উচ্চমাধ্যমিকের সেমিস্টার নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পদ্ধতি কি আদৌ থাকবে? একাদশ-দ্বাদশের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের মনে এই প্রশ্নটাই ঘুরছে। রাজ্যে সরকার বদলের পর শিক্ষা দফতর বিগত সরকারের সময়কালে চালু হওয়া সেমিস্টার ব্যবস্থার পর্যালোচনা শুরু করেছে। সূত্রের খবর, বছরে একবার বোর্ড পরীক্ষার পুরনো নিয়মেই ফিরতে চাইছে সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আজকের প্রতিবেদনে পুরো বিষয়টা গুছিয়ে জানিয়ে দিলাম।
HS Semester System: উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম বাতিল
রাজ্যে সরকার বদলের পর নতুন শিক্ষামন্ত্রী এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি দায়িত্ব নেন। তারপর থেকেই সেমিস্টার ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিকাশ ভবনে সংসদের সঙ্গে এ নিয়ে বৈঠকও হয়েছে। সেই সময় শিক্ষকদের সেমিস্টার পদ্ধতি নিয়ে নানা অভিযোগ করা হয়েছিল।
শিক্ষকদের তরফে যেসব অভিযোগ জমা পড়েছে
- বছরে দুবার পরীক্ষার কারণে ক্লাসের সংখ্যা কমছে
- পরীক্ষার জন্য স্কুল বেশিদিন বন্ধ থাকছে
- সার্বিকভাবে স্কুলে পড়াশোনা কম হচ্ছে
- সেমিস্টার পদ্ধতিতে ছাত্রছাত্রীদের বিশেষ লাভ হচ্ছে না বলে অনেক শিক্ষকের মত
- যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা (যেমন JEE, NEET) দিতে চায়, তাদের জন্য সিলেবাস ও পরীক্ষার ধরন বাড়তি বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ
জেনে রাখুন: HS Pass Scholarship 2026: উচ্চ মাধ্যমিক পাস স্কলারশিপ সমূহ দেখে নিন
শিক্ষামন্ত্রী কী জানিয়েছেন
শিক্ষামন্ত্রী দীপক বর্মণের বক্তব্য, অনেক শিক্ষক তাঁদের জানিয়েছেন যে সেমিস্টার ব্যবস্থায় ছাত্ররা ঠিকমতো উপকৃত হচ্ছে না। তাঁর মতে, বড় একটি অংশের ধারণাও এটাই। নিজে একসময় শিক্ষক ছিলেন বলে তাঁর ব্যক্তিগত ধারণাও একই। এই কারণেই বিষয়টি এখন পর্যালোচনার স্তরে রাখা হয়েছে।
পুরনো পদ্ধতি কবে থেকে কার্যকর হতে পারে?
সরকারি সূত্রের ইঙ্গিত অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে পুরনো পরীক্ষা পদ্ধতি ফিরে আসতে পারে। তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। শিক্ষা দফতর ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মধ্যে এ নিয়ে বৈঠক হলেও কবে থেকে এবং ঠিক কোন নিয়মে এই বদল কার্যকর হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি উচ্চমাধ্যমিক সংসদ বা শিক্ষা দফতরের তরফে কোনো অফিসিয়াল নোটিশও এখনও প্রকাশিত হয়নি। তাই সরকারি ঘোষণা না আসা পর্যন্ত সেমিস্টার পদ্ধতি নিয়ে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মিস করো না! HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা দেখে নিন
শিক্ষকদের অভিযোগ ও শিক্ষামন্ত্রীর মন্তব্য দেখে বোঝা যাচ্ছে, সেমিস্টার পদ্ধতি বাতিলের সম্ভাবনা বেশ জোরালো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে কোনো কিছু নিশ্চিত ধরে নেওয়া ঠিক হবে না। সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলেই আমরা সবার আগে এখানে জানিয়ে দেব।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


