পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)-এর 1st SLST (non-teaching staff/Group C & D) ২০২৫ পরীক্ষার ওবিসি (OBC) সাব-ক্যাটাগরি আপডেট সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিগত ২৫ আগস্ট, ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে। পরীক্ষার্থীদের সুবিধার্থে সম্পূর্ণ এডিট প্রক্রিয়া, সময়সীমা এবং সরকারি নিয়মাবলী নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ১ম এসএলএসটি (নন-টিচিং স্টাফ) ২০২৫ পরীক্ষার ওবিসি (OBC) ক্যাটাগরি সংশোধনের জন্য এডিট অপশন চালু করেছে। যে সকল চাকরিপ্রার্থী গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আবেদন করেছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তথ্য আপডেট করে নিতে হবে।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | 1st SLST (NTS), 2025 (গ্রুপ সি ও গ্রুপ ডি) |
| এডিট পোর্টাল খোলার তারিখ | ১ লা সেপ্টেম্বর, ২০২৬ (01.09.2026) |
| এডিট করার শেষ তারিখ | ৮ ই সেপ্টেম্বর, ২০২৬ (08.09.2026) |
কারা এডিট করবেন এবং কারা করবেন না?
১. কাদের এডিট করতে হবে: যে সকল চাকরিপ্রার্থী পূর্বে OBC-A বা OBC-B ক্যাটাগরি হিসেবে আবেদন করেছিলেন, তাদেরকে পোর্টালে লগইন করে বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী নিজেদের সাব-ক্যাটাগরি আপডেট করতে হবে।
২. কাদের এডিট করার প্রয়োজন নেই: যে সকল পরীক্ষার্থী ইতিমধ্যেই Unreserved (General), SC (Scheduled Castes) বা ST (Scheduled Tribes) ক্যাটাগরিতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে এই এডিট পোর্টালে নতুন করে কিছু করার প্রয়োজন নেই।
পশ্চিমবঙ্গের নতুন ওবিসি (OBC) তালিকা ও ৭% সংরক্ষণ
কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর (Backward Classes Welfare Department)-এর ১৮ই মে, ২০২৬-এর নির্দেশিকা অনুযায়ী, পূর্বের OBC-A এবং OBC-B বিভাজন বাতিল করা হয়েছে।
বর্তমানে ২০১০ সালের পূর্ববর্তী আইনত বৈধ ৬৬টি ওবিসি শ্রেণীকে বহাল রাখা হয়েছে এবং এদের জন্য মোট ৭% সংরক্ষণ নির্দিষ্ট করা হয়েছে। আপনি যদি এই অনুমোদিত ৬৬টি জাতির অন্তর্ভুক্ত হন, তবেই কেবল ওবিসি সংরক্ষণের সুবিধা পাবেন। অন্যথায় আপনার আবেদনটি আনরিজার্ভড বা সাধারণ ক্যাটাগরি হিসেবে গণ্য হবে।
ক্লিক করে দেখুন! Westbengal OBC List 2026: রাজ্যের নতুন ওবিসি লিস্ট
কিভাবে এডিট করবেন? (Step-by-Step Online Process)
- প্রথমে WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.westbengalssc.com) যান।
- এরপর আপনার নির্দিষ্ট লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগইন করুন।
- স্ক্রিনে থাকা ‘Edit’ অপশনে ক্লিক করুন।
- Drop-down menu থেকে আপনার উপযুক্ত Category বেছে নিন।
- ড্রপডাউন মেনু থেকে উল্লেখিত ৬৬টি জাতির মধ্যে আপনার Sub-Category সিলেক্ট করুন। এর পর স্ক্রিনে আসা টেক্সট বক্সে আপনার বৈধ ওবিসি সার্টিফিকেট নম্বরটি (Applicable Certificate Number) সঠিকভাবে বসিয়ে দিন।
- ফর্মটির সমস্ত তথ্য পুনরায় ভালো করে পরীক্ষা করে ওটিপি (OTP) বা সেভ বাটনে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যে সকল পরীক্ষার্থী আগামী ০৮/০৯/২০২৬ তারিখের মধ্যে তাদের ওবিসি সাব-ক্যাটাগরি বিবরণ আপডেট করতে ব্যর্থ হবেন, তাদের আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে Unreserved (General Category) হিসেবে গণ্য করা হবে।
বিস্তারিত জানুন: WBPSC Exam 2026: Miscellaneous, WBCS ও Clerkship পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল কমিশন! সময়সূচি দেখে নিন
| বিষয় | লিংক |
|---|---|
| পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (WBSSC) | https://www.westbengalssc.com/ |
| WBSSC Group C & D ক্যাটাগরি Edit এর ডাইরেক্ট লিংক | Edit Now↗ |
| ক্যাটাগরি Edit সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি (Memo No. 1480/7017/CSSC/ESTT/2026) | Download PDF↓ |
পরীক্ষার প্রস্তুতির সেরা Current Affairs 2025-26 eBook! [মাত্র 70 টাকা]
পরবর্তী সময়ে এর জন্য কোনো বাড়তি সময়সীমা দেওয়া হবে না বা কোনো রকম আবেদন বিবেচনা করা হবে না। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজটি সম্পূর্ণ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


