SSC পরীক্ষা ক্যালেন্ডার: CGL, CHSL, GD সহ গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় ও আবেদন তারিখ দেখে নিন

Arpita Paul

Updated on:

SSC Exam Calender 2026-27 Form Fill Up Date Exam Date

স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৬-২০২৭ সালের বিভিন্ন নিয়োগমূলক পরীক্ষার নতুন সময়সূচি (Exam Calendar) প্রকাশ করেছে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে SSC-এর মাধ্যমে কেন্দ্র সরকারের চাকরি পেতে চান, তাদের জন্য এই ক্যালেন্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

— Advertisement —

SSC Exam Calender 2026-27: কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা সূচি প্রকাশ

এই ক্যালেন্ডারে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের জন্য অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ (Notification Date), আবেদন করার এবং সম্ভাব্য পরীক্ষার সময় (Exam Month) উল্লেখ করা হয়েছে।

SSC CGL 2026 (Combined Graduate Level) সি জি এল

  • বিজ্ঞপ্তি প্রকাশ: মার্চ ২০২৬
  • আবেদন শেষ তারিখ: এপ্রিল ২০২৬
  • টিয়ার-১ পরীক্ষা: মে – জুন ২০২৬

SSC CGL পরীক্ষা মূলত স্নাতক (Graduate) স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও সংস্থায় গ্রুপ বি (Group B) ও গ্রুপ সি (Group C) পদে নিয়োগ করা হয়।

বিস্তারিত: SSC CGL পরীক্ষার সম্পূর্ণ তথ্য! যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং প্রস্তুতি টিপস

SSC CHSL 2026 (Combined Higher Secondary Level) সি এইচ এস এল

  • বিজ্ঞপ্তি প্রকাশ: এপ্রিল ২০২৬
  • আবেদন শেষ তারিখ: মে ২০২৬
  • টিয়ার-১ পরীক্ষা: জুলাই – সেপ্টেম্বর ২০২৬
— Advertisement —

SSC CHSL পরীক্ষা উচ্চমাধ্যমিক (10+2) উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য। এই পরীক্ষার মাধ্যমে LDC (Lower Division Clerk), JSA (Junior Secretariat Assistant) এবং DEO (Data Entry Operator) পদে নিয়োগ করা হয়।

SSC Junior Engineer 2026 (JE) জুনিয়র ইঞ্জিনিয়ার

  • বিজ্ঞপ্তি প্রকাশ: মার্চ ২০২৬
  • আবেদন শেষ তারিখ: এপ্রিল ২০২৬
  • পরীক্ষা: মে – জুন ২০২৬

SSC JE পরীক্ষা মূলত ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং (Engineering) পাশ ছাত্রছাত্রীদের জন্য। এই পরীক্ষার মাধ্যমে সিভিল (Civil), মেকানিক্যাল (Mechanical) এবং ইলেকট্রিক্যাল (Electrical) বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হয়।

SSC Selection Post Phase-XIV 2026 সিলেকশন পোস্ট

  • বিজ্ঞপ্তি প্রকাশ: মার্চ ২০২৬
  • আবেদন শেষ তারিখ: এপ্রিল ২০২৬
  • পরীক্ষা: মে – জুলাই ২০২৬

Selection Post পরীক্ষার মাধ্যমে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী (10th, 12th, Graduate) কেন্দ্রীয় দপ্তরে একাধিক পদে নিয়োগ করা হয়।

ক্লিক করে দেখো: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

SSC Stenographer Grade C & D 2026 স্টেনোগ্রাফার

  • বিজ্ঞপ্তি প্রকাশ: এপ্রিল ২০২৬
  • আবেদন শেষ তারিখ: মে ২০২৬
  • পরীক্ষা: আগস্ট – সেপ্টেম্বর ২০২৬

এই পরীক্ষাটি স্টেনোগ্রাফি (Stenography) দক্ষতা সম্পন্ন প্রার্থীদের জন্য অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি পদে নিয়োগ করা হয়।

SSC MTS & Havaldar 2026 (Multi Tasking Staff) এমটিএস ও হাবিলদার

  • বিজ্ঞপ্তি প্রকাশ: জুন ২০২৬
  • আবেদন শেষ তারিখ: জুলাই ২০২৬
  • পরীক্ষা: সেপ্টেম্বর – নভেম্বর ২০২৬

SSC MTS পরীক্ষা নন-টেকনিক্যাল (Non-Technical) গ্রুপ সি পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক, পিয়ন ইত্যাদি বিভিন্ন কাজের জন্য এই নিয়োগ করা হয়। Havaldar পদেও এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়।

SSC CPO SI 2026 (Sub-Inspector) দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সাব-ইন্সপেক্টর

  • বিজ্ঞপ্তি প্রকাশ: মে ২০২৬
  • আবেদন শেষ তারিখ: জুন ২০২৬
  • পেপার-১ পরীক্ষা: অক্টোবর – নভেম্বর ২০২৬

এই পরীক্ষার মাধ্যমে দিল্লি পুলিশ (Delhi Police) এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPFs)-এ সাব-ইন্সপেক্টর (Sub-Inspector) পদে নিয়োগ করা হয়।

SSC GD Constable 2026 জিডি কনস্টেবল

  • বিজ্ঞপ্তি প্রকাশ: সেপ্টেম্বর ২০২৬
  • আবেদন শেষ তারিখ: অক্টোবর ২০২৬
  • পরীক্ষা: জানুয়ারি – মার্চ ২০২৭

এই পরীক্ষার মাধ্যমে CAPFs (BSF, CISF, CRPF, SSB), NIA, SSF এবং অসম রাইফেলস (Assam Rifles)-এ কনস্টেবল (Constable) পদে নিয়োগ করা হয়। এটি দেশের অন্যতম বৃহৎ নিয়োগ পরীক্ষা।

বিস্তারিত দেখো: SSC GD Exam, Eligibility: এসএসসি জিডি পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? পরীক্ষা পদ্ধতি সমস্ত তথ্য

গুরুত্বপূর্ণ SSC পরীক্ষার সংক্ষিপ্ত তালিকা (Table)

সমস্ত পরীক্ষার আপডেট পেতে: https://ssc.gov.in/ (অফিসিয়াল সাইটে চোখ রাখুন)।

Exam NameNotification DateLast DateExam Month
SSC CGL 2026March 2026April 2026May–June 2026
SSC CHSL 2026April 2026May 2026July–Sept 2026
SSC JE 2026March 2026April 2026May–June 2026
Selection Post Phase XIVMarch 2026April 2026May–July 2026
Stenographer C & DApril 2026May 2026Aug–Sept 2026
SSC MTS 2026June 2026July 2026Sept–Nov 2026
SSC CPO SIMay 2026June 2026Oct–Nov 2026
SSC GD ConstableSept 2026Oct 2026Jan–Mar 2027

SSC-এর নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সাল জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তাই যারা সরকারি চাকরির লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাদের এখন থেকেই পরিকল্পনা (Planning) করে সিলেবাস সম্পূর্ণ করা এবং নিয়মিত মক টেস্ট (Mock Test) দেওয়া অত্যন্ত প্রয়োজন।

Join Group

Telegram

Share