West Bengal Yuva Shakti Scheme: নির্বাচনী প্রতিশ্রুতি মেনে রাজ্যে নতুন সরকার গঠনের পর যুব শক্তি প্রকল্প বাস্তবায়নের তোড়জোড় শুরু হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের শিক্ষিত কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। আজকের প্রতিবেদনে যুব শক্তি প্রকল্প কী? কারা এই সুবিধা পাবেন? আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদন পদ্ধতি বিস্তারিত আলোচনা করব।
WB Yuva Shakti Scheme: যুব শক্তি প্রকল্প ২০২৬
রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরির প্রস্তুতি, ফরম ফিলাপ এর জন্য আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে যুবশক্তি প্রকল্প চালু করা হয়েছে। এর আগে রাজ্যে ‘যুব সাথী’ প্রকল্প চালু ছিল, যার মাধ্যমে বেকারদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হতো। নতুন এই যুব শক্তি প্রকল্পে টাকার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ, এই প্রকল্পের অধীনে যোগ্য ও শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে।
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রকল্পের নাম | যুব শক্তি প্রকল্প (Yuva Shakti Scheme 2026) |
| আর্থিক সুবিধা | প্রতি মাসে ৩,০০০ টাকা |
| টাকা প্রদানের মাধ্যম | সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT-এর মাধ্যমে) |
| কারা পাবে | পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও শিক্ষিত বেকার যুবক-যুবতী |
| বিশেষ সুবিধা | যুব শক্তি ভরসা কার্ড প্রদান |
যুব শক্তি ভরসা কার্ড (Yuva Shakti Bharosa Card) কী?
এই প্রকল্পের একটি অন্যতম বিশেষ আকর্ষণ হলো ‘যুব শক্তি ভরসা কার্ড’। যে সমস্ত আবেদনপ্রার্থী এই প্রকল্পে আবেদনের পর যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের সরকার থেকে একটি বিশেষ পরিচয়পত্র বা ‘ভরসা কার্ড’ দেওয়া হবে। এটি মূলত একটি গ্যারান্টি কার্ড, যা নিশ্চিত করে যে আপনি রাজ্য সরকারের এই বেকার ভাতা পাওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য।
মিস করবেন না! PM Internship Scheme 2026: পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৯০০০ টাকা! রয়েছে চাকরির সুযোগ
যুব শক্তি প্রকল্পের সুবিধা কারা পাবে? (Yuva Shakti Scheme Eligibility)
যুব শক্তি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্যের যুবক-যুবতীদের কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটি দেখে নেয়া যাক-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীর বয়স অবশ্যই ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীকে সম্পূর্ণভাবে বেকার বা কর্মহীন হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। এমনকি যাদের নিজস্ব ব্যবসা রয়েছে এবং সেখান থেকে নির্দিষ্ট অঙ্কের বেশি আয় হয়, তারাও এর বাইরে থাকবেন।
যুব শক্তি প্রকল্প আবেদন পদ্ধতি (Yuva Shakti Online Apply)
যুব শক্তি প্রকল্পে নতুন আবেদন কীভাবে করতে হবে—অনলাইনে নাকি অফলাইনে, তা নিয়ে এখনো সরকারের তরফ থেকে কোনো চূড়ান্ত গাইডলাইন বা অফিসিয়াল নির্দেশিকা জারি করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন হতে পারে। এছাড়াও বাংলার যুব সাথী প্রকল্পের সুবিধাভোগীদের ডাইরেক্ট এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হতে পারে।
যুব শক্তি প্রকল্পটির অফিসিয়াল পোর্টাল এখনো সম্পূর্ণভাবে চালু হয়নি, তাই চাকরিপ্রার্থীদের যেকোনো বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে। এই প্রকল্পের অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হওয়া মাত্রই কারা আবেদন করতে পারবেন।
| বিবরণ | লিংক |
|---|---|
| পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (এগিয়ে বাংলা) | https://wb.gov.in/ |
| বাংলার যুবশক্তি প্রকল্প (Online Portal) | https://yubasathi.wb.gov.in/ |
| হেল্পলাইন নাম্বার | Help Desk: 6292248888 Email Id: [email protected] |
রেজিস্ট্রেশন চলছে: WB Panchayat Recruitment 2026: গ্রাম পঞ্চায়েতে ৬৫০০+ বেশি শূন্য পদে নিয়োগ! যোগ্যতা, রেজিস্ট্রেশন পদ্ধতি দেখে নিন
কীভাবে নিখুঁতভাবে ফর্ম ফিলাপ করবেন এবং আবেদনের সরাসরি লিঙ্ক সমস্ত বিস্তারিত তথ্য আমরা সবার আগে আমাদের এই EduTips ওয়েবসাইটে আপডেট করে দেবো। তাই যুব শক্তি প্রকল্প সংক্রান্ত যেকোনো নির্ভরযোগ্য ও লেটেস্ট আপডেট সবার আগে পেতে নিয়মিত ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

