উচ্চমাধ্যমিক 2026 Normal PPS/PPR ফলাফল প্রকাশ! নম্বর বাড়লো? অনলাইনে দেখে নাও

Nitya Gorai

Published on:

HS 2026 Normal PPR PPR Result Online Check WBCHSE

উচ্চমাধ্যমিক (H.S.) পরীক্ষা ২০২৬-এর Normal PPS এবং PPR -এর ফলাফল অবশেষে প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। যেসব পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফলের পর উত্তরপত্র পুনর্মূল্যায়ন (PPR) বা নম্বর যাচাই (PPS)-এর জন্য আবেদন করেছিলেন, তারা এখন অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ জুন ২০২৬ তারিখ থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

— Advertisement —
তথ্য লিঙ্ক ও বিবরণ
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক (HS) পরীক্ষা ২০২৬
ফলাফলের ধরনNormal PPS/PPR Result
ফলাফল প্রকাশের তারিখ০৫ জুন ২০২৬
কর্তৃপক্ষWest Bengal Council of Higher Secondary Education (WBCHSE)

WBCHSE HS Normal PPR PPS Result 2026: উচ্চমাধ্যমিক PPS/PPR ফলাফল

উচ্চ মাধ্যমিক ২০২৬ এর ফল প্রকাশ হয়েছিল ১৪ই মে ২০২৬ তারিখে! তারপরে অনেক পরীক্ষার্থীরা তাদের নাম্বারে অসন্তুষ্ট হয়ে Normal PPR/PPS-এর জন্য আবেদন করেছিল। সাধারণ রিভিউ এবং স্কুটিনির আবেদনের শেষ তারিখ ছিল ২৮শে মে ২০২৬। তারপর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) প্রকাশিত বিজ্ঞপ্তি (No. L/PR/225/2026, Date: 05.06.2026) অনুসারে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার Normal Post Publication Scrutiny (PPS) এবং Normal Post Publication Review (PPR)-এর ফলাফল সংসদের অফিসিয়াল পোর্টালে আপলোড করা হয়েছে।

Edutips Spoken English Live Training Course 2026
Enroll Now (*few Seats Left)

কীভাবে PPS/PPR ফলাফল চেক করবেন?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব অফিশিয়াল পোর্টালের মাধ্যমে যে সকল ছাত্র-ছাত্রীরা এই নরমাল PPR/PPS-এর জন্য আবেদন করেছিল, তারা তাদের নিজেদের Login ID এবং Password ব্যবহার করে ড্যাশবোর্ডে লগইন করে রেজাল্ট চেক করতে পারবে!

ধাপকী করতে হবে
অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন
নিজের Login ID ও Password দিয়ে লগইন করুন
Dashboard-এ প্রবেশ করার পর Form ID-এর উপর ক্লিক করুন
সংশ্লিষ্ট PPS/PPR ফলাফল স্ক্রিনে দেখতে পাবেন
প্রয়োজন হলে ফলাফল ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন

গুরুত্বপূর্ণ পড়ুন! OBC Verification: ওবিসি নতুন নিয়ম! ভেরিফিকেশন, চাকরি ও ভর্তিতে লাগবে NCL দেখে নিন

Normal PPR/PPS Result Check Link: রেজাল্ট চেক সরাসরি লিংক

— Advertisement —

উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষার নরমাল PPR/PPS রেজাল্ট চেক করার লিংক এবং অফিশিয়াল নোটিশের লিংক নিচে দেওয়া হল:

InfoLink & Details
PPR PPS Result Student পোর্টাল: Check Result →
অফিসিয়াল নোটিশ
L/PR/225/2026 (05.06.2026)
View Notice
সংশোধিত মার্কশিট সংগ্রহ12 June 2026 – 19 June 2026

উচ্চ মাধ্যমিক ২০২৬-এর Normal PPS ও PPR-এ যেসব পরীক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে তারা সংশোধিত মার্কশিট ও পাশের সার্টিফিকেট পাবেন। স্কুল কর্তৃপক্ষ ১২ জুন ২০২৬ থেকে ১৯ জুন ২০২৬-এর মধ্যে কাউন্সিলের আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করে ছাত্র-ছাত্রীদের পৌঁছে দেবেন। তবে নতুন নথি গ্রহণের জন্য পুরনো মার্কশিট ও পাশের সার্টিফিকেট জমা দিতে হবে।

Join Group

Telegram

Share