পশ্চিমবঙ্গে নতুন সরকার: সরকারি প্রকল্প ও স্কলারশিপ আগের টাকা পাবেন? নতুন সুবিধা মিলবে?

Anjan Mahata

Published on:

West Bengal New Govt Scheme Benefits New Update BJP Sarkar

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত এবং এই রাজনৈতিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী, সাধারণ জনতার মনে এখন একটাই প্রশ্ন— “আগের চালু হওয়া স্কলারশিপ বা সরকারি সুবিধাগুলো কি আমরা আর পাব না?স্কলারশিপ থেকে শুরু করে নবান্ন বা ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী — এই প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই আজকের এই বিশেষ প্রতিবেদন।

— Advertisement —

WB New Govt: পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন ও সরকারি প্রকল্পের আপডেট

সরকার পরিবর্তন মানেই জনহিতকর প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নয়। মনে রাখা প্রয়োজন, এই স্কলারশিপগুলি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং এগুলি সরকারি প্রকল্প যা ছাত্র-ছাত্রীদের মেধার বা কোন ক্ষেত্রে বিশেষ ভিত্তিতে প্রদান করা হয়

  • অতীতের দৃষ্টান্ত: ২০০৭-০৮ সাল বা তার আগে থেকেই ‘মেরিট কাম স্কলারশিপ’ চালু ছিল। ২০১১ সালে সরকার পরিবর্তনের পর সেটি বন্ধ হয়নি, বরং ২০১৩-১৪ সালে তা আরও উন্নত করে ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ‘ নামে রিব্র্যান্ড করা হয়।
  • উন্নয়ন ও মডিফিকেশন: সময়ের সাথে সাথে এই সুবিধাগুলোর মান বৃদ্ধি পায়। আগে যেখানে ৮০% বা ৭৫% নম্বর লাগত, এখন ৬০% নম্বর পেলেই এই সুবিধা পাওয়া যায়। এমনকি টাকার অঙ্কও ৮,০০০ থেকে বাড়িয়ে ক্ষেত্রবিশেষে ৬০,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে

ফলে সমস্ত প্রকল্পের সুবিধা বন্ধ করার দেওয়া হবে না বরং উপভোক্তাদের সুবিধার্থে এবং ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এই প্রকল্পগুলিকে কারো উন্নত করা হবে।

অবশ্যই দেখুন: WBPSC Miscellaneous Recruitment 2026: মিসলেনিয়াস পরীক্ষার আবেদন শুরু! যোগ্যতা দেখে নিন

স্কলারশিপ ও সরকারি প্রকল্পের নাম পরিবর্তন? (New Govt Scheme)

— Advertisement —

সরকারি প্রকল্পগুলোও আগের মতোই বজায় থাকবে। তবে এর নাম পরিবর্তিত হয়ে অন্য কিছু হতে পারে। এছাড়াও রাজ্য সরকারের যে সমস্ত পড়ুয়াদের জন্য প্রকল্পগুলি ছিল যে রকম সবুজ সাথী, কন্যাশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী এই সমস্ত প্রকল্পের নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে

আগের প্রকল্পের টাকা ও কলেজে ভর্তি

নির্বাচনী আচরণবিধির কারণে সরকারি আর্থিক লেনদেন বন্ধ থাকায় এবং বর্তমানে নতুন সরকার গঠনের প্রশাসনিক প্রক্রিয়ার (ট্রানজিশন পিরিয়ড) জন্য টাকা পেতে কিছুটা দেরি হচ্ছে। আগামী ২৫ শে বৈশাখ নতুন মন্ত্রিসভা গঠন ও শপথ গ্রহণ দায়িত্ব বুঝে নেওয়ার পর এই প্রক্রিয়া হবে বলে আশা করা হচ্ছে।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE), জেনপাস (JENPAS) সহ অন্যান্য প্রবেশিকা পরীক্ষাগুলি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে, এতে রাজনৈতিক পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না। তবে কলেজ স্তরে সেন্ট্রালাইজড অ্যাডমিশন বা কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়ায় প্রশাসনিক কারণে সামান্য দেরি হওয়ার সম্ভাবনা থাকলেও খুব দ্রুত তা স্বাভাবিক হয়ে যাবে

অবশ্যই দেখুন: WBBSE Madhyamik Result 2026: ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফল! কোন লিংকে দেখা যাবে? পর্ষদের নোটিশ

তাই পরীক্ষার্থীদের দুশ্চিন্তা না করে নিজেদের প্রস্তুতিতে মনোনিবেশ করার এবং অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সমস্ত আপডেট এর জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন, নতুন সরকারি সমস্ত পরিষেবা আপডেট তথ্য সবার আগে পৌঁছে দেবে Edutips.

Join Group

Telegram

Share