রাজ্যে নতুন OBC অনগ্রসর শ্রেণীর সংরক্ষণে এক ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। গত ১৮ মে, ২০২৬ তারিখে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে পূর্ববর্তী সরকারের তৈরি OBC-A এবং OBC-B বিভাজন সম্পূর্ণ বাতিল করেছে। এর পাশাপাশি, ২৯ মে, ২০২৬ তারিখে জারি করা (Memo No. 1037) অপর একটি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, এখন থেকে শুধু বাবার ওবিসি সার্টিফিকেট থাকলেই সংরক্ষণ পাওয়া যাবে না; প্রার্থীকে নিজের নামে বৈধ ওবিসি নন-ক্রিমি লেয়ার (OBC-NCL) সার্টিফিকেট জমা দিতে হবে।
West Bengal New OBC Rule: ওবিসি রিজার্ভেশনের নতুন ৪টি কড়া নিয়ম
ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত একাধিক নতুন নিয়ম জারি করেছে সরকার, যে নিয়মগুলি না জানলে বা সামান্য অবহেলা করলে ওবিসি তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কোনো প্রার্থী সংরক্ষণের সুবিধা পাবেন না। কলেজে ভর্তি বা সরকারি চাকরির ফর্ম ফিলাপ করার আগে প্রত্যেক ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীকে নিম্নলিখিত ৪টি পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে:
শুধু বাবার ওবিসি সার্টিফিকেটে মিলবে না ছাড়
নতুন নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, কোনো প্রার্থীর বাবার পুরনো ওবিসি সার্টিফিকেট থাকলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে ওবিসি রিজার্ভেশনের যোগ্য বলে বিবেচিত হবেন না। বাবার সার্টিফিকেটের ওপর ভিত্তি করে ওবিসি কোটায় আবেদন করার দিন শেষ।
নিজের নামে ‘Valid OBC-NCL’ সার্টিফিকেট বাধ্যতামূলক
সংরক্ষণের সুবিধা পেতে গেলে প্রার্থীকে অবশ্যই নিজের নামে উপযুক্ত কর্তৃপক্ষ (Competent Authority) দ্বারা ইস্যু করা একটি বৈধ OBC-Non Creamy Layer (OBC-NCL) সার্টিফিকেট পেশ করতে হবে। এই সার্টিফিকেটটি আবেদন করার সময় সম্পূর্ণ সচল এবং আইনিভাবে বৈধ হতে হবে।
নির্দিষ্ট ডেটের মধ্যে জমা না দিলে ‘General Category’
অ্যাডমিশন বা চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শেষ তারিখের (Crucial Date) মধ্যে যদি কোনো প্রার্থী তার নিজস্ব বৈধ OBC-NCL সার্টিফিকেট জমা দিতে না পারেন, তবে ভর্তি কমিটি বা নিয়োগকারী সংস্থা তাকে ওবিসি হিসেবে গণ্য করবে না। সেই প্রার্থীকে সরাসরি Unreserved (General) Category হিসেবে ধরে নেওয়া হবে এবং সাধারণ তালিকাভুক্ত প্রার্থীদের সাথেই তাকে প্রতিযোগিতা করতে হবে।
ক্রিমি লেয়ার (Creamy Layer) নিয়ম ও আয়ের সীমা
ওবিসি রিজার্ভেশন শুধুমাত্র আর্থিকভাবে অনগ্রসরদের জন্য প্রযোজ্য। সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী, যেসকল ছাত্র-ছাত্রী বা চাকরিপ্রার্থীদের বাবা-মায়ের মোট বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি, তারা ওবিসি হলেও ‘ক্রিমি লেয়ার’ (Creamy Layer) হিসেবে গণ্য হবেন। এই আয়ের ঊর্ধ্বসীমা পার করলে ওবিসি রিজার্ভেশনের কোনো সুবিধাই পাওয়া যাবে না।
অবশ্যই দেখুন: OBC NCL Certificate: NCL সার্টিফিকেট কি? কারা কারা এনসিএল যোগ্য? NCL সার্টিফিকেটের কি কি সুবিধা? সমস্ত তথ্য ও সুযোগ সুবিধা
OBC Reservation Update 2026 (State NCL) ওবিসি সংরক্ষণ নীতি
এর আগে রাজ্যে ওবিসি ক্যাটাগরিকে ওবিসি-এ (OBC-A) এবং ওবিসি-বি (OBC-B) এই দুটি ভাগে ভাগ করে যথাক্রমে ১০% এবং ৭% সংরক্ষণ দেওয়া হতো। কিন্তু নতুন সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, পূর্ববর্তী সরকারের তৈরি OBC-A এবং OBC-B বিভাজন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং শুধুমাত্র ২০১০ সালের পূর্ববর্তী OBC তালিকার ৬৬টি শ্রেণীই কেবল এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে OBC কাস্টের মর্যাদা পাবে বলে জানানো হয়েছে।
এখন থেকে শুধুমাত্র ‘OBC’ হিসেবেই সংরক্ষণ দেওয়া হবে এবং সার্বিকভাবে সংরক্ষণের পরিমাণ সংশোধন করে ৭% করা হয়েছে। প্রশাসনের দাবি, এই নতুন নিয়মের ফলে কলেজ ভর্তি এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং যোগ্য প্রার্থীরাই সঠিক সুবিধা পাবেন।
ক্লিক করে দেখুন! Westbengal OBC List 2026: রাজ্যের নতুন ওবিসি লিস্ট
| তথ্য | লিংক |
|---|---|
| পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট | https://castcertificatewb.gov.in/ |
| OBC NCL আবেদন লিংক | Click Here ➤ |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

