উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম নিয়ে বড় আপডেট দিল সংসদ! সাম্প্রতিক “সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে” এই নিয়ে সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত নোটিশ ভাইরাল হয়। তার পরিপ্রেক্ষিতেই অবশেষে অফিশিয়াল ভাবে নোটিশ দিয়ে জানিয়ে দিল সংসদ, যে উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বজায় থাকবে। বিস্তারিত আপডেট দেখে নিন –
WBCHSE HS Semester System 2027: উচ্চমাধ্যমিক হবে সেমিস্টার সিস্টেমেই!
সংসদের নতুন সভাপতি ড: পার্থপ্রতিম কর্মকার নোটিসের মাধ্যমে (No: L/PR/180/2026 Date: 02/04/2026) স্পষ্টভাবে জানিয়েছেন, যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নোটিশটি সম্পূর্ণভাবে ভুয়ো, এর সাথে সংসদের কোন সম্পর্ক নেই।
অর্থাৎ ২০২৭ সালে যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বর্তমানে একাদশ শ্রেণী থেকে পেরিয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের পুরনো বার্ষিক নিয়ম (Old Annual System) কোনভাবেই কিছু কার্যকরী হবে না!
সাম্প্রতিক সেমিস্টার নিয়মে দুই ধাপে যথাক্রমে তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বরে এবং চতুর্থ সেমিস্টার ফেব্রুয়ারি বা মার্চ মাসে উভয় মিলিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।
HS 3rd Semester MCQ প্রস্তুতি PDF
সংসদের অফিসিয়াল নোটিশ PDF
A news has been spread over the social media that the Council has cancelled the
Semester System for Higher Secondary Examaination, 2027 and the students appearing the H.S. Examination, 2027 will continue their studies under Old Annual System (Old Syllabus).
All concerned are hereby informed that the above news is totally false and fabricated and the Council has no relation with this fake news.
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে এই সময়ে রেজাল্ট বা পরীক্ষা সংক্রান্ত গুজবে কান না দিয়ে, শুধুমাত্র বিশ্বস্ত এবং অফিশিয়াল সোর্স থেকেই তথ্য নিতে। ডাউনলোড বাটন থেকে আপনারা অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে সম্পূর্ণ নিজেরাও ভেরিফাই করে দেখে নিতে পারেন!
| বিষয় | লিংক |
|---|---|
| WBCHSE অফিসিয়াল নোটিশ No. L/PR/131/2026 Date: 10/03/2026 | ↓ Download |
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ |
লেটেস্ট 3rd Sem সিলেবাস: WBCHSE Class 12 3rd Semester Syllabus 2026 (PDF) All Subjects
অবশ্যই এটি অন্যান্য ছাত্রছাত্রী বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার আগে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেব, Edutips সর্বদা ছাত্রছাত্রীদের পাশে আছে সব রকম ভাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



