Annapurna Yojana Apply: অন্নপূর্ণা যোজনা আবেদন! অনলাইন অফলাইন কি কি ডকুমেন্ট লাগবে

Anjan Mahata

Updated on:

Annapurna Yojana Online Apply & Offline Process

রাজ্যের মহিলাদের জন্য খুশির খবর! অবশেষে শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ প্রক্রিয়াঅনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন আজকের এই প্রতিবেদনে অন্নপূর্ণা যোজনা সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া এবং আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

— Advertisement —

Annapurna Yojana Application: অন্নপূর্ণা যোজনা আবেদন প্রক্রিয়া

অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩ হাজার টাকা রাজ্যের মহিলাদের দেওয়ার জন্য আবেদন প্রক্রিয়া ১লা জুন থেকে শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী পূর্ববর্তী আবেদন প্রক্রিয়া চলবে টানা ৯০ দিন পর্যন্ত। যে সকল মহিলারা নিজেরা অনলাইনে বা অফলাইনে ফরম ফিলাপ করতে পারবে না তাদের চিন্তার কোন কারণ নেই, সরকারী আধিকারিকরা বাড়িতে গিয়ে ফরম ফিলাপে সহায়তা করবে। এছাড়াও এলাকায় এলাকায় জনকল্যাণ শিবিরের মাধ্যমে রাজ্যের মহিলাদের ফরম ফিলাপের সহায়তা করা হবে।

অফলাইন আবেদন (Annapurna Yojana Apply)

অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম অফলাইনে আবেদন করার জন্য প্রথমে সরকারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অন্নপূর্ণ ভান্ডারের আবেদন ফরমটি সংগ্রহ করতে হবে, এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেটিকে আপনার পঞ্চায়েত অফিস, ব্লক অফিস অথবা পৌরসভা অফিসে গিয়ে জমা করতে হবে। 

ক্লিক করে ডাউনলোড করুন! Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্ম

অনলাইন আবেদন (Annapurna Yojana Online Apply & Registration)

— Advertisement —

অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন প্রক্রিয়া https://socialsecurity.wb.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে।  অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রথমে আবেদন প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লগইন করে সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় অবশ্যই সঠিক এবং নিখুত তথ্য দিতে হবে, কারণ আবেদনপত্রে ত্রুটি হলে এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন।

সঠিকভাবে আবেদনপত্র ফিলাপের পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নির্দিষ্ট সাইজের মধ্য স্বাক্ষর করে আপলোড করতে হবে। আবেদনপত্র পূরণ এবং ডকুমেন্ট আপলোড করার পর সবশেষ ফাইনাল সাবমিট করতে হবে।

১লা জুন অনলাইন আবেদন শুরুর কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত অনলাইন আবেদন করা শুরু হয়নি। 

Annapurna Yojana Documents: প্রয়োজনীয় ডকুমেন্ট

অন্নপূর্ণা যোজনাই আবেদন করার সময় আবেদন প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্ট গুলি প্রয়োজন হবে:

বাধ্যতামূলক ডকুমেন্টসমূহ (স্বাক্ষর সমেত):

  • পরিবারের প্রত্যেকের ভোটার কার্ডের জেরক্স।
  • পরিবারের প্রত্যেকের আধার কার্ডের জেরক্স।
  • পরিবারের প্রত্যেকের ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
  • আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বার।

অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:

  • প্রত্যেকের প্যান কার্ডের জেরক্স (যদি থাকে, নিজের স্বাক্ষর করা)।
  • প্রত্যেকের রেশন কার্ডের জেরক্স (নিজের স্বাক্ষর করা)।
  • জমির রেকর্ডের কপি।
  • কর্মসংস্থান সংক্রান্ত প্রয়োজনীয় নথি অথবা নিজের স্বাক্ষর করা স্ব-ঘোষণা পত্র।
  • কেউ সরকারি পেনশন পেলে তার নথি (নিজের স্বাক্ষর করা)।
  • CAA (সি.এ.এ) এর আবেদন পত্র বা সার্টিফিকেট পেলে তার নথি।
  • ট্রাইব্যুনালে আবেদন করলে তার নথি।
  • KCC কার্ড, KCC (ARD), Artisan Credit Card, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদির কপি।
  • SC/ST/OBC/EWS সার্টিফিকেটের কপি (নিজের স্বাক্ষর করা)।

গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক

অন্নপূর্ণা যোজনা টাকা উপভোক্তাদের DBT এর মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এক্ষেত্রে অবশ্যই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই আধার-সংযুক্ত (Aadhaar Linked) হতে হবে। আধার লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে।

অনলাইন আবেদন: Annapurna Yojana Online Apply অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন

বিষয়বিস্তারিত
অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু১ জুন, ২০২৬
আবেদন প্রক্রিয়া চলবে৯০ দিন
অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট (Portal)https://socialregistry.wb.gov.in/
অফিসিয়াল সমস্ত আপডেটClick Here →

অবশ্যই দেখুন: Yuva Shakti Scheme: যুব শক্তি প্রকল্প! প্রতিমাসে ৩ হাজার টাকা

Join Group

Telegram

Share