কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PMIS) নিয়ে এলো বড় আপডেট। দেশের তরুণদের জন্য এবার প্রতি মাসে ৯০০০ টাকা স্টাইপেন্ড এবং ২০টিরও বেশি সেক্টরে কাজের সুযোগ মিলছে। যদি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তবে এই সুযোগটি হাতছাড়া করবেন না।আজকের প্রতিবেদন থেকে এই নতুন স্কিমটি সম্পর্কে জেনে নিন।
পিএম ইন্টার্নশিপ প্রকল্প (PM Internship Scheme 2026)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আগামী কয়েক বছরে দেশের ১ কোটিরও বেশি যুবককে হাতে-কলমে কাজ শেখানো। ২০২৬ সালের নতুন সেশনেও দেশের সেরা ৫০০টি বড় সংস্থায় (যেমন- TATA, Reliance, Mahindra, TCS) ইন্টার্নশিপের সুযোগ থাকছে।

| তথ্য | বিবরণ |
|---|---|
| প্রকল্পের নাম | পিএম ইন্টার্নশিপ প্রকল্প |
| সুবিধা | প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড + এককালীন ৬,০০০ টাকা |
| কোর্সের সময়সীমা | ১ বছর (১২ মাস) |
| বয়স সীমা | ১৮ থেকে ২৫ বছর |
| আবেদন ফি | সম্পূর্ণ বিনামূল্যে |
| রেজিস্ট্রেশন ও আবেদন | অনলাইন আবেদন |
আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)
২০২৬ সালের নির্দেশিকা অনুযায়ী ইন্টার্নশিপের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা প্রয়োজন:
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দশম বা দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে। এছাড়াও ITI, পলিটেকনিক ডিপ্লোমা, বিএ (BA), বিএসসি (B.Sc), বিকম (B.Com) বা বিফার্ম ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
- বয়স: প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
- কারা আবেদন করতে পারবেন না: স্নাতকোত্তর (Post Graduate), IIT, NIT বা IIM থেকে পাশ করা ছাত্রছাত্রী, এবং যারা ইতিমধ্যে কোনো স্থায়ী চাকরিতে নিযুক্ত, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
জেনে রাখুন: West Bengal Freeship Scheme: ফ্রি-শিপ প্রকল্প কলেজের Fees দেবে সরকার! যোগ্যতা, আবেদন দেখে নিন
স্টাইপেন্ড টাকার পরিমান ও অন্যান্য সুযোগ সুবিধা
দেশের শীর্ষস্থানীয় ২০টিরও বেশি ইন্ডাস্ট্রিতে সরাসরি হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি বড় ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়ার সুযোগ মিলবে। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর সরকার স্বীকৃত একটি সার্টিফিকেট দেওয়া হবে যা ভবিষ্যতে কর্পোরেট সেক্টরে চাকরি পেতে সহায়ক হবে।
- এই প্রকল্পের অধীনে নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে মোট ৯,০০০ টাকা স্টাইপেন্ড সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (DBT) পাবেন।
- পাশাপাশি ইন্টার্নশিপে যোগদানের সময় প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য এককালীন ৬,০০০ টাকার আর্থিক সাহায্যও প্রদান করা হতে পারে।
এই নিশ্চিত মাসিক ভাতা শিক্ষার্থীদের কাজ শেখার পাশাপাশি আর্থিক স্বনির্ভরতা প্রদান করতে বিশেষভাবে সাহায্য করবে। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের প্রার্থীরা এই বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের পেশাদার দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।
অনলাইন আবেদন প্রক্রিয়া (PM Internship Online Application Process)
প্রথমে অফিসিয়াল পোর্টাল pminternship.mca.gov.in-এ গিয়ে মোবাইল নম্বর ও আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর প্রোফাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় নথি আপলোড করে পছন্দের তিনটি সেক্টর বা কোম্পানি নির্বাচন করুন।
আবেদনের লিংক ও অন্যান্য তথ্য
আবেদনটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে এবং আবেদন সাবমিট করার পর অফার লেটারের জন্য নিয়মিত ড্যাশবোর্ড চেক করুন।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পিএম ইন্টার্নশিপ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট | https://pminternship.mca.gov.in/ |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি ও গাইডলাইন ডাউনলোড | Download PDF |
আপনি যদি দেশের বড় বড় কোম্পানিতে আপনার ক্যারিয়ার শুরু করতে চান এবং আপনি চাকরির সন্ধানে থাকেন, তবে দেরি না করে আজই এই কেন্দ্রীয় প্রকল্পের জন্য আবেদন করুন। কেরিয়ার সংক্রান্ত এমন আরও আপডেটের জন্য আমাদের ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

