পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট ও সামনেটিভ পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্র-ছাত্রীদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন প্রকাশ করা হলো। নতুন সিলেবাস ও সাম্প্রতিক প্রশ্নপত্রের ধরণ বিশ্লেষণ করে অধ্যায় ৩: বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং অধ্যায় ৪: অভিব্যক্তি ও অভিযোজন থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নির্বাচন করা হয়েছে। শেষ মুহূর্তের রিভিশনের জন্য এই সাজেশন অত্যন্ত কার্যকর হবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে।
WB Class 10 Life Science Suggestion 2nd Unit : মাধ্যমিক জীবন বিজ্ঞান সেকেন্ড ইউনিট টেস্ট
অধ্যায় ৩: বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
(Marks – 2) – দু নম্বরের প্রশ্ন
1. বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও।
অথবা, মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা থাকে না কেন তা ক্রসের সাহায্যে স্পষ্ট করো।
2. ‘ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে’- মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণির সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
অথবা, মটর গাছের দ্বিসংকর জননে YYRR ও YyRr জিনোটাইপযুক্ত উদ্ভিদের ফিনোটাইপগত সামঞ্জস্য একটি সারণি বা চেকারবোর্ডের মাধ্যমে দেখাও।
3. সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে, সে বিষয়ে তোমার মতামত জানাও।
অথবা, থ্যালাসেমিয়ার মতো বংশগত রোগের প্রাদুর্ভাব কমাতে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং-এর প্রয়োজনীয়তা আলোচনা করো।
4. বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো।
অথবা, মেন্ডেলের ‘স্বাধীন সঞ্চারণ সূত্র’-টি লেখো।
5. “অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়” – বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
অথবা, মেন্ডেলীয় বংশগতির নিয়মের ব্যতিক্রম ঘটে এমন একটি উদাহরণের সাহায্যে দেখাও যেখানে F₂ জনুর জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1 হয়।
6. বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্যলাভের দুটি কারণ লেখো।
অথবা, কেন মেন্ডেল তাঁর সংকরায়ণ পরীক্ষায় সফল হয়েছিলেন? যেকোনো দুটি অনুকূল শর্ত উল্লেখ করো।
7. “কোনো কোনো ফিনোটাইপের একাধিক জিনোটাইপ এবং অপর কোনো কোনো ফিনোটাইপের একটিই জিনোটাইপ থাকতে পারে” — মটরগাছের ক্ষেত্রে দ্বিসংকরজননের পরীক্ষা লব্ধ ফলাফল থেকে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
অথবা, মটর গাছের দ্বিসংকর জননে ‘হলুদ ও গোল’ ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকলেও ‘সবুজ ও কুঞ্চিত’ ফিনোটাইপের একটিই জিনোটাইপ হয় কেন তা ব্যাখ্যা করো।
8. বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং-এর গুরুত্ব কী?
অথবা, কোনো দম্পতির পরিবারে থ্যালাসেমিয়ার ইতিহাস থাকলে সন্তান গ্রহণের পূর্বে জেনেটিক কাউন্সেলরের শরণাপন্ন হওয়া উচিত কেন?
9. বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরিক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ নির্বাচনের দুটি কারণ লেখো।
অথবা, সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেল কেন অন্য কোনো উদ্ভিদের পরিবর্তে মটরগাছকে বেছে নিয়েছিলেন তার দুটি কারণ দর্শাও।
10. বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো।
অথবা, একজন বর্ণান্ধ পুরুষ ও একজন স্বাভাবিক (বাহক নন) মহিলার বিবাহ হলে তাঁদের সন্তানদের মধ্যে এই রোগটি সঞ্চারিত হওয়ার সম্ভাবনা চেকারবোর্ডের সাহায্যে নির্ণয় করো।
11. বংশগতি সম্পর্কিত নীচের শব্দদুটি ব্যাখ্যা করো — অ্যালিল, লোকাস।
অথবা, সমসংস্থ ক্রোমোজোমের সাপেক্ষে ‘লোকাস’ ও ‘অ্যালিল’-এর সংজ্ঞা দাও।
12. কিছু কিছু সঙ্কর জননের ক্ষেত্রে F₂ জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কীভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি নির্দেশ করে তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
অথবা, মেন্ডেলের ‘পৃথকীভবন সূত্র’-এর ব্যতিক্রমী ঘটনাটি উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
13. মটর ফুল উভলিঙ্গ ও স্বপরাগযোগী হওয়ায় মেন্ডেল কী কী সুবিধা পেয়েছিলেন?
অথবা, মটর গাছের ফুলগুলির প্রাকৃতিক স্বপরাগযোগের বৈশিষ্ট্য কীভাবে মেন্ডেলকে তাঁর পরীক্ষায় সাহায্য করেছিল?
14. F₂ জনুতে যে সকল জিনোটাইপের জিনোটাইপিক অনুপাত দুই (2) সেগুলি সারণির সাহায্যে দেখাও (বিশুদ্ধ গোল-হলুদ ও বিশুদ্ধ কুঞ্চিত সবুজ মটরগাছের ইতর পরাগযোগের প্রেক্ষিতে)।
অথবা, মেন্ডেলের দ্বিসংকর জননের F₂ জনুর চেকারবোর্ড থেকে YyRR এবং YYRr জিনোটাইপযুক্ত উদ্ভিদের সংখ্যাগত অনুপাতটি সারণিবদ্ধ করো।
15. বংশগতি সম্পর্কিত নীচের শব্দ দুটি ব্যাখ্যা করো: জিনোটাইপ, সংকরায়ণ।
অথবা, কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য (ফিনোটাইপ) কীভাবে তার জিনগত গঠন (জিনোটাইপ) দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কৃত্রিম উপায়ে এই বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটানোর পদ্ধতিকে কী বলে?
16. যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাঁদের দুটি পুত্র সন্তান হয় তাহলে ওই পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভাবনা কত একটি ক্রসের মাধ্যমে দেখাও।
অথবা, একজন হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাঁদের পুত্র সন্তানদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি তা ক্রসের সাহায্যে দেখাও।
17. বংশগতি সম্পর্কিত নীচের শব্দ দুটি ব্যাখ্যা করো— লোকাস, অ্যালিল।
অথবা, ক্রোমোজোমের ওপর জিনের নির্দিষ্ট অবস্থান এবং সেই জিনের বিকল্প রূপ দুটিকে কী কী পরিভাষায় ডাকা হয় তা লেখো।
18. মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা একটি ক্রসের মাধ্যমে মূল্যায়ন করো।
অথবা, কন্যা সন্তান জন্মানোর জন্য পিতাই দায়ী— এই বৈজ্ঞানিক সত্যতাটি ক্রসের সাহায্যে প্রতিষ্ঠা করো।
19. যদি একজন বর্ণান্ধতার বাহক মহিলা কোনো স্বাভাবিক বর্ণদৃষ্টি সম্পন্ন পুরুষকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয় তাহলে ওই পুত্র ও কন্যার প্রত্যেকের মধ্যে বর্ণান্ধতা প্রকাশিত হবার সম্ভাবনা কত, একটি ক্রসের মাধ্যমে দেখাও।
(Marks – 5) – পাঁচ নম্বরের প্রশ্ন
1. মেন্ডেল দ্বারা নির্বাচিত মটরগাছের তিনজোড়া প্রকট-প্রচ্ছন্ন গুণ সারণির সাহায্যে লেখো। এক-সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। (3+2=5)
অথবা, মটর গাছের কান্ড, ফুল ও ফলের যে কোনো তিন জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের প্রকট ও প্রচ্ছন্ন রূপগুলি সারণিবদ্ধ করো। মেন্ডেলের একসংকর জনন থেকে প্রাপ্ত ‘পৃথকীভবন সূত্র’-টি লেখো। (3+2=5)
2. একজন বর্ণান্ধ মহিলা, একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাঁদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে F₂ জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। (3+2=5)
3. মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত তিনজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণির সাহায্যে দেখাও। মানুষের ক্ষেত্রে লিঙ্গ-নির্ধারণ পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। (3+2=5)
অথবা, মটর বীজের আকার ও বর্ণ সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি উল্লেখ করো। মানুষের শুক্রাণু কীভাবে সন্তানের লিঙ্গ নির্ধারণে নির্ধারক হিসেবে কাজ করে তা একটি চেকারবোর্ডের মাধ্যমে বুঝিয়ে দাও। (3+2=5)
4. নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে: (ক) বাবা বা মায়ের এর একজন থ্যালাসেমিক ও অন্যজন থ্যালাসেমিয়ার জিন বাহক, (খ) বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক। থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কী কী? (2+3=5)
অথবা, কোন কোন জিনগত কম্বিনেশনে সন্তান আলফা বা বিটা থ্যালাসেমিয়া মেজর নিয়ে জন্মাতে পারে তা ক্রসের সাহায্যে ব্যাখ্যা করো। ঘন ঘন রক্ত পরিবর্তনের ফলে থ্যালাসেমিয়া রোগীর দেহে কী কী জটিলতা দেখা দেয়? (2+3=5)
5. বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংগে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরায়ণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপ অনুপাত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। “সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই মুখ্য”—একটি চেকারবোর্ডের সাহায্যে বক্তব্যটির সত্যতা যাচাই করো। (3+2=5)
অথবা, BBRR × bbrr গিনিপিগের সংকরায়ণে F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি চেকারবোর্ডের সাহায্যে প্রতিষ্ঠা করো। মানব সন্ততিদের লিঙ্গ নির্ধারণে X ও Y ক্রোমোজোমের ভূমিকা চেকারবোর্ডের মাধ্যমে দেখাও। (3+2=5)
6. মেন্ডেলের সাফল্যের তিনটি কারণ লেখো। উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। (3+2=5) (2023)
অথবা, মেন্ডেল তাঁর পরীক্ষায় কেন সফল হয়েছিলেন তার তিনটি কারণ উল্লেখ করো। মটর গাছের লম্বা বৈশিষ্ট্যের সাপেক্ষে কীভাবে ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপকে নির্দেশ করে তা বুঝিয়ে লেখো। (3+2=5)
7. বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটরগাছের সংগে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটরগাছের সংকরায়ণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো। (3+2=5)
অথবা, দ্বি-সংকর জননের পরীক্ষার সাহায্যে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি প্রতিষ্ঠা করো এবং F₂ জনুর ফিনোটাইপিক অনুপাতটি চেকারবোর্ডের মাধ্যমে উপস্থাপন করো। (3+2=5)
8. সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কীভাবে নির্মূল করা যায় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কী কী? (3+2=5)
অথবা, পুত্র বা কন্যা সন্তান জন্মানোর পেছনে মাতার কোনো অপরাধ বা ভূমিকা নেই— বিজ্ঞানসম্মত ক্রসের সাহায্যে এটি প্রমাণ করো। লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়া এবং অ্যানিমিয়া সৃষ্টি হওয়া কোন্ জিনগত রোগের প্রধান লক্ষণ এবং এর অপর একটি উপসর্গ লেখো। (3+2=5)
9. মটরগাছের বীজ সংক্রান্ত দুটি ও ফুল সংক্রান্ত একটি বৈশিষ্ট্যের প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো উল্লেখ করো। অনেক সময় দেখা যায়, বাবা ও মা উভয়েই আপাতদৃষ্টিতে স্বাভাবিক কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে ঘটে তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। (3+2=5)
অথবা, মটর গাছের গোল-কুঞ্চিত বীজ এবং বেগুনি-সাদা ফুলের সাপেক্ষে প্রকট-প্রচ্ছন্নতার তালিকা তৈরি করো। একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধতার বাহক মহিলা কীভাবে একজন স্বাভাবিক পুরুষের মাধ্যমে একটি বর্ণান্ধ পুত্র সন্তানের জন্ম দিতে পারেন তা ক্রসের মাধ্যমে বিশ্লেষণ করো। (3+2=5)
10. সমাজ থেকে বংশগত রোগ দূর করতে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা কী? বিশুদ্ধ কালো-অমসৃণ লোমযুক্ত গিনিপিগের (BBRR) সংগে বিভিন্ন সাদা-মসৃণ লোমযুক্ত (bbrr) গিনিপিগের সংকরায়ণের ফলে F₂ জনুতে কালো-মসৃণ লোমযুক্ত ফিনোটাইপযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়। এদের সম্ভাব্য জিনোটাইপ ও জিনোটাইপিক অনুপাত সারণির সাহায্যে দেখাও। (2+3=5)
অথবা, থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার মতো মারণ রোগের বিস্তার রোধে প্রাক-বিবাহ বংশগত পরামর্শের ভূমিকা কী? গিনিপিগের দ্বিসংকর জননে F₂ জনুর চেকারবোর্ড থেকে BBrr এবং Bbrr জিনোটাইপযুক্ত অপত্যদের অনুপাত সারণিবদ্ধ করো। (2+3=5)
আরো প্রশ্ন উত্তর: Class 10 জীবন বিজ্ঞান ‘বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ’
অধ্যায় ৪: অভিব্যক্তি ও অভিযোজন
(Marks – 2) – দুই নম্বরের প্রশ্ন
1. প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে, এমন একটি পুকুরে বেশ কিছু তিলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তিলাপিয়াদের যে যে ধরনের জীবনসংগ্রাম করতে হবে তা ভেবে লেখো।
অথবা, কোনো সীমিত বাস্তুতন্ত্রে নতুন কোনো শক্তিশালী প্রজাতির আগমন ঘটলে আদি বাসিন্দাদের কী ধরনের আন্তঃপ্রজাতি ও অন্তঃপ্রজাতি জীবনসংগ্রামের সম্মুখীন হতে হয় তা একটি উদাহরণের সাহায্যে লেখো।
2. বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুখলি যে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো।
অথবা, পায়রার বায়ুথলি কীভাবে তার দেহকে হালকা করতে এবং উড্ডয়নকালে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে?
3. গঠন ও কাজ এবং বিবর্তনের ধরন নির্দেশক— উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অংগের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ প্রতিষ্ঠা করো।
অথবা, পতঙ্গের ডানা ও পাখির ডানা গঠনগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে এক— এটি কোন্ ধরণের বিবর্তনকে নির্দেশ করে এবং কেন?
4. ডারউইনের তত্ত্ব অনুযায়ী, জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের বংশবৃদ্ধির প্রবণতা পরিবেশের ওপর কী প্রভাব ফেলে তা মটরগাছ বা অন্য কোনো জীবের উদাহরণ দিয়ে লেখো।
5. কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান-প্রদান করে?
অথবা, মৌমাছির রাউন্ড ড্যান্স (বৃত্তাকার নৃত্য) ও ওয়াগল ড্যান্স কীভাবে খাদ্যের দূরত্বের বার্তা বহন করে তা বুঝিয়ে দাও।
6. প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝ?
অথবা, ডারউইনের মতে, প্রকৃতি কীভাবে জীবনসংগ্রামে লিপ্ত যোগ্যতম জীবদের উদ্বর্তন ঘটায় তা সংক্ষেপে লেখো।
7. কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কী কী সংগ্রাম দেখা যেতে পারে?
অথবা, একটি সীমিত খাদ্যের উৎসের জন্য একই প্রজাতির বিভিন্ন নেকড়েদের মধ্যে এবং নেকড়ে ও হায়নাদের মধ্যে যে জীবনসংগ্রাম ঘটে, সেগুলিকে ডারউইনের পরিভাষায় কী বলা হয়?
8. একটি রুইমাছ কীভাবে জলের ওপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়?
অথবা, রুইমাছের পটকা এবং তার অগ্র ও পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত যথাক্রমে রেড গ্রন্থি ও রেটিয়া মিরাবিলিয়া-র অভিযোজনগত গুরুত্ব লেখো।
9. জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে-র পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো।
অথবা, মিলার-উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণটির উপাদান অনুপাত কী ছিল এবং ওই পরীক্ষার শেষে কোন্ কোন্ অ্যামাইনো অ্যাসিড পাওয়া গিয়েছিল?
10. একটি উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো দুই প্রকার সম্ভাব্য জীবন-সংগ্রামের উদাহরণ দাও।
অথবা, একই গাছের কোটরে বাসা বাঁধার জন্য কাঠঠোকরা ও কাঠবিড়ালির মধ্যে যে সংগ্রাম হয় তা ডারউইনের মতবাদ অনুযায়ী কোন্ প্রকার সংগ্রাম এবং কেন?
11. উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে RBC এর আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করো।
অথবা, উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন (পরিপক্ক অবস্থায়) হওয়ায় এটি কীভাবে তীব্র জলসংকটে এবং অতিরিক্ত জলপানের সময় উটকে সাহায্য করে?
12. ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কীভাবে আঙ্গুলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে ব্যাখ্যা করো। (2025)
অথবা, ইওহিপ্পাস থেকে ইকুয়াস-এ রূপান্তরের সময় ঘোড়ার পায়ের আঙুলের সংখ্যা হ্রাস ও মাঝের আঙুলের দৈর্ঘ্য ও পুরুত্ব বৃদ্ধির অভিযোজনগত কারণ কী ছিল?
13. লবণ সহনে সুন্দরী গাছের লবণগ্রন্থির ভূমিকা ব্যাখ্যা করো। (2026)
অথবা, হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদের অতিরিক্ত লবণ মোচনে পাতা ও ত্বকে অবস্থিত বিশেষ গ্রন্থির ভূমিকা লেখো।
14. ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্বের নিম্নলিখিত দুটি প্রতিপাদ্য বিষয় ব্যাখ্যা করো— অত্যধিক হারে বংশবৃদ্ধি, প্রাকৃতিক নির্বাচন।
অথবা, পরিবেশের সীমিত খাদ্য ও বাসস্থানের বিপরীতে জীবের সংখ্যাবৃদ্ধি এবং প্রকৃতির দ্বারা অনুকূল প্রকরণযুক্ত জীবের বেঁচে থাকাকে ডারউইনের তত্ত্বে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে?
15. মৌমাছি তার ওয়াগল নৃত্যের মাধ্যমে কীভাবে মৌচাক ও সূর্যের অবস্থানের সাপেক্ষে খাদ্যের উৎসের অবস্থান প্রকাশ করে?
অথবা, মৌচাক থেকে খাদ্যের উৎস ১০০ মিটারের বেশি দূরে হলে কর্মী মৌমাছিরা ইংরেজি ‘8’ অক্ষরের মতো যে বিশেষ অঙ্গভঙ্গি প্রদর্শন করে তার অভিযোজনগত গুরুত্ব কী?
(Marks – 5) – পাঁচ নম্বরের প্রশ্ন
1. প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও। (5)
অথবা, কেমোজেনির পর বায়োজেনির বিভিন্ন পর্যায়গুলি (যেমন- প্রোটোসেল বা কোয়াসারভেটের উৎপত্তি থেকে ইউক্যারিওটিক কোশ গঠন) ক্রমানুযায়ী ফ্লো-চার্টের মাধ্যমে উপস্থাপন করো। (5)
2. ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্বের নিম্নলিখিত তিনটি বিষয় আলোচনা করো: অত্যধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন। ‘জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন’— যে কোনো দুটি উদাহরণসহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। (3+2=5)
অথবা, ডারউইনবাদের প্রধান তিনটি স্তম্ভ সংক্ষেপে বুঝিয়ে দাও। ক্যাকটাসের সাকুলেন্ট কান্ড এবং উটের আচরণগত অভিযোজন কীভাবে এদের মরু পরিবেশে টিকিয়ে রাখে তা আলোচনা করো। (3+2=5)
3. জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইন-এর মতবাদ ব্যাখ্যা করো। ‘হট ডাইলিউট স্যুপ’ কী? (3+2=5)
অথবা, ল্যামার্কের ‘অঙ্গ অব্যবহারের সূত্র’-কে খণ্ডন করে ডারউইন কীভাবে জিরাফের দীর্ঘ গ্রীবার বিবর্তন ব্যাখ্যা করেছিলেন? ওপারিনের মতে আদিম উত্তপ্ত সমুদ্রের জল ও জৈব যৌগের মিশ্রণকে কী নাম দেওয়া হয়েছিল? (3+2=5)
4. একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলির ক্রমটি নির্মাণ করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও। (3+2=5)
অথবা, এককোষী জীব থেকে বহুকোষী উদ্ভিদের বিবর্তনের ধারাটি ফ্লো-চার্টের সাহায্যে দেখাও। শিম্পাঞ্জিরা কীভাবে ভেষজ পাতার ব্যবহার এবং উইঢিবি থেকে উইপোকা শিকার করে তা বর্ণনা করো। (3+2=5)
5. বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনারূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কী কী তথ্য জানা যায়? ডারউইনের তত্ব অনুসারে নিম্নলিখিত শব্দদুটি ব্যাখ্যা করো— যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন। (3+2=5)
অথবা, মাছ, উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের জটিলতা বৃদ্ধি কীভাবে প্রমাণ করে যে এদের সাধারণ পূর্বপুরুষ এক ছিল? ডারউইনবাদের প্রেক্ষিতে ‘সারভাইভাল অফ দি ফিটেস্ট’ ও ‘ন্যাচারাল সিলেকশন’ বলতে কী বোঝায়? (3+2=5)
6. সমসংস্থ ও সমবৃত্তীয় অংগের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পায়রার বায়ুখলির অভিযোজনগত তাৎপর্য কী কী? (3+2=5)
অথবা, অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তন কীভাবে যথাক্রমে সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি করে তা উদাহরণসহ বুঝিয়ে দাও। পায়রার উড্ডয়ন অভিযোজনে তার নিউম্যাটিক বোন ও বায়ুথলির ভূমিকা লেখো। (3+2=5)
7. ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্বে উল্লিখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তিনটি সিদ্ধান্ত সারণির সাহায্যে লেখো। শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা-সমাধান দক্ষতা ব্যাখ্যা করো। (3+2=5)
অথবা, ডারউইনের তত্ত্বের তিনটি মূল সিদ্ধান্ত (যেমন- জীবন সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন) সারণিবদ্ধ করো। শক্ত বাদামের খোলস ভাঙার জন্য শিম্পাঞ্জিদের হাতুড়ি-নেহাই ব্যবহারের আচরণগত অভিযোজনটি বর্ণনা করো। (3+2=5)
8. অভিব্যক্তির মুখ্য ঘটনাবলি একটি সারণির সাহায্যে দেখাও। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কী? (3+2=5)
অথবা, জলজ পরিবেশ থেকে স্থলজ পরিবেশে উদ্ভিদের বিবর্তনের ধারা (শ্যাওলা → ফার্ন → ব্যক্তবীজী → গুপ্তবীজী) সারণির মাধ্যমে দেখাও। ওড়ার সময় পায়রার অতিরিক্ত শক্তি ও ভারসাম্য রক্ষায় বায়ুকোষ্ঠগুলির অবদান আলোচনা করো। (3+2=5)
আরো প্রশ্ন উত্তর নোট: Class 10 জীবন বিজ্ঞান ‘অভিব্যক্তি এবং অভিযোজন’
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অনুশীলনের পাশাপাশি প্রতিটি বিষয়ের মূল ধারণা, সংজ্ঞা, পার্থক্য, চিত্র এবং পাঠ্যবইয়ের অনুশীলনী ভালোভাবে রিভিশন করো। নিয়মিত অনুশীলন ও সঠিক প্রস্তুতির মাধ্যমে মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টারের জীবন বিজ্ঞান সেকেন্ড ইউনিট টেস্ট ও সামনেটিভ পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


