দেশজুড়ে লক্ষ লক্ষ মেডিক্যাল-প্রত্যাশীর চোখ এখন একটাই পরীক্ষার দিকে NEET (UG) 2026 Re-Examination। পরীক্ষার আগের মুহূর্তে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, ২১ জুনের পুনঃপরীক্ষা ঘিরে নিরাপত্তা, বায়োমেট্রিক যাচাই, ড্রেস কোড, রিপোর্টিং টাইম, পরীক্ষাকেন্দ্রে কী নিয়ে যাওয়া যাবে আর কী যাবে না — সবকিছুতেই এবার কড়া নজর থাকবে।
NEET Re-Exam 2026 Update: পরীক্ষার আগে বড় বার্তা NTA-র
পরীক্ষার্থীদের সুবিধার কথাও মাথায় রেখে NTA জানিয়েছে, বায়োমেট্রিক যাচাইয়ে প্রযুক্তিগত সমস্যা হলেও কাউকে সরাসরি পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে না। পাশাপাশি কেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা, CCTV নজরদারি, পুলিশ এসকর্ট, পানীয় জল, বিদ্যুৎ, ফ্যান, মেডিক্যাল সাপোর্ট — সব ধরনের প্রস্তুতির কথাও তুলে ধরা হয়েছে অফিসিয়াল প্রেস রিলিজে।
এক নজরে NEET (UG) 2026 Re-Examination
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | NEET (UG) 2026 Re-Examination |
| পরীক্ষা গ্রহণকারী সংস্থা | National Testing Agency (NTA) |
| পরীক্ষার তারিখ | 21 June 2026 (Sunday) |
| পরীক্ষার সময় | দুপুর 2:00 PM থেকে 5:15 PM |
| PwD/PwBD পরীক্ষার্থীদের জন্য (যোগ্য হলে) | Compensatory time সহ 6:20 PM পর্যন্ত |
| রিপোর্টিং টাইম | 11:00 AM থেকে 1:30 PM |
| গেট বন্ধের সময় | 1:30 PM sharp |
| মোড | Pen-and-Paper Mode |
| পরীক্ষার্থী সংখ্যা | প্রায় 22.79 লক্ষ |
| সঙ্গে রাখতে হবে | Printed Admit Card, একখানা original valid photo ID, 2 passport-size photo |
| হেল্পলাইন | 011-40759000 / 011-69227700 |
NEET দেশের অন্যতম বৃহৎ প্রবেশিকা পরীক্ষা। এই বছরের Re-Examination-এও পরীক্ষার্থী সংখ্যা বিপুল। ফলে স্বচ্ছতা, নকলরোধ, impersonation আটকানো, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং কেন্দ্রভিত্তিক সুষ্ঠু ব্যবস্থাপনা—এই পাঁচটি বিষয়ে এবার বিশেষ জোর দিয়েছে NTA।
বিস্তারিত তথ্য: Medical Course: ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS, BDS, BAMS, BHMS
NEET 2026 Dress Code: ড্রেস কোডে কী কী মানতে হবে? পরীক্ষার্থীদের জন্য নির্দেশ
পরীক্ষার দিন পোশাক ও বহনযোগ্য জিনিস নিয়ে বিভ্রান্তি এড়াতে NTA আলাদা advisory জারি করেছে। সেখানে বলা হয়েছে, হালকা পোশাকই প্রাধান্য পাবে, তবে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে কিছু ছাড়ও রাখা হয়েছে।
- ১) Transparent water bottle: সব পরীক্ষার্থী স্বচ্ছ (transparent) জলের বোতল নিয়ে যেতে পারবেন।
- ২) Admit card প্লাস্টিক পাউচে: বর্ষার কথা মাথায় রেখে admit card transparent plastic pouch-এ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যাতে নষ্ট না হয়।
- ৩) ধর্মীয়/বিশ্বাসভিত্তিক পোশাক বা বস্তু: হিজাব, পাগড়ি, কালাওয়া, ধর্মীয় প্রতীক ইত্যাদি পরা যাবে। তবে কেন্দ্রে আগে পৌঁছতে হবে, কারণ এ ধরনের ক্ষেত্রে অতিরিক্ত frisking হতে পারে।
- ৪) Full-sleeve বা woollen: হালকা পোশাক পছন্দনীয় হলেও, full-sleeve জামা বা প্রয়োজনে woollen পরা যাবে। এখানেও শর্ত একটাই—আগে রিপোর্ট করতে হবে, যাতে যথাযথ চেকিং করা যায়।
- ৫) জুতো: Slippers বা low-heeled footwear পরাই সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক।
কোন জিনিস একেবারেই নিয়ে যাওয়া যাবে না?
NTA অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ জিনিস নিয়ে ঢোকার চেষ্টা করা বিপজ্জনক ভুল হতে পারে। বিশেষ করে নিচের জিনিসগুলি একেবারেই বহন করা যাবে না—
- মোবাইল ফোন
- Smartwatch
- Bluetooth device
- Earphone / communication device
- Calculator
- Wallet
- Heavy jewellery
- বড় metallic accessories
- বড় belt buckle
- ইলেকট্রনিক গ্যাজেটের যে কোনও রূপ
- অননুমোদিত food packet.
পরীক্ষার দিন সঙ্গে কী কী অবশ্যই রাখবেন? চেকলিস্ট
পরীক্ষার সকালে হুড়োহুড়ি এড়াতে আগের রাতেই একটি ছোট ব্যাগে সব গুছিয়ে রাখুন। আপনার চেকলিস্ট হতে পারে —
- Printed Admit Card
- Original valid photo ID proof
- 2 passport-size photographs
- Transparent water bottle.
রিপোর্টিং টাইম নিয়ে কোনও ভুল নয়: ১:৩০-এর পরে গেট বন্ধ
NTA-র নির্দেশ অনুযায়ী প্রতিটি পরীক্ষার্থীকে 11:00 AM থেকে 1:30 PM-এর মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে। 1:30 PM-এর পরে গেট বন্ধ হয়ে যাবে, এবং তারপর কোনও পরিস্থিতিতেই প্রবেশের অনুমতি নাও মিলতে পারে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং হেল্পলাইন
| নোটিশের ধরন | Download PDF / Details |
|---|---|
| (পরীক্ষা প্রস্তুতি নোটিশ) | Download PDF |
| Advisory for Dress Code and Permissible Items (ড্রেস কোড নির্দেশিকা) | Download PDF |
| Helpline Number (হেল্পলাইন) | +91-11-40759000 E-mail: [email protected] |
অবশ্যই দেখবে: HS Science Student Career: সায়েন্স পড়ে নতুন ক্যারিয়ার অপশন
NEET (UG) 2026 শেষ মুহূর্তে আতঙ্ক নয়, সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছনো, এবং অফিসিয়াল নির্দেশিকা মেনে চলাই এখন সাফল্যের প্রথম ধাপ। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

