পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর ২০২৭ সালের পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। জনগণনা বা সেনসাসের (Census) কাজের জেরে শুধু মাধ্যমিকই নয়, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন এই পরীক্ষার তারিখ পিছিয়ে যেতে পারে এবং নতুন কোন সময়ে পরীক্ষা শুরু হওয়ার কথা ভাবা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জেনে নিন।
HS 4th Sem Exam Routine Reschedule: পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রধান কারণ
পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে বোর্ড পরীক্ষাগুলি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হতে চলা জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। এই সুবৃহৎ প্রশাসনিক কাজে বহু শিক্ষক-শিক্ষিকাকে যুক্ত থাকতে হবে।
ফলে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হলে শিক্ষক সংকট তৈরি হওয়া এবং পরীক্ষার আয়োজন, পরিদর্শন ও অন্যান্য দায়িত্ব পালনে মারাত্মক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার সূচি পিছিয়ে দেওয়ার প্রস্তাব পাঠানোর পর, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও সেই পথেই হাঁটতে চলেছে।
WBCHSE Proposed Routine 2027: ১৬ মার্চের পর থেকে পরীক্ষা শুরুর ভাবনা
মঙ্গলবার সংসদ সভাপতি অসিতকুমার মণ্ডল জানিয়েছেন, মাধ্যমিকের প্রস্তাবিত নতুন সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ মার্চের পর থেকে শুরু করার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। সেই অনুযায়ী নতুন পরীক্ষার নির্ঘণ্ট ও রুটিন তৈরির কাজও চলছে। তবে স্কুলশিক্ষা দফতরের অনুমোদন সাপেক্ষেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: এটি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একটি প্রস্তাবিত ভাবনা ও খসড়া মাত্র। স্কুল শিক্ষা দফতর এবং সংশ্লিষ্ট পর্ষদ ও সংসদের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
শিক্ষক মহলের প্রতিক্রিয়া ও বিতর্ক
পরীক্ষা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষকমহলে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে:
- বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অভিমত: সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে ব্যবহার করার ফলেই সার্বিকভাবে শিক্ষার ক্ষতি হচ্ছে। এসআইআর, নির্বাচন থেকে শুরু করে জনগণনা— বছরের অধিকাংশ সময়ই শিক্ষকদের স্কুলের বাইরে থাকতে হয়, যার জেরে আজ দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে।
- শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বক্তব্য: সাধারণ সম্পাদক কিংকর অধিকারী দাবি করেছেন, পরীক্ষার্থীদের দীর্ঘ প্রস্তুতি ও মানসিক অবস্থার কথা মাথায় রেখে রুটিন না বদলে বরং সরকারের উচিত জনগণনার সূচি পরিবর্তন করা। অন্যথায় পড়ুয়াদের পড়াশোনা ও ফলাফলের উপর এর বিরূপ প্রভাব পড়বে।
অবশ্যই পড়ুন: HS Semester System: উঠে যাচ্ছে উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতি! ফিরবে আগের নিয়ম
| বিষয় | লিংক |
|---|---|
| উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbchse.wb.gov.in/ |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
পরীক্ষা সংক্রান্ত যেকোনো নতুন ও অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল WhatsApp Group-এ যুক্ত থাকো এবং নিয়মিত চোখ রাখো EduTips পোর্টালে। নতুন এই রুটিন পরিবর্তনের খবরটি তোমার সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দ্রুত শেয়ার করে দাও, যাতে কেউই পরীক্ষার সময়সূচি নিয়ে বিভ্রান্ত না হয়!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


