পশ্চিমবঙ্গ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WB CAP-এর প্রথম মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এর পরেই ছাত্রছাত্রীদের মনে দানা বেঁধেছে নানা প্রশ্ন— “পছন্দের কলেজ পাইনি, এখন কী করব?“, “সেকেন্ড মেরিট লিস্ট কি আসবে?“, “মপ-আপ রাউন্ড কী এবং এটা কতটা রিস্কি?“। ছাত্রছাত্রীদের এই সমস্ত বিভ্রান্তি দূর করতে বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে।
WBCAP College Admission: মপ-আপ (Mop-Up) রাউন্ড কী?
প্রথম ফেজের (1st Phase) ভর্তি প্রক্রিয়া এবং ফিজিক্যাল ভেরিফিকেশন শেষ হওয়ার পর, যে সমস্ত কলেজে সিট খালি থেকে যাবে, সেই ফাঁকা সিটগুলো পূরণ করার জন্য যে বিশেষ রাউন্ড বা ফেজ চালানো হয়, তাকেই মপ-আপ রাউন্ড বলে।
মপ-আপ রাউন্ডে নামী বা টপ কলেজগুলোতে (যেমন: গোয়েঙ্কা, আশুতোষ, লেডি ব্রেবোর্ন, বেথুন ইত্যাদি) সিট পাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। কারণ এই কলেজগুলোর সিট প্রথম রাউন্ড বা Upgradation ফুল হয়ে যায়। তবে সব কলেজেই মোটামুটি কিছু না কিছু সিট ফাঁকা থাকে, বিশেষ করে যারা এডমিশন বাতিল করে দেয়।
মপ-আপ রাউন্ডে কারা অংশ নিতে পারবেন?
অফিশিয়াল নিয়ম অনুযায়ী নিম্নলিখিত ছাত্রছাত্রীরা মপ-আপ রাউন্ডে বসতে পারবেন:
- নতুন আবেদনকারী: যারা প্রথম ফেজে কোনো কারণে ফর্ম ফিলাপ করতে পারেননি বা ভুলে গিয়েছে তারা অংশ নিতে পারবে।
- সিট না পাওয়া ছাত্রছাত্রী: যারা প্রথম ফেজে আবেদন করেছিলেন কিন্তু কোনো কলেজেই সিট পায়নি তারাও মপ-আপ রাউন্ডে অংশ পারবে।
- অ্যাডমিশন বাতিল করা ছাত্রছাত্রী: প্রথম ফেজে সিট পেয়ে টাকা জমা দেওয়ার পর যারা কোনো কারণে অ্যাডমিশন বাতিল (Cancel) করেছে।
- ভর্তি না হওয়া ছাত্রছাত্রী: প্রথম ফেজে সিট অ্যালটমেন্ট হওয়া সত্ত্বেও যারা টাকা জমা দেইনি বা ভর্তি হয়নি।
গুরুত্বপূর্ণ নোট: তুমি যদি কোনো একটি কলেজে সফলভাবে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে ফাইনাল অ্যাডমিশন নিয়ে নাও, তবে তুমি আর মপ-আপ রাউন্ডে অংশ নিতে পারবে না।
আরো দেখবে: Make ABC ID Online: কোর্সে ভর্তি হতে ABC কার্ড লাগবেই! কিভাবে অনলাইনে বানাবে? দেখে নাও
| কাজের বিবরণ | সময়সীমা |
|---|---|
| প্রথম রাউন্ডের সিট সিকিউর ও ফি পেমেন্ট | ১৫ জুন পর্যন্ত |
| আপগ্রেশন রাউন্ডের সিট অ্যালটমেন্ট | ২০ জুন |
| কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন ও ফাইনাল অ্যাডমিশন | ২৭ জুন থেকে ৪ জুলাই (রবিবার বাদে) |
| কলেজের ক্লাস শুরু | ৬ জুলাই |
| কলেজভিত্তিক খালি সিটের তালিকা প্রকাশ (Vacancy List) | ৭ জুলাই |
| মপ-আপ রাউন্ড (Phase 2) শুরু | ৭ জুলাইয়ের পর |
‘সেকেন্ড মেরিট লিস্ট’ বলে কি কিছু আসবে?
সোজা কথায় উত্তর হলো— না, সেন্ট্রালাইজড পোর্টালে সেকেন্ড মেরিট লিস্ট বলে আলাদা কিছু হয় না। আগে যখন কলেজগুলো আলাদাভাবে ভর্তি নিত, তখন সেকেন্ড বা থার্ড লিস্ট আসত। কিন্তু বর্তমান নিয়মে একটাই মূল মেরিট লিস্ট (Phase 1) আসে। এরপরে যেটা আসবে, তাকে বলা হয় আপগ্রেশন রাউন্ড (Upgradation Round)।
- আপগ্রেশন রাউন্ড কী?: প্রথম রাউন্ডে যারা সিট পেয়েও ভর্তি হবে না বা ফি পেমেন্ট করবে না, তাদের সিটগুলো খালি হয়ে যাবে। সেই খালি সিটগুলোতে ওপরের দিকের পছন্দের কলেজে যাওয়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা।
- নতুন সিট: এই আপগ্রেশন রাউন্ডে কিছু নতুন ছাত্রছাত্রীও সিট পেতে পারে (যদি আগের কেউ সিট ছেড়ে দেয়)।
পছন্দের কলেজ পাননি? এখন তোমার করণীয় কী?
যদি তুমি প্রথম লিস্টে কোনো কলেজ পেয়ে থাকো (তা সে তোমার তালিকার ২, ৩ বা ৪ নম্বরের কলেজই হোক না কেন), তোমার জন্য পরামর্শ হলো:
- সিট সিকিউর করে নাও: এখনই অ্যাডমিশন ফি পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে এবং সিটটি লক/সিকিউর করে নাও।
- আপগ্রেশন অপশন বেছে নাও: সিট সিকিউর করার পর ‘Upgradation’ ইয়েস (Yes) করে রাখো। এর ফলে ২০ জুনের আপগ্রেশন রাউন্ডে তোমার ওপরের দিকের পছন্দের কলেজে সিট পাওয়ার সুযোগ তৈরি হবে।
- ভুল সিদ্ধান্ত নেবে না: “মপ-আপে ভালো কলেজ পাব” এই আশায় বসে থেকে হাতের সিটটি ছেড়ে দেবে না। এতে একটা বছর নষ্ট হওয়ার বড় ঝুঁকি থাকে। পরে চাইলে আপনি অ্যাডমিশন বাতিল করে টাকা ফেরত (Refund) পেতে পারেন।
অবশ্যই দেখবে: College Subjects: কলেজে কতগুলো সাবজেক্ট থাকে? কটা পেপার পরীক্ষা দিতে হয়? মেজর, মাইনর জেনে নাও
| গুরুত্বপূর্ণ বিষয় | লিংক বা তথ্য |
|---|---|
| কলেজে ভর্তির সমস্ত আপডেট (Admission) | WBCAP College Admission |
| WBCAP: কলেজ এডমিশন অফিসিয়াল ওয়েবসাইট | WBCAP Portal → |
কলেজ জীবন আপনার ক্যারিয়ারের একটি বড় সিদ্ধান্ত। তাই সাইবার ক্যাফে বা কারো কথায় কান না দিয়ে নিজে অফিশিয়াল ওয়েবসাইটের নোটিশ পড়বে। যারা কোনো ভুল প্রেফারেন্স লিস্টের কারণে সিট পাওনি, তারা মপ-আপ রাউন্ডে আবার নতুন করে প্রেফারেন্স সাজানোর সুযোগ পাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

