Banglar Yuba Sathi Payment Update: যুব সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২১ থেকে ৪০ বছরের বয়সের যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়ার কথা ছিল কিন্তু ভোটের আবহে প্রথম কিস্তির টাকা গত ৭ই মার্চ শনিবার থেকে গ্রাহকদের একাউন্টে দেওয়া শুরু হয়েছে।
এক্ষেত্রে কাদের আগে টাকা দেওয়া হচ্ছে? এবং কিভাবে এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়াও, মেসেজ আসা সত্ত্বেও অনেকেই একাউন্টে এখনো পর্যন্ত টাকা পাননি – পরবর্তী কবে টাকা দেওয়া হবে? এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে।
Yubasathi Payment Status Check: যুব সাথী প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া
যে সমস্ত যুবক-যুবতীরা অনলাইনে বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন করেছিল তাদের ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। কারণ তাদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে সমস্ত তথ্য পোর্টালে আপলোড ছিল এরপর শুধুমাত্র (Verification) যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের একাউন্টে টাকা দেওয়া শুরু হয়।
অফলাইন আবেদনে টাকা পেতে দেরি হবে! (Offline Apply)
যে সমস্ত আবেদনকারীরা অফলাইনে যুব সাথী প্রকল্পে আবেদন আবেদন করেছে তাদের ম্যানুয়ালিভাবে সমস্ত তথ্য ডাটা এন্ট্রি অপারেটরদের দিয়ে ধীরে ধীরে সকলের আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরের পোর্টালে সাবমিট করা হচ্ছে, তাই এক্ষেত্রে তাদের টাকা পেতে একটু দেরি হবে কারণ আবেদনের সমস্ত তথ্য আপলোড করার পর সেটিকে আবার পুনরায় ভেরিফিকেশন করা হবে যা যথেষ্ট সময় সাপেক্ষ।
কি কারনে আবেদনপত্র বাতিল করা হচ্ছে?
আবেদনকারীদের তথ্য ভেরিফিকেশনের সময় কিছু নির্দিষ্ট কারণে আবেদন পেন্ডিং বা বাতিল হতে পারে। যেমন, আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে; এর বাইরে হলে আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া কেউ আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেলে বা পরিচয়পত্রে ত্রুটি থাকলে ভেরিফিকেশনে সমস্যা হতে পারে।
ক্লিক করে দেখুন: Yuba Sathi Status Check: বাংলার যুব-সাথী অনলাইন স্ট্যাটাস চেক!
মেসেজ আসা সত্ত্বেও কেন এখনো টাকা ঢোকেনি? যুব সাথী স্ট্যাটাস
যুব সাথী প্রকল্পে আবেদনকারী অনেক যুবক যুবতীদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি মেসেজ আসছে কিন্তু সেই মেসেজ আসার পরেও অনেকের এখনো পর্যন্ত একাউন্টে টাকা ঢোকেনি। ট্রেজারি থেকে মেসেজ বা সত্বেও আপনার একাউন্টে যদি টাকা না ঢুকে সেক্ষেত্রে মূলত দুটি সমস্যা থাকতে পারে-
ব্যাংক একাউন্ট এর সমস্যা (Bank Account)
অনেক আবেদনকারীদের যে ব্যাংকের সঙ্গে আধার Seeding রয়েছে সেই একাউন্টে চালু নেই বা বন্ধ হয়ে গেছে, এছাড়াও অনেকদিন হয়ে যাওয়া সত্ত্বেও যদি KYC জমা না করা হয় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ একাউন্ট টিকে ফ্রিজ করে দেয় সেই কারণেই একাউন্টে টাকা পেতে সমস্যা হয়।
আবেদনপত্র ইনপুট এর সমস্যা (Form Details)
অনলাইনে বা অফলাইনে আবেদন জমা করার পরে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আবেদনপত্র ট্রেজারিতে পাঠানো হয় সেখানে ম্যানুয়াল ভাবে একাউন্ট নাম্বার ইনপুট করে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে অনেক সময় ভুল নাম্বারে টাকা পাঠানো হয়ে গেলে পেমেন্ট ফেল দেখায়।
মেসেজ আসা সত্ত্বেও যদি তোমার একাউন্টে টাকা না ক্রেডিট হয় তাহলে প্রথমে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা সেটি চেক করে নেবে এবং যদি KYC জমা না করে থাকে তাহলে অতিসত্বর আগে KYC জমা করবে।
আপডেট দেখুন: Yubasathi: যুব সাথী নতুন করে টাকা দেওয়া শুরু! অনলাইন অফলাইন সকলেই পাচ্ছে
| বিবরণ | লিংক |
|---|---|
| বাংলার যুব-সাথী (New Online Status Portal) | Check Here » |
| যুব সাথী (YubaSathi) সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট | Click Here → |
| হেল্পলাইন নাম্বার | Help Desk: 6292248888 Email Id: [email protected] |
ব্যাঙ্কের সব তথ্য সঠিক থাকার পরেও যদি অনুদান না আসে, তবে বুঝতে হবে ব্লক বা ট্রেজারিতে তথ্য এন্ট্রিতে কোনো ভুল হয়েছে। এমন হলে দেরি না করে দ্রুত স্থানীয় ব্লক বা BDO অফিসে গিয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধন করিয়ে নিন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

