WB Govt Job Application Fee: চাকরির পরীক্ষায় আবেদন ফি লাগবেনা! একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Anjan Mahata

Published on:

WB Govt Job Application Fee Waiver

রাজ্যের চাকরিপ্রার্থী ও পড়ুয়া ছাত্রীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্তব্য অনুযায়ী সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া ‘ভরসা’ স্কিম, ‘ভগিনী নিবেদিতা’ স্কিম এবং পুলিশ নিয়োগ সংক্রান্ত বিষয়েও তিনি তথ্য দিয়েছেন। কী কী ঘোষণা হলো? কোনটি কবে থেকে শুরু হতে পারে? কোন বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি? বিস্তারিত জেনে নিন।

— Advertisement —

WB Govt Job Application Fee Waiver: চাকরির পরীক্ষায় আবেদন ফি মকুফ

সংবাদ সূত্র অনুযায়ী ১৬ই নভেম্বর, ২০২৬ পশ্চিম মেদিনীপুরের একটি জব ফেয়ারে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সময় মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি নিয়ে বার্তা দেন। “অর্থ দপ্তর কিছুদিনের মধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছে এবং সরকারি চাকরির পরীক্ষার ফি তুলে দেওয়া হবে।” তিনি আরও বলেছেন, এটি তাঁদের সংকল্পপত্রের আগের প্রতিশ্রুতির অংশ এবং সময়মতো তা পালন করা হবে।

মুখ্যমন্ত্রীর যুক্তি, অনেক প্রার্থীর মধ্যে অল্পসংখ্যক পদে নিয়োগ হলে প্রতিটি আবেদনকারীকে ফি দিতে হলে সেই খরচ বেকার যুবক-যুবতীদের ওপর আর্থিক চাপ তৈরি করে।

  • কোন পরীক্ষায় প্রযোজ্য: ঘোষণায় সরকারি চাকরির পরীক্ষার কথা বলা হয়েছে। কোন কোন নিয়োগ সংস্থার পরীক্ষা কতটা অন্তর্ভুক্ত হবে, তা এখনও জানানো হয়নি।
  • কবে থেকে কার্যকর: নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ঠিক টাইমে’ তা তুলে দেওয়া হবে।

ভরসা স্কিম (Bharosa Scheme)

— Advertisement —

বেকার যুবক-যুবতীদের জন্য বহুচর্চিত এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েট বেকার যুবক-যুবতীদের জন্য দুটি আলাদা গ্রুপ করে স্কিম চালু হবে। এই প্রকল্পে মাসিক ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথা উল্লেখ আছে। বলা হয়েছে, ‘যুবশক্তি’ বা ‘ভরসা’ নিয়ে ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েটদের জন্য এক্সাম প্রিপারেশনের ভাতা চালুর কমিটমেন্ট তাঁদের আছে।

আবেদন চলছে! Yuva Shakti Documents: যুবশক্তি ৩০০০ টাকা পেতে কি কি ডকুমেন্ট লাগবে? অক্টোবর থেকে শুরু টাকা দেওয়া

ভগিনী নিবেদিতা স্কিম (Bhagini Nivedita Scheme)

বাল্যবিবাহ এবং ১৮ বছরের কম বয়সী মেয়েদের প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন, কন্যাদের কথা ভেবেই এই স্কিমটি নেওয়া হয়েছে। স্কিমটি জানুয়ারি ২০২৭ থেকে চালু হওয়ার কথা। যারা উচ্চমাধ্যমিকের পরেও গ্র্যাজুয়েশন বা আরও বেশি পড়াশুনা করতে চান, তারা তিন বছরে মোট ৫০,০০০ টাকা পাবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, এর মতো আরও অনেক স্কিম নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। তবে কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে, পারিবারিক আয়ের সীমা থাকবে কি না এবং আবেদন প্রক্রিয়া কী হবে—সেই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে সংবাদ সূত্রে জানানো হয়েছে।

জেনে রাখুন! Girls Education: উচ্চমাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনে ছাত্রীরা পাবে ৫০,০০০ টাকা! জানুয়ারি থেকে মিলবে সুবিধা

এগুলি ঘোষণা ও প্রস্তাবিত পরিকল্পনা হিসেবে জানানো হয়েছে। বিষয়গুলির চূড়ান্ত নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি, স্কলারশিপ ও সরকারি প্রকল্প সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকো।

Join Group

Telegram

Share