WB Panchayat Recruitment 2026: গ্রাম পঞ্চায়েতে ৬৫০০+ বেশি শূন্য পদে নিয়োগ! যোগ্যতা, রেজিস্ট্রেশন পদ্ধতি দেখে নিন

Anjan Mahata

Updated on:

WB Gram Panchayat Recruitment 2026

WB Gram Panchayat Recruitment 2026: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত খুশির খবর! পশ্চিমবঙ্গের নবনির্মিত সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সম্প্রতি জানিয়েছেন ৬৫০০+ বেশি শূন্যপদে রাজ্যের পঞ্চায়েত গুলিতে প্রার্থী নিয়োগ করা হবে। ইতিমধ্যে এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? যোগ্যতা শূন্যপদ ও কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

WB Panchayat Recruitment 2026: ৬৫০০+ বেশি শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ

মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সম্প্রতি একটি সংবাদ সাক্ষাৎকারে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত গুলিতে প্রয়োজনীয় কর্মীর অভাবে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটছে তাই খুব শীঘ্রই রাজ্যের পঞ্চায়েত গুলিতে নতুন করে সু-শিক্ষিত এবং সু-দক্ষ কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন সংবাদ সূত্রে খবর ৬৫০০ এর বেশি শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ খুব শীঘ্রই শুরু হচ্ছে।

বিষয়বিস্তারিত
নিয়োগগ্রাম পঞ্চায়েতে নিয়োগ (WB Panchayat Recruitment)
শূন্যপদ৬৫০০+
রেজিস্ট্রেশন শুরুরেজিস্ট্রেশন চলছে…
আবেদন শুরুর তারিখশীঘ্রই জানানো হবে

কোন কোন পদে নিয়োগ করা হবে? (Post Details)

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ ২০২৬-এর মাধ্যমে গ্রামীণ স্তরের প্রশাসনিক ব্যবস্থাকে আরও মজবুত করতে বিপুল কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মূলত যে সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ করা হতে পারে, তা নিচে দেওয়া হলো:

  • পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
  • গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (Executive Assistant)
  • গ্রাম পঞ্চায়েত কর্মী (Gram Panchayat Karmee)
  • গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক (Nirman Sahayak)
  • গ্রাম পঞ্চায়েত সহায়ক (Sahayak)
  • গ্রাম পঞ্চায়েত সচিব (Secretary)

দেখে নিন: WB Gram Panchayat Syllabus PDF (Secretary, Sahayak): পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস

পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে আবেদনকারীর যোগ‍্যতা

— Advertisement —

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগের বিভিন্ন পদ অনুযায়ী আবেদনের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। অষ্টম পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন লেভেল সামন্ত প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ থাকবে। নিচে জনপ্রিয় কতগুলি পোস্টের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো:

পদের নামপ্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
পঞ্চায়েত কর্মী (Gram Panchayat Karmee)ন্যূনতম অষ্টম (8th) শ্রেণি পাস।
গ্রাম পঞ্চায়েত সহায়ক (Sahayak)মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস।
গ্রাম পঞ্চায়েত সচিব (Secretary)উচ্চ মাধ্যমিক (12th) বা স্নাতক (Graduation) পাস এবং সাথে কম্পিউটারের মৌলিক জ্ঞান (Computer Knowledge) থাকা আবশ্যক।
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (Executive Assistant)উচ্চ মাধ্যমিক (12th) বা স্নাতক (Graduation) পাস এবং সাথে কম্পিউটারের কাজের ভালো অভিজ্ঞতা থাকা আবশ্যক।
নির্মাণ সহায়ক (Nirman Sahayak)সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা (Diploma in Civil Engineering) ডিগ্রি থাকা প্রয়োজন।

আবেদন প্রার্থীদের বয়স সীমার যোগ্যতার ক্ষেত্রে এবারে ছাড় রয়েছে কারণ কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্যের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৪০ বছর হতে চলেছে।

গ্রাম পঞ্চায়েত প্রক্রিয়া (WB Gram Panchayat Registration 2026)

গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে কিভাবে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দেওয়া হল।

  • রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট https://wbprms.in/ ভিজিট করুন,
  • এরপর উপরে থাকা “Register Now” অপশনটিতে ক্লিক করুন,
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেইল আইডি ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখুন

রেজিস্ট্রেশন করার সময় আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে সেই পাসওয়ার্ডটি মনে রাখুন। পরবর্তীতে আবেদন শুরু হলে লগইন করার সময় আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে

কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে একটি নোটিশ দেখাচ্ছে, সেই নির্দেশ অনুযায়ী বর্তমানে প্রার্থীদের রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরি করে রাখতে বলা হয়েছে খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়ায় শুরু হবে এক্ষেত্রে কোন নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কে নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজে নিজে শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে, অর্থাৎ শূন্য পথ গণনার পর আগামী ১ থেকে ২ মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়ায় শুরু হবে

মিস করবেন না! WB Panchayat Previous Year All Question: পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র PDF ডাউনলোড!

বিষয়লিংক
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbprms.in/
রেজিস্ট্রেশন লিঙ্কRegister Now

সরকার পরিবর্তনের ফলে পঞ্চায়েত নিয়োগ ছাড়াও আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে রাজ্যে আরও একাধিক পদে নিয়োগ করা হবে, তাই চাকরির পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চালিয়ে যান।

Join Group

Telegram

Share