HS Tatkal PPR PPS Result 2026: উচ্চমাধ্যমিক তৎকাল রিভিউ স্কুটিনি রেজাল্ট! কোথায় দেখা যাবে?

Anjan Mahata

Updated on:

HS 2026 Tatkal PPR PPS Result

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর যে সমস্ত ছাত্রছাত্রী নিজেদের নম্বর নিয়ে সন্তুষ্ট না হয়ে দ্রুত উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য Tatkal Post Publication Review (PPR)Tatkal Post Publication Scrutiny (PPS)-এর জন্য আবেদন করেছিল, তাদের জন্য অত্যন্ত বড় খবর! অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) তাদের তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল প্রকাশ করেছে।

— Advertisement —

আজকের এই পোস্টে আমরা দেখে নেব কীভাবে তোমরা অনলাইনে রেজাল্ট চেক করবে, সংশোধিত মার্কশিট কবে থেকে স্কুল মারফত পাওয়া যাবে এবং এই সংক্রান্ত সংসদের অফিশিয়াল নির্দেশিকা।

উচ্চমাধ্যমিক তৎকাল পিপিআর/পিপিএস রেজাল্ট ২০২৬ (HS 2026 Tatkal PPR/PPS Result)

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফে অফিশিয়াল নোটিশ জারি করে জানানো হয়েছে যে, আজ অর্থাৎ ২২শে মে, ২০২৬ (22.05.2026) তারিখে Tatkal PPS এবং Tatkal PPR-এর ফলাফল তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী তৎকাল প্রক্রিয়ায় আবেদন জানিয়েছিলে, তারা এখন থেকেই নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে।

কীভাবে অনলাইনে রেজাল্ট চেক করবে? (HS Tatkal PPR PPS Result Check Online)

— Advertisement —

যে সকল আবেদনকারী ছাত্রছাত্রী তৎকাল পিপিআর বা পিপিএস-এর ফলাফল দেখতে চাও, তারা সংসদের নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে নিজেদের রেজাল্ট চেক করতে পারবে । নিচের পদ্ধতিটি অনুসরণ করো:

  • সংসদের অফিশিয়াল স্টুডেন্ট পোর্টাল লিঙ্কে যাও: wbchseapp.wb.gov.in/portal/dashboard_student
  • এরপর তোমাদের নির্দিষ্ট Login ID এবং Password ব্যবহার করে পোর্টালে লগইন করো।
  • লগইন করার পর ড্যাশবোর্ড থেকেই তোমরা তোমাদের আপডেটেড বা পরিবর্তিত ফলাফল দেখতে পেয়ে যাবে।
বিষয়তথ্য
রেজাল্ট প্রকাশের তারিখ২২শে মে, ২০২৬ থেকে লাইভ
ফলাফল চেক করার পোর্টালResult Check →
লগইন করতে যা যা লাগবেLogin ID এবং Password
স্কুলে নতুন মার্কশিট দেওয়ার তারিখ২৫শে মে, ২০২৬ তারিখ থেকে (আঞ্চলিক অফিস মারফত)

New Updated Marksheet: সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট কবে পাওয়া যাবে?

সংসদের নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে, তৎকাল স্ক্রুটিনি বা রিভিউয়ের পর যে সমস্ত ছাত্রছাত্রীর নম্বর পরিবর্তিত বা সংশোধন হয়েছে, তাদের নতুন সংশোধিত মার্কশিট ও পাস সার্টিফিকেট দেওয়া হবে।

  • কবে থেকে পাওয়া যাবে: আগামী ২৫শে মে, ২০২৬ (25.05.2026) তারিখ থেকে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস (Regional Office) থেকে এই নতুন মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা শুরু হবে।
  • কীভাবে সংগ্রহ করতে হবে: ছাত্রছাত্রীদের সরাসরি আঞ্চলিক অফিসে যেতে হবে না। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান (Head of the Institution) বা স্কুলের অনুমোদিত প্রতিনিধিরা পুরনো মার্কশিট ও সার্টিফিকেট সংসদে সারেন্ডার (জমা) করে তবেই নতুন সংশোধিত মার্কশিট গ্রহণ করবেন।
  • পরামর্শ: তাই রেজাল্টে যাদের নম্বর বদলেছে, তারা অবশ্যই খুব দ্রুত নিজেদের স্কুলের সঙ্গে যোগাযোগ করো।
বিষয়তথ্য
অফিশিয়াল বিজ্ঞপ্তি (Official Notification)No.: L/PR/220/2026 (তারিখ: ২২.০৫.২০২৬)
অফিশিয়াল নোটিশ ডাউনলোড↓ Notice PDF
স্কুলে নতুন মার্কশিট দেওয়ার তারিখ২৫শে মে, ২০২৬ তারিখ থেকে (আঞ্চলিক অফিস মারফত)

অবশ্যই দেখবে: WBCAP College Admission: কলেজ ভর্তি শুরু! কোন কলেজ বাদ? লাস্ট ডেট সব তথ্য

ফলাফল প্রকাশের পর থেকেই EduTips টিমের কাছে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের তরফ থেকে একের পর এক অত্যন্ত খুশির খবর আসতে শুরু করেছে। বহু শিক্ষার্থী জানিয়েছে, উচ্চমাধ্যমিকে মাত্র ১ থেকে ২ নম্বরের জন্য যাদের কোনো নির্দিষ্ট সাবজেক্টে ফেল দেখাচ্ছিল বা গ্রেড আটকে গিয়েছিল, এই তৎকাল পিপিআর ও পিপিএস (Tatkal PPR/PPS)-এর দৌলতে তাদের সেই নম্বর বৃদ্ধি পেয়েছে এবং তারা সফলভাবে পাস করে গিয়েছে। অনেক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে, যা তাদের আগামী দিনে কলেজে ভর্তির ক্ষেত্রে এক মস্ত বড় সুযোগ এনে দিল।

Join Group

Telegram

Share