CUET UG Result 2026 Released: অবশেষে প্রকাশিত হল CUET UG 2026 Result। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) স্নাতক স্তরের Common University Entrance Test (CUET UG)-এর ফলাফল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। অংশ নিয়েছেন ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী, দেশের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি বিদেশের শহর মিলিয়ে মোট ৩২১টি শহরে এই পরীক্ষা নেওয়া হয়েছিল।
CUET UG Result 2026 প্রকাশ, বড় আপডেট পরীক্ষার্থীদের জন্য
পরীক্ষা শেষ হওয়ার ১৬ দিন পর প্রকাশ করা হল CUET UG 2026 Result। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, পরীক্ষার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এ বছর CUET UG পরীক্ষাকে ঘিরে আগ্রহ ছিল ব্যাপক। কারণ দেশের ২০০-র বেশি কেন্দ্রীয়, রাজ্য, বেসরকারি ও ডিমড বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির অন্যতম প্রধান প্রবেশিকা এখন এই CUET UG।
গুরুত্বপূর্ণ পরিসংখ্যান: ১৯ দিন ধরে, ৩৫টি শিফটে ১৫ লক্ষের বেশি পরীক্ষার্থী
এ বছরের CUET UG পরীক্ষা নেওয়া হয় মোট ১৯ দিন ধরে। পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩৫টি পৃথক শিফটে এবং সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক (CBT Mode) পদ্ধতিতে।
- মোট নথিভুক্ত পরীক্ষার্থী: ১৫,৬৮,৮৬৭ জন
- মোট পরীক্ষার্থী উপস্থিত: ১১,৬৪,০৯৮ জন
- পরীক্ষাকেন্দ্রের শহর: ৩২১টি
- ভারতের বাইরের শহর: ১৩টি
- পরীক্ষা নেওয়া হয়: ১৯ দিন ধরে
- মোট শিফট: ৩৫টি
- পরীক্ষার ধরন: CBT (Computer Based Test)
- ভাষা: ১৩টি
- বিষয়: ৩৭টি
অবশ্যই দেখুন: WBCAP Mop Up Round কী? কারা আবেদন করতে পারবে? কীভাবে হবে ভর্তি? সমস্ত তথ্য
কীভাবে দেখবেন CUET UG Result 2026?
যে সমস্ত পরীক্ষার্থী এখনও ফল দেখেননি, তাঁরা নিচের ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই CUET UG Result 2026 দেখতে পারবেন।
ধাপ ১: প্রথমে CUET UG-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ যান (cuet.nta.nic.in) সরাসরি লিংক নিচে দেওয়া থাকবে।
ধাপ ২: হোমপেজে Result / Scorecard / Result Notice-এর লিঙ্ক খুঁজে নিন।
ধাপ ৩: সেখানে ক্লিক করে Application Number এবং Password দিয়ে লগ-ইন করুন।
ধাপ ৪: লগ-ইন করলেই স্ক্রিনে আপনার CUET UG Scorecard 2026 দেখা যাবে।
ধাপ ৫: ভবিষ্যতের প্রয়োজনের জন্য স্কোরকার্ড ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন।
ফল প্রকাশের পর শুরু হবে বিশ্ববিদ্যালয়ভিত্তিক মেধাতালিকা ও কাউন্সেলিং
CUET UG Result 2026 প্রকাশের পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভর্তি প্রক্রিয়া।
এনটিএ জানিয়েছে, ফল প্রকাশের পর প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব সূচি অনুযায়ী merit list, counselling, document verification ও admission schedule প্রকাশ করবে।
- যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখুন, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশ্বভারতী শান্তিনিকেতনীতি মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
- CUET scorecard ডাউনলোড করে রাখুন
- Application form, category certificate, marksheet, ID proof-সহ প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন।
- বিশ্ববিদ্যালয়ভিত্তিক counselling registration শুরু হলে দ্রুত আবেদন করুন।
বিস্তারিত দেখুন: Visva-Bharati UG Admission: বিশ্বভারতী শান্তিনিকেতনে স্নাতকে ভর্তি! যোগ্যতা দেখে নাও
| তথ্য | লিংক |
|---|---|
| NTA অফিসিয়াল নোটিশ (Notice regarding Result of CUET 2026) | Download PDF |
| List of Toppers [PDF] | Cilck Here ➣ |
যাঁরা এখনও ফল দেখেননি, তাঁরা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের CUET UG scorecard 2026 দেখে নিন। আগামী কয়েক দিনের মধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের admission update, merit list, cut-off এবং counselling schedule প্রকাশ হতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

