Yubasathi: যুব সাথী নতুন করে টাকা দেওয়া শুরু! অনলাইন অফলাইন সকলেই পাচ্ছে? দেখে নিন

Anjan Mahata

Published on:

Yuba Sathi Payment New Update Online Status Check 2026

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া যুব সাথী প্রকল্প (Yubasathi) নিয়ে নতুন করে বড় আপডেট সামনে এসেছে। অনেক আবেদনকারীর মোবাইলে SMS এসেছে যে তাদের অ্যাকাউন্টে ₹1500 টাকা ক্রেডিট হয়েছেঅনলাইনে আবেদন করলে আগে টাকা পাওয়া যাচ্ছে কি? অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কি দেরি হচ্ছে? গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিন।

— Advertisement —

Yuba Sathi Payment New Update 2026: যুব সাথী প্রকল্পে আবার টাকা দেওয়া শুরু

বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী (Batch wise) টাকা ক্রেডিট করা হচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন, তাদের তথ্য আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল। ফলে তাদের যাচাই-প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে এবং অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে।

বিষয়তথ্য
প্রকল্পের নামBanglar Yubasathi / বাংলার যুব সাথী
মাসিক ভাতা₹1500
বর্তমান আপডেট: টাকা পাঠানোBatch wise টাকা ক্রেডিট হচ্ছে (Aadhaar DBT)

অন্যদিকে যারা অফলাইনে আবেদন জমা দিয়েছিলেন, তাদের আবেদনপত্রের তথ্য আগে ডেটা এন্ট্রি করতে হচ্ছে এবং এরপর ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। এই কারণেই অনেক ক্ষেত্রে কিছুটা সময় লাগছে।

জেলা ভিত্তিতে চলছে যাচাই প্রক্রিয়া (Verification Process)

— Advertisement —

এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলা ভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরই আবেদন Approve করা হচ্ছে এবং তারপরই টাকা পাঠানো হচ্ছে, যেমনঃ

  • আবেদনকারী বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন কিনা
  • ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য
  • শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।

বিস্তারিত দেখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে?

সরাসরি ব্যাংকে টাকা যাচ্ছে DBT পদ্ধতিতে (Yuba Sathi Payment 2026)

এই প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে Direct Benefit Transfer (DBT) পদ্ধতিতে। অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিংক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। তাই আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হলো:

  • ব্যাংক অ্যাকাউন্টে Aadhaar link থাকতে হবে
  • KYC সম্পূর্ণ থাকতে হবে
  • DBT service সক্রিয় থাকতে হবে।

ঠিক যেমন অন্যান্য সরকারি প্রকল্পে টাকা ঢোকে, একই পদ্ধতিতে এই প্রকল্পেও টাকা পাঠানো হচ্ছে। এই বিষয়ে জানা না থাকলে একবার ব্যাংকে গিয়ে একটিভ করিয়ে নেবেন

FAQ: যুব সাথী প্রকল্প টাকা পাওয়া সংক্রান্ত কিছু প্রশ্ন

অনলাইনে আবেদন করলে কি আগে টাকা পাওয়া যাচ্ছে?

সাধারণভাবে দেখা যাচ্ছে অনলাইন আবেদনকারীদের তথ্য আগে থেকেই সিস্টেমে ছিল, তাই তাদের অনেকের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে। তবে এটি কোনো নির্দিষ্ট নিয়ম নয়। অনেক ক্ষেত্রে জেলা ভিত্তিক প্রসেসিংয়ের ওপর নির্ভর করছে

যারা প্রথম দিকে ডকুমেন্ট Self Attested করেননি তাদের সমস্যা হচ্ছে?

অনেক আবেদনকারী এই প্রশ্নটি করছেন। বাস্তবে দেখা গেছে, প্রথম দিকে যারা Self Attested ছাড়া আবেদন করেছিলেন তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সঠিক থাকলেই হবে। অর্থাৎ শুধুমাত্র এই কারণে সাধারণত সমস্যা হচ্ছে না।

Yuba Sathi Status: স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কেন?

বর্তমানে অফিসিয়াল পোর্টালে Status Check সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কারণ একসাথে প্রচুর আবেদনকারী স্ট্যাটাস চেক করার চেষ্টা করায় সার্ভারে চাপ তৈরি হচ্ছিল। তাই আপাতত এটি বন্ধ রাখা হয়েছে।

সবাই কবে টাকা পাবে? (Yubasathi Taka kobe Debe)

বর্তমানে যে ফিনান্সিয়াল ইয়ার চলছে, তার মধ্যেই অনেক আবেদনকারী টাকা পেয়ে যেতে পারেন। যদি কেউ মার্চ মাসের মধ্যে টাকা না পান, তাহলে অনেক ক্ষেত্রে এপ্রিল মাসে দুই মাসের টাকা একসাথে পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ক্লিক করে দেখুন: Yuba Sathi Status Check: বাংলার যুব-সাথী অনলাইন স্ট্যাটাস চেক!

বিবরণলিংক
বাংলার যুব-সাথী (New Online Status Portal)Check Here »
যুব সাথী (YubaSathi) সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেটClick Here →
হেল্পলাইন নাম্বারHelp Desk: 6292248888
Email Id: [email protected]

সব মিলিয়ে বলা যায়, Yubasathi প্রকল্পের টাকা আবার নতুন করে ক্রেডিট হওয়া শুরু হয়েছে এবং অনেক আবেদনকারী ইতিমধ্যেই ₹1500 পেয়েছেন। তবে যাচাই-প্রক্রিয়া এবং ডেটা এন্ট্রির কারণে সব আবেদনকারীর অ্যাকাউন্টে একসাথে টাকা ঢুকছে না। তাই যারা এখনও টাকা পাননি, তাদের কিছুটা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে

Join Group

Telegram

Share