WBCAP College Admission 2026: কলেজ ভর্তি শুরু! কোন কলেজ বাদ? লাস্ট ডেট সব তথ্য

Dibyendu Dutta

Published on:

WBCAP College Admission 2026

উচ্চমাধ্যমিক পাস করে কলেজে ভর্তি আগের বারের মত স্নাতক ভর্তি এবার থেকে অভিন্ন পোর্টাল (Centralised Admission Portal) এর মাধ্যমে হবে। সেন্ট্রালাইড এডমিশন পোর্টাল সমস্ত আপডেট, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় এর বাইরে? সবকিছু তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।

— Advertisement —

WB College Centralised Admission 2025: WBCAP Offcial Update

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 5 দিনের মধ্যে কলেজে ভর্তির সরকারি পোর্টাল খুলে দেওয়া হল। 19 মে দুপুর আড়াইটা (2:30 PM) নাগাদ রাজ্য সরকারের তরফে ভর্তির পোর্টালের (Admission Portal) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। একইসঙ্গে, সেই সময় থেকেই শুরু হবে অনলাইনে ভর্তির আবেদন।

কলেজে ভর্তি 2026তারিখ
অনলাইন পোর্টাল উদ্বোধন, আবেদন শুরু19 May 2026
আবেদনের শেষ তারিখ1 June 2026
মেরিট লিস্ট প্রকাশ ও কলেজে ভর্তি শুরুজুন-জুলাই

Westbenagl College Admission – ভর্তির জন্য পোটাল ইতিমধ্যেই লাইভ। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ৪৬১টি সরকারি ও সরকারি-সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই পোর্টালে মোট ৭২৭১ টি কোর্স রয়েছে। এক ক্লিকেই তোমরা পছন্দের প্রতিষ্ঠান, কোর্স এবং সেখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

কোন কোন কলেজ এই পোর্টালের বাইরে? (Colleges/University not Under WBCAP)

— Advertisement —

নিম্নলিখিত প্রতিষ্ঠান এবং কোর্সগুলো এই কেন্দ্রীয় অ্যাডমিশন সিস্টেমের আওতায় আসবে না, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ভর্তি প্রক্রিয়া চলবে পৃথকভাবে:

  • Presidency University (প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়)
  • Jadavpur University (যাদবপুর বিশ্ববিদ্যালয়)
  • Aliah University (আলিয়া বিশ্ববিদ্যালয়)
  • Autonomous Colleges
  • Training Colleges
  • Law Colleges & Universities
  • Colleges offering Fine Arts, Music, Dance
  • Engineering, Pharmacy, Nursing, Medical Colleges
  • Self-financing/Private Colleges
SlCollege / Institute
1Bankura Christian College
2Midnapore College
3Milli Al-Ameen College (For Girls)
4Panskura Banamali College
5Raja Narendralal Khan Women’s College [Gope College] (Autonomous)
6Ramkrishna Mission Residential College, Narendrapur
7Ramakrishna Mission Vidyamandira, Belur Math
8Scottish Church College
9Serampore College
10Shri Shikshayatan College
11St. Paul’s Cathedral Mission College
12St. Xavier’s College
13Taradevi Harakhchand Kankaria Jain College
14The Bhawanipur Education Society College
15The Heritage College
16Women’s Christian College

*** উপরের কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরাসরি নিজেরা অটোনোমাস এডমিশন নেবে, এগুলি ছাড়া বাকি সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ এবং ভর্তি নেবে।

আরো দেখবে: Distance Course কি? ডিসটেন্স নাকি রেগুলার? পড়াশোনা, সার্টিফিকেট বৈধতা, উচ্চশিক্ষা জেনে নাও

WBCAP College Admission Portal: ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে?

নতুন নিয়মানুযায়ী, কলেজে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট একটি ওয়েবসাইটেই এবার থেকে ভর্তির জন্য পড়ুয়াদের আবেদন জানাতে হবে। পরবর্তীতে মেধা তালিকা প্রকাশিত হলে পড়ুয়ারা পছন্দমত কলেজে ভর্তির সুযোগ পাবে। সর্বশেষ পর্যায়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে ওই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

মিস করবে না: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড

কলেজে ভর্তির আবেদন করা যাবে একদম বিনামূল্যে!

অনলাইন ডব্লিউ বি ক্যাপ পোর্টালে আবেদন করতে কোন রকম টাকা পয়সা বা ফি লাগবে না, ছাত্র-ছাত্রীরা নিজেরাই স্বয়ং আবেদন করতে পারবে তাদের স্মার্ট ফোন কিংবা ল্যাপটপ, কম্পিউটারে। যে কাগজপত্র বা তথ্যগুলি রেডি রাখতে হবে –

  • উচ্চমাধ্যমিক মার্কশিট অরিজিনাল
  • জন্মের প্রমাণপত্র বা মাধ্যমিকের এডমিট
  • আধার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট
  • ফটো ও সিগনেচার
  • মোবাইল ও ইমেল আইডি।

বিস্তারিত সময়সূচি: WBCAP 2026: কলেজ ভর্তি সময়সূচি, নিয়ম, মেরিট লিস্ট সব তথ্য

নতুন নিয়মে শিক্ষার্থীদের কি কি সুবিধা হবে?

নতুন পদ্ধতিতে একটি মাত্র পোর্টালের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করায় ভর্তি প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে, পরোক্ষভাবে যার ফল লাভ করবে শিক্ষার্থীরাই। একাধিক কলেজে আবেদনের খরচ বাঁচবে, এবং সরাসরি যেই কলেজে ভর্তি হতে চাইছে সেখানের ভর্তি হতে পারবে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে শিক্ষা দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় পেতে আরো বেশি সচ্ছতা আসবে।

গুরুত্বপূর্ণ বিষয়লিংক বা তথ্য
কলেজে ভর্তির সমস্ত আপডেট (Admission)Know More
আবেদন শুরুর তারিখ (As per Notice)19th May, 2026
WBCAP: কলেজ এডমিশন ওয়েবসাইটWBCAP Portal →
হেল্পলাইন বা হেল্প ইমেইল [email protected] , [email protected]
 +91 8967090096
Whatsapp chat bot (Send Hi to this number)

অবশ্যই দেখবে: College Subjects: কলেজে কতগুলো সাবজেক্ট থাকে? কটা পেপার পরীক্ষা দিতে হয়? মেজর, মাইনর জেনে নাও

এই প্রতিবেদনে কলেজে ভর্তির নতুন নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য অঙ্গীকারবদ্ধ।

Join Group

Telegram

Share