধ্যবিত্ত কথাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর: বঙ্গদূত পত্রিকায়
২) বামাবোধিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮৬৩ খ্রিঃ ; উমেশচন্দ্র দত্ত
৩) বামাবোধিনী কবে, কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
উত্তর: ১৮৬৩ খ্রিঃ ; উমেশচন্দ্র দত্তের
৪) কোন পত্রিকায় বাল্যবিবাহ ও অসম বা বার্ধক্য বিবাহের বিরোধিতা করা হয় ?
উত্তর: বামাবোধিনী পত্রিকায়
৫) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর: গিরিশচন্দ্র ঘোষ
৬) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কবে সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় পরিণত হয় ?
উত্তর: ১৮৯২ খ্রিস্টাব্দে
৭) সাঁওতাল বিদ্রোহ-কে সমর্থন করেছিল কোন পত্রিকা ?
উত্তর: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা
৮) বিধবা বিবাহ সমর্থনে জনমত গঠন করে কোন পত্রিকা ?
উত্তর: হিন্দু প্যাট্রিয় পত্রিকা
৯) নীল কমিশন কবে গড়ে ওঠে ?
উত্তর: ১৮৬০ খ্রিস্টাব্দে
১০) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কবে, কোথা থেকে, কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
উত্তর: ১৮৬৬ খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদারের সম্পাদনায় অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালি থেকে প্রকাশিত হয়
১১) বিদ্যোৎসাহিনী সভা কে, কবে প্রতিষ্ঠা করে ?
উত্তর: ১৮৫৫ খ্রিস্টাব্দে, কালীপ্রসন্ন সিংহ
১২) ‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম ?
উত্তর: কালীপ্রসন্ন সিংহ
১৩) কোন গ্রন্থে কলকাতার বাবু সম্প্রদায়ের নিন্দা করা হয় ?
উত্তর: কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থে
১৪) নীলদর্পণ নাটক কে রচনা করেন ?
উত্তর: ১৮৬০ খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র (ঢাকা থেকে নাটকটি প্রথম প্রকাশিত হয়)
১৫) নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কার নামে প্রকাশিত হয় এবং এর জন্য ব্যক্তিটির কি শাস্তি হয় ?
উত্তর: রেভারেন্ড জেমস লং ; এর জন্য তার একমাস কারাদন্ড হয় ও ১০০০ টাকা জরিমানা হয়
১৬) ‘ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালার’ মঞ্চস্থ প্রথম নাটক কোনটি ?
উত্তর: নীলদর্পণ
১৭) নীলদর্পণ নাটকটিকে বঙ্কিমচন্দ্র কিসের সঙ্গে তুলনা করেছেন ?
উত্তর: হ্যারিয়েট বিচার স্টো-এর ‘আঙ্কেল টম্স্ কেবিন’-এর সঙ্গে তুলনা করেছেন
১৮) কে, কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৭৮১ খ্রিঃ ; ওয়ারেন হেস্টিংস
১৯) কে, কবে, কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৭৮৪ খ্রিঃ ; কলকাতায় ; উইলিয়াম জোন্স
২০) বারাণসি সংস্কৃত কলেজ কবে, কার উদ্যোগে প্রতিষ্ঠা হয় ?
উত্তর: ১৭৯২ খ্রিঃ ; জোনাথন ডানকান -এর
২১) ফোর্ট উইলিয়াম কলেজ কবে, কার উদ্যোগে গড়ে ওঠে ?
উত্তর: ১৮০০ খ্রিঃ ; লর্ড ওয়েলেসলি -র
২২) চ্যাটার অ্যাক্ট বা সনদ আইন কবে পাস হয়? এবং এই আইনে কি বলা হয়?
উত্তর: ১৮১৩ খ্রীঃ ; এই আইনের বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিবছর ১ লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে
২৩) জনশিক্ষা কমিটি বা কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন কবে গঠিত হয় ?
উত্তর: ১৮২৩ খ্রিস্টাব্দে
২৪) মেকলে কে ছিলেন?
উত্তর: লর্ড বেন্টিঙ্কের আইন সচিব এবং ‘জনশিক্ষা কমিটি’র সভাপতি নির্বাচিত হন
২৫) প্রাচ্যবাদের দুজন সমর্থকের নাম লেখ।
উত্তর: এইচ. টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন
২৬) পাশ্চাত্যবাদের সমর্থকের নাম লেখ।
উত্তর: ব্যারিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ, সন্ডার্স, কলভিন
২৭) মেকলে মিনিট্স্ বা মেকলে প্রস্তাব কবে পেশ হয় ?
উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে
২৮) ‘চুঁইয়ে পড়া নীতি’ বা ‘ক্রমনিম্ন পরিস্রুত নীতি’ কার ?
উত্তর: মেকলের
২৯) প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে কীসের মাধ্যমে ?
উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দের অকল্যান্ড মিনিটের মাধ্যমে
৩০) শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে
৩১) জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয় ? এর বর্তমান নাম কি ?
উত্তর: ১৮৩০ খ্রীঃ ; স্কটিশচার্চ কলেজ
৩২) কে, কবে ভগবতী বিদ্যালয় তৈরি করেন ?
উত্তর: ১৮৯০ খ্রীঃ ; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩৩) কে, কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন ? এর বর্তমান নাম কি ?
উত্তর: ১৮১৮ খ্রীঃ-এ ; ডেভিড হেয়ার | বর্তমান নাম হেয়ার স্কুল
৩৪) ক্যালকাটা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮১৮ খ্রিস্টাব্দে
৩৫) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে
৩৬) স্ত্রীশিক্ষা বিষয়ক গ্রন্থ কে লেখেন ?
উত্তর: গৌরমোহন আঢ্য
৩৭) রামমোহন ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য কবে, কাকে চিঠি লিখেন ?
উত্তর: ১৮২৩ খ্রীঃ ; লর্ড আমহার্স্টকে
৩৮) বেদান্ত কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮২৬ খ্রিঃ ; রামমোহন রায়।
৩৯) কে, কবে স্ত্রীশিক্ষা বিধায়ক’ নামে একটি পুস্তিকা প্রকাশ করেন ?
উত্তর: ১৮২২ খ্রীঃ ; রাধাকান্ত দেব
৪০) ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি ?
উত্তর: বেথুন কলেজ
৪১) কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে হন ?
উত্তর: মন্টফোর্ড ব্রামলি।
৪২) কলকাতা মেডিকেল কলেজের বাড়ি করার জন্য কে জমি দান করেন ?
উত্তর: মতিলাল শীল
৪৩) কলকাতা মেডিকেল কলেজের নির্মাণ কার্য কবে শেষ হয় ? কবে কলেজের ক্লাস শুরু হয় ?
উত্তর: ১৮৫২ খ্রীঃ ; ১৮৬৫ খ্রীঃ
৪৪) কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে কবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৫৭ খ্রীঃ (উডের ডেসপ্যাচ অনুসারে)
৪৫) ক্যালকাটা ফিমেল স্কুল কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮২৮ খ্রিস্টাব্দে ; মিস কুক
৪৬) ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? এটি কে প্রতিষ্ঠা করেন ? এর সম্পাদক কে ছিলেন?
উত্তর: হিন্দু বালিকা বিদ্যালয় | ১৮৪৯ খ্রীঃ ; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্কওয়াটার বিটন প্রতিষ্ঠা করেন | সম্পাদক হন বিদ্যাসাগর
৪৭) হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমানে কি নামে পরিচিত ?
উত্তর: বেথুন স্কুল
৪৮) মেয়েদের মধ্যে কে প্রথম B.A. বা স্নাতক ডিগ্রী করেন ?
উত্তর: কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু
৪৯) লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ?
উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে
৫০) প্রথম কোন ভারতীয় মহিলা ডাক্তারি পাস করেন ?
উত্তর: কাদম্বিনী গঙ্গোপাধ্যায়
৫১) প্রথম বাংলা নারী ঔপন্যাসিক কে ?
উত্তর: স্বর্ণকুমারী ঘোষাল
ক্লাস 10 ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর MCQ
৫২) কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম ছাত্র কে ?
উত্তর: রহিম খান
৫৩) কোন বাঙালি ছাত্র প্রথম শবব্যবচ্ছেদ করেন ?
উত্তর: মধুসূদন গুপ্ত
৫৪) কে, কবে মেট্রোপলিটন ইন্সটিটিউশন তৈরি করেন ? এর বর্তমান নাম কি?
উত্তর: ১৮৭২ খ্রিঃ, বিদ্যাসাগর ; এর বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ
৫৫) ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন অনুসারে কার শাসনকালে কোন কোন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় ?
উত্তর: লর্ড ক্যানিং-এর শাসনকালে কলকাতা বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়
৫৬) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে গড়ে ওঠে ?
উত্তর: ১৮৫৭ খ্রিঃ ২৪ জানুয়ারি
৫৭) কার ঘোষণায় বলা হয় সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষার জ্ঞান আবশ্যক ?
উত্তর: লর্ড হার্ডিঞ্জ
৫৮) দক্ষিণ এশিয়ার প্রথম পাশ্চাত্য ধাঁচের বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়
৫৯) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্য কে ছিলেন ?
উত্তর: আচার্য – লর্ড ক্যানিং ; উপাচার্য – স্যার জেমস্ উইলিয়াম কোলভিল্
৬০) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ?
উত্তর: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
৬১) শিশুশিক্ষা গ্রন্থটি কার লেখা ?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার
৬২) এদেশের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি ?
উত্তর: বেথুন স্কুল
৬৩) কলকাতা বিশ্ববিদ্যালয় এর প্রথম স্নাতক কে ?
উত্তর: যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬৪) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ?
উত্তর: চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলী
৬৫) এশিয়ার প্রথম ডি. লিট কে ?
উত্তর: বেণীমাধব বড়ুয়া
৬৬) ভারত পথিক, আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?
উত্তর: রামমোহর রায়কে
৬৭) কে, কবে আত্মীয় সভা স্থাপন করে ?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে ; রাজা রামমোহন রায়
৬৮) ব্রাহ্মসভা কে, কবে গড়ে তোলেন ?
উত্তর: ১৮২৮ খ্রিঃ ; রামমোহন রায়। (১৮৩০ খ্রিঃ নতুন নাম ব্রহ্মসমাজ)
৬৯) কে, কবে, কোন আইন দ্বারা সতিদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ; ১৮২৯ খ্রিস্টাব্দে ; ১৭ নম্বর রেসুলেশন আইন দ্বারা
৭০) তত্ত্ববোধনী সভা কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮৪৯ খ্রিস্টাব্দে ; দেবেন্দ্রনাথ ঠাকুর
৭১) নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হত ?
উত্তর: ডিরোজিও-র অনুগামীদের
৭২) নব্যবঙ্গ গোষ্ঠীর প্রান পুরুষ কে ?
উত্তর: ডিরোজিও
৭৩) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কবে গঠন করা হয় ?
উত্তর: ১৮৮২ খ্রীঃ
৭৪) পার্থেনন পত্রিকা কবে থেকে প্রকাশিত হতে থাকে ?
উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দ থেকে
৭৬) ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন ?
উত্তর: হিন্দু কলেজের
৭৭) ডিরোজিও-কে কবে হিন্দু কলেজের শিক্ষক পদ থেকে অপসারিত করা হয় ?
উত্তর: ১৮৩১ খ্রিস্টাব্দে
৭৮) কে কবে বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেন এবং কোন আইন দ্বারা ?
উত্তর: লর্ড ক্যানিং; ১৮৫৬ খ্রীঃ ; ১৫ নং রেগুলেশন
৭৯) কলকাতায় প্রথম বিধবা বিবাহ কার সঙ্গে হয়েছিল ?
উত্তর: শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে কালীমতীর
৮০) বিদ্যাসাগরের পুত্র কোন বিধবাকে বিবাহ করেছিলেন ?
উত্তর: ভবসুন্দরীকে
৮১) দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় ?
উত্তর: বীরসালিঙ্গম পান্তুলুকে
৮২) কে, কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন ?
উত্তর: দেবেন্দ্রনাথ ; কেশবচন্দ্র সেনকে
৮৩) কে, কবে ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮৮৮ খ্রীঃ ; কেশবচন্দ্র সেন
৮৪) ভারতবর্ষীয় ব্রহ্মসমাজ কে, কবে গড়ে তুলেন ?
উত্তর: ১৮৬৬ খ্রীঃ ; কেশবচন্দ্র ও তার অনুগামীরা
৮৫) তিন আইন কবে পাস হয় ?
উত্তর: ১৮৭২ খ্রিস্টাব্দে
৮৬) সাধারণ ব্রাহ্মসমাজ কবে গঠিত হয় ?
উত্তর: ১৮৭৮ খ্রিস্টাব্দে
৮৭) নববিধান ব্রাহ্মসমাজ কে কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮৮০ খ্রীঃ ; কেশব চন্দ্র সেন
৮৮) বিজয়কৃষ্ণ গোস্বামী কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর: নদীয়া জেলার দহকুল গ্রামে
৮৯) ভারতের প্রথম ছাত্র আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল ?
উত্তর: বিজয়কৃষ্ণ গোস্বামী
৯০) সর্বধর্ম সম্মেলনের আদর্শকে প্রচার করেন ?
উত্তর: রামকৃষ্ণ
৯১) নব্য বেদান্তবাদের প্রচার কে করেন ?
উত্তর: স্বামী বিবেকানন্দ
৯২) বিশ্বধর্ম সম্মেলন কবে কোথায় হয় ?
উত্তর: ১৮৯৩ খ্রিস্টাব্দে ; শিকাগো শহরে
৯৩) কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮৯৭ খ্রিস্টাব্দ স্বামী বিবেকানন্দ
দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় MCQ | Class 10 History Chapter 2 Question Answer In Bengali
৯৪) ইটালির কোথায় নবজাগরণ শুরু হয়েছিল ?
উত্তর: ফ্লোরেন্স শহরে
৯৫) বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল ?
উত্তর: কলকাতা
৯৬) কে, কবে প্রথম কংগ্রেসের অধিবেশনে যোগদান করেন ?
উত্তর: ১৮৯০ খ্রীঃ ; কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও স্বর্ণকুমারী ঘোষাল
৯৭) কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮১৭ খ্রী.
৯৮) হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সি কলেজে পরিণত হয় ?
উত্তর: ১৮৫৫ খ্রী.
৯৯) হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় ?
উত্তর: ২০১০ খ্রিস্টাব্দে
১০০) কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৩৫ খ্রীঃ
১০১) কবে ‘কাউন্সিল অব এডুকেশন’ গঠিত হয় ?
উত্তর: ১৮৪২ খ্রীঃ
১০২) কে, কবে ঘোষণা করেন যে, সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে?
উত্তর: বড়োলাট লর্ড হার্ডিঞ্জ ; ১৮৪৪ খ্রিস্টাব্দে
১০৩) ‘উডের ডেসপ্যাচ’ কবে প্রকাশিত হয় ?
উত্তর: ১৮৫৪ খ্রীঃ
১০৪) চার্লস উড কে ছিলেন ?
উত্তর: বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি
১০৫) কাকে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ‘ম্যাগনা কার্টা’ বা ‘মহাসনদ’ বলা হয় ?
উত্তর: উডের ডেসপ্যাচকে
১০৬) ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে কোথায়?
উত্তর: উত্তরাখন্ডের রূড়কীতে
১০৭) বিদ্যাসাগর কোন পত্রিকায় “বাল্য বিবাহের দোষ” শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করেন?
উত্তর: সর্ব শুভকরী
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | ইতিহাস ক্লাস 10 অধ্যায় 2 প্রশ্ন উত্তর
১০৮) ‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ পুস্তিকাটির রচয়িতা কে?
উত্তর: গৌরমোহন বিদ্যালঙ্কার
১০৯) রামনারায়ণ তর্করত্ন-এর পরিচয় কী?
উত্তর: ‘কুলীন কুলসর্বস্ব’ নাটকের রচয়িতা।
১১০) জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1872 খ্রিস্টাব্দে।
১১১) ‘অবলাবান্ধব’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়।
১১২) কর্মজীবনে দীনবন্ধু মিত্র কী করতেন?
উত্তর: ভারতীয় ডাকবিভাগের সুপারিনটেনডেন্ট-এর কাজ করতেন।
১১৩) দীনবন্ধু মিত্র কোন ছদ্মনামে ‘নীলদর্পণ’ নাটকটি প্রকাশ করেন?
উত্তর: ‘কেনচিৎ পথিকেন’ ছদ্মনামে।
১১৪) ‘নক্সা’ কথাটির দ্বারা কী বোঝানো হয়?
উত্তর: একটি হাস্যরসপূর্ণ রম্যরচনা।
১১৫) ‘ব্রাহ্মবন্ধু’ কেন প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: নারীশিক্ষার প্রসারের উদ্দেশ্যে
১১৬) কবে ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ পুস্তিকাটি প্রণীত হয়?
উত্তর: 1822 খ্রিস্টাব্দে।
১১৭) 1829 খ্রিস্টাব্দের গুরুত্ব কী?
উত্তর: 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়েছিল।
১১৮) সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয় কোন গভর্নর জেনারেলের শাসনকালে?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর।
১১৯) 1800 খ্রিস্টাব্দটি কেন স্মরণীয়?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে।
১২০) কবে বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: 1849 খ্রিস্টাব্দে।
১২১) জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন-এর প্রধান কীর্তি কী ছিল?
উত্তর: ‘নেটিভ ফিমেল স্কুল’ প্রতিষ্ঠা।
১২২) সাধারণ মানুষের সেবাকে কে ব্রহ্মের সেবা বলে মনে করেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ
১২৩) ‘ধর্মতলা অ্যাকাডেমি’র প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ডেভিড ড্রামণ্ড
১২৪) বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রামমোহন রায়।
১২৫) বেদান্ত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1826 খ্রিস্টাব্দে
১২৬) আলেকজান্ডার ডাফ কোন দেশের মিশনারি ছিলেন?
উত্তর: স্কটল্যান্ডের
১২৭) মধুসূদন গুপ্ত কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: 1800 খ্রিস্টাব্দে।
১২৮) জেনারেল অ্যাসেম্বলিজ ইস্টিটিউশন কে গড়ে তোলেন?
উত্তর: আলেকজান্ডার ডাফ
১২৯) রাধাকান্ত দেব-এর বংশ পরিচয় কী?
উত্তর: শোভাবাজার রাজবংশের প্রতিষ্ঠাতা নবকৃন্ন দেব বাহাদুর-এর প্রপৌত্র ছিলেন রাধাকান্ত দেব।
১৩০) বাংলায় প্রথম বিধবাবিবাহ অনুষ্ঠিত হয় কোন্ তারিখটিতে?
উত্তর: 1856 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর
১৩১) বিধবাবিবাহ আইন পাশ করেন কে?
উত্তর: লর্ড ডালহৌসি।
১৩২) বিধবাবিবাহের বিপক্ষে ছিলেন এমন একজন ব্যক্তির নাম করো।
উত্তর: রাধাকান্ত দেব।
১৩৩) তুহাফৎ-উল্-মুয়াহিদ্দিন’ কার লেখা?
উত্তর: রামমোহন রায়ের
১৩৪) রামমোহনের মৃত্যু কবে হয়?
উত্তর: 1833 খ্রিস্টাব্দে।
আজকের পোস্টে দশম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ‘সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা’ থেকে সর্বমোট ১৩৪ টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করা হল, যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সহায়তা করবে, দরকার হলে প্রশ্ন গুলি তোমরা খাতায় টুকে নিতে পারো।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) | |
| Class 10 মাধ্যমিকের আরো অন্যান্য বিষয়ের নোটস → | Click Here » |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর MCQ | দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় MCQ | মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


