যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া গত মার্চ মাসে ৭ তারিখ থেকে শুরু হয়। অধিকাংশ যুবক-যুবতীরা মার্চের প্রথম মাসের টাকা অলরেডি পেয়ে গিয়েছে, এবার সবাই এপ্রিল মাসের দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষা করছে। যুব সাথী প্রকল্পের এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে?
এছাড়াও আলোচনা করব যে সকল যুবক-যুবতীরা প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত পায়নি তারা সেই টাকা পাবে কিনা বা তারা কি একসাথে দুই মাসের টাকা পাবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
যুব সাথী এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে (Banglar Yuva Sathi April Payment Date)
যুব সাথী প্রকল্পের মাধ্যমে মার্চ মাসে যারা প্রথম টাকা পেয়েছিল খুব শীঘ্রই এপ্রিল মাসে তারা আবার টাকা পেতে চলেছে, যেহেতু প্রথম মাসে টাকা দেওয়ার আগেই সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া ও Bank DBT লিংক সঠিক ছিল তাই টাকা সরাসরি ব্যাংক একাউন্টে ঢুকেছিল তাই এক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনরকম দেরি হবে না। অন্যান্য মাসিক প্রকল্পের মতোই যুব সাথী প্রকল্পের টাকা আগামী ৫ই এপ্রিলের পর থেকে গ্রাহকদের একাউন্টে দেওয়া শুরু হবে।
ক্লিক করে দেখুন: Yuba Sathi Status Check: বাংলার যুব-সাথী অনলাইন স্ট্যাটাস চেক!
মার্চ ও এপ্রিল দুইমাসের টাকা কি একসঙ্গে পাবেন?
যে সমস্ত আবেদনকারীরা মার্চ তথা প্রথম মাসের টাকা এখনো পর্যন্ত পাননি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। সম্ভাবনা রয়েছে যে এপ্রিল মাসে তারা একসঙ্গে মার্চ ও এপ্রিল—এই দুই মাসের কিস্তির টাকা পেতে পারেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদের তথ্য আপলোড ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই যোগ্য প্রার্থীদের গত মাসের টাকা একসাথে দেওয়ার সম্ভাবনাই বর্তমানে সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
আপডেট দেখুন: Yubasathi Status: যুব সাথী প্রকল্পের টাকা কারা আগে পাচ্ছে? মেসেজ এসেও টাকা ঢোকেনি! দেখে নিন
| বিবরণ | লিংক |
|---|---|
| বাংলার যুব-সাথী (New Online Status Portal) | Check Here » |
| যুব সাথী (YubaSathi) সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট | Click Here → |
| হেল্পলাইন নাম্বার | Help Desk: 6292248888 Email Id: [email protected] |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


